আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা আগামী ২৮ মার্চ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। গ্তকাল আসরকে সামনে রেখে গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল তারা। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। সেই সূচি এবার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। প্লে-অফের সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ| এসব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রাইপুর, নিউ চণ্ডীগড় ও গুয়াহাটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস একাধিক মাঠে নিজেদের ঘরের ম্যাচ খেলবে। বাকি সাত দল একটি মাঠেই নিজেদের সব হোম ম্যাচ খেলবে। তবে এ বার আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে। দ্বিতীয় পর্বের সূচনা হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ দিয়ে, যা হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। এই পর্বে মোট আটটি ডাবল-হেডার ম্যাচ থাকবে, যেখানে প্রথম পর্বে ছিল চারটি। চেন্নাই এবং মুম্বই সমর্থকদের জন্য সুখবর, দ্বিতীয় পর্বে এই দুই দল দু’বার মুখোমুখি হবে। প্রথম ম্যাচটি হবে ২৩ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২ মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল। বিসিসিআই আরও জানিয়েছে, প্লে-অফের ভেন্যু পরে ঘোষণা করা হবে। “প্লে-অফের ভেন্যু যথাসময়ে জানানো হবে,” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আগেই ঘোষিত সূচি অনুযায়ী, আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। আসম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে একসঙ্গে পুরো সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। তবে নির্বাচনের তারিখ আগেই ঘোষণা হয়ে যাওয়ায় বিসিসিআই এখন টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ও ম্যাচ তালিকা প্রকাশ করেছে। এবারের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে। কেকেআরের পরের তিন ম্যাচ ইডেনে। ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে নাইটরা। কেকেআরের পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল। এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে। ১৭ এপ্রিল আহমদাবাদে কেকেআর খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা। পরের ম্যাচ ২৬ এপ্রিল। এএলজি-র বিরুদ্ধে লখনউতে। ৩ মে হায়দরাবাদে এসআরআইচ-এর বিরুদ্ধে খেলবেন রাহানেরা।

পিএসএলে প্রথম ম্যাচেই একাদশে মুস্তাফিজ-ইমন

পিএসএলে প্রথম ম্যাচেই একাদশে মুস্তাফিজ-ইমন এবারের পাকিস্তান সুপার লিগ-পিএসএল এ বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। তিনটি ভিন্ন দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। এই ম্যাচেই একাদশে সুযোগ হয়েছে মুস্তাফিজ ও ইমনের। মুস্তাফিজ সরাসরি চুক্তিতে লাহোরে খেলছেন। পরে নিলামে ডাক পান ইমন। দুজনকে একাদশে নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নেমেছে স্বাগতিকরা। ব্যাটিং অর্ডারে চার নম্বরে আছেন ইমন। তাকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মুস্তাফিজ। বল হাতে হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদির সেঙ্গ পেস বিভাগ সামলাবেন বাঁহাতি পেসার। এই ম্যাচে টস জিতেছে তাদের দল এবং ব্যাটিংয়ে নেমেছে। নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল ও তামিমকে। এ ছাড়া রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি। আগামী ৩ মে পর্যন্ত চলবে পিএসএল। তারা ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় দেশের হয়ে খেলতে তারা ফিরবেন। ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে ও ২৭, ২৯ এপ্রিল এবং ২ মে হবে টি-টোয়েন্টি ম্যাচ। মুস্তাফিজ ২৪ এপ্রিল পিএসএলের বাকি অংশ খেলার জন্য পাকিস্তানে ফিরবেন। লাহোর একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবুল্লাহ খান, সিকান্দার রাজা, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান, উবাইদ শাহ।

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনা„মের কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ। আজ ‎হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোল হজম করে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশ একাদশ সাজিয়েছিল পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে। হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম প্রথমার্ধে খেলেছে। তবে স্বাগতিক ভিয়েতনাম দলের আধিপত্যের কারণে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অষ্টম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার জায়ান আহমেদ, ফলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাম চুন মান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে ভিয়েতনাম বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ দৃঢ়তা দেখান। ৫২ মিনিটে রাফায়েলসনের একটি ভালো সুযোগ ঠেকানোর পর ৬৯ মিনিটে খুয়াত ভ্যান খাংয়ের শটও প্রতিহত করেন তিনি। একই মিনিটে হামজার ভুল পাস থেকে তৈরি হওয়া সুযোগে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করায় হলুদ কার্ড দেখেন সাদ উদ্দিন। ম্যাচের শেষ দিকে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে বাংলাদেশ। ৮৭ মিনিটে টানা দুটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি হামজারা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও আর জালের দেখা পায়নি। ফলে প্রথমার্ধের তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়েতনাম।

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বাংলাদেশ

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হতাশাজনক প্রথমার্ধ কাটিয়েছে বাংলাদেশ। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বিরতির আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অষ্টম মিনিটে কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার জায়ান আহমেদ, ফলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাম চুন মান। কর্নার থেকে আসা বল হেডে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার। প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণের মুখে একাধিকবার রক্ষণ সামাল দিলেও শেষ পর্যন্ত তিন গোল হজম করতে হয় বাংলাদেশকে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৩ নম্বরে থাকা ভিয়েতনাম ১৮১ নম্বরে থাকা বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল হিসেবেই মাঠে নিজেদের প্রমাণ করছে। উল্লেখ্য, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভিয়েতনামই এগিয়ে। এর আগে তিন দেখায় একটি জিতেছে তারা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল ইরান আসন্ন ওয়াল্ড কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ইরান জাতীয় ফুটবল দল। তবে অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে নিজেদের ম্যাচ অন্য আয়োজক দেশ মেক্সিকো বা কানাডায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল ইরান। তবে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিফা। এই পরিস্থিতির মধ্যেই তুরস্কে অনুশীলন শুরু করেছে দলটি। দক্ষিণ তুরস্কের আনতালিয়ার বেলেক এলাকায় চলছে তাদের ক্যাম্প। অনুশীলন রাখা হয়েছে অনেকটা গোপনীয়তার মধ্যে, গণমাধ্যমের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে। আগামী শুক্রবার নাইজেরিয়া এবং পরবর্তী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইরান। মূলত এই দুটি ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। দলটির হয়ে আলোচনায় আছেন ফরোয়ার্ড মেহদী তারেমি। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়া স্ট্রাইকার সরদার আজমুনকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে একটি পোস্টের কারণে তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে এই প্রীতি ম্যাচ দুটি জর্ডানে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করে তুরস্কে নেওয়া হয়। সবমিলিয়ে যুদ্ধ, নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান।

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না : এমবাপ্পে

নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না : এমবাপ্পে আসন্ন ফিফা ওয়াল্ড কাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমার জুনিয়র থাকবেন কি না। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ইস্যুতে মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স অধিনায়ক জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তকেও তিনি সম্মান করেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সাবেক সতীর্থ হিসেবে তার প্রতি আস্থা রেখেই তিনি বলেন, ফিট থাকলে নেইমার অবশ্যই মাঠে নামবেন। বর্তমানে রিয়াল মাদ্রিদের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকেও প্রশংসায় ভাসিয়েছেন এমবাপে। তার মতে, ক্লাবের পারফরম্যান্স জাতীয় দলেও ধরে রাখতে পারলে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে উঠবে। নেইমার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ তারকাদের মঞ্চ, আর নেইমার সর্বকালের সেরাদের একজন।’ তবে একইসঙ্গে আনচেলত্তির ‘শতভাগ ফিট’ নীতির প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। এদিকে ব্রাজিল ও ফ্রান্স আজ দিবাগত রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটিকে ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন এমবাপ্পে। ব্রাজিলকে নিয়ে ফরাসি এই তারকা বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেউই ফেভারিট নয়। তাই জয়ের চেয়ে নিজেদের সেরা খেলাটা খেলাই তাদের মূল লক্ষ্য।

ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ প্রীতি ম্যাচ হলেও আজকের লড়াইকে মোটেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় এক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১ নম্বরে, যেখানে ভিয়েতনামের অবস্থান ১০৩, অর্থাৎ ৭৮ ধাপ এগিয়ে প্রতিপক্ষ। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এটি শুধুই প্রীতি ম্যাচ নয়, বরং দলের বর্তমান অবস্থান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, শক্তিশালী দলের বিপক্ষে খেলা ভবিষ্যৎ ম্যাচ, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অধিনায়ক জামাল ভূঁইয়াও ম্যাচটিকে কঠিন বলে মনে করছেন। তবে তার বিশ্বাস, সাম্প্রতিক উন্নতির ফলে ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য এখন বাংলাদেশের রয়েছে। অন্যদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেন, নতুন কোচিং স্টাফ ও বিদেশে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তিতে দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। বিশেষ করে হামজা চৌধুরীকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে ভিয়েতনাম। এই মিডফিল্ডার এখন বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। দুই দলের অতীত পরিসংখ্যানেও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত রয়েছে। তিনবারের মুখোমুখিতে দুটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে জয় পেয়েছে ভিয়েতনাম। তবে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল প্রায় দুই দশক আগে। এদিকে ভিয়েতনামের অধিনায়কও জানিয়েছেন, ম্যাচটি প্রীতি হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা, কারণ ফলাফল ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ, তেমনি ভিয়েতনামের জন্যও র‍্যাঙ্কিং ধরে রাখার লড়াই।

টাইব্রেকারে হার, আর্চারিতে মিশ্র বিভাগে বাংলাদেশের বিদায়

টাইব্রেকারে হার, আর্চারিতে মিশ্র বিভাগে বাংলাদেশের বিদায় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) মিশ্র বিভাগে হতাশা নিয়েই দিন শেষ করেছে বাংলাদেশ। আজ অনুষ্ঠিত ম্যাচগুলোতে কম্পাউন্ড ও রিকার্ভ দুই বিভাগেই সেমিফাইনালে উঠতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ১/৮ ফাইনালে মো. রাকিব মিয়া ও সোনালী রায় জুটি ০-৬ সেটে কাজাখস্তানের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ও মোসা. কুলসুম আক্তার মনির ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে উভয় দলই ১৫৪-১৫৪ স্কোরে সমতায় থাকে। পরে টাইব্রেকে প্রত্যেক দল একটি করে তির ছোড়ে। এতে বাংলাদেশ ১৮ এবং সিঙ্গাপুর ২০ স্কোর করলে ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে সিঙ্গাপুর সেমিফাইনালে জায়গা করে নেয়। উল্লেখ্য, গত আসরে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন আব্দুর রহমান আলিফ। তবে এবারের আসরে এখন পর্যন্ত কোনো ইভেন্টেই সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তবে আশা জাগাচ্ছে কম্পাউন্ড পুরুষ দল। আগামীকাল সকালে ভিয়েতনামের বিপক্ষে স্বর্ণপদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে বিসিসিআই। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের উদ্‌যাপনের সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের আসরের উদ্বোধনী দিনে কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক আয়োজন রাখা হচ্ছে না। তবে টুর্নামেন্টের সমাপনী দিনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আগামী ৩১ মে ফাইনাল ম্যাচের দিন সমাপনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকতে পারে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের আইপিএলেও পুলওয়ামা হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনায় উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এবারের আইপিএল শুরু হবে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ

পিএসএলের ১১তম আসর শুরু হচ্ছে আজ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের থেকে পর্দা উঠছে আজ। লাহোরে জমকালো আয়োজন ও দর্শক উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। আজ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শক্তিশালী দুই দল লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন। লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। নতুন মৌসুমকে ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দেশি-বিদেশি তারকাদের উপস্থিতিতে এবারের পিএসএল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে। টুর্নামেন্টজুড়ে থাকবে হাইভোল্টেজ ম্যাচ, তরুণদের উত্থান এবং অভিজ্ঞদের দাপট। সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট এক আসরের অপেক্ষা করছে।