মাদ্রাসার সেই ছাত্র এখন নির্মাতা

মাদ্রাসার সেই ছাত্র এখন নির্মাতা প্রেশার কুকার’ সিনেমার পোস্টার। শিক্ষাজীবনটা তিনি শুরু করেছিলেন মাদ্রাসায়। সেখানে থেকেই নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন একদিন বড় নির্মাতা হবেন। সময়ের স্রোতে সেই স্বপ্ন আজ সত্যি করতে পেরেছেন তিনি। বলছি চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর কথা। ঢালিউডে গেল কয়েক বছরে ধারাবাহিকভাবে সবচেয়ে সফল নির্মাতা তিনি। তার সিনেমায় তার নামটিই দর্শকের আগ্রহের কারণ। নির্মাণের পর এবার রাফী নাম লিখিয়েছেন প্রযোজনায়। তার প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এটি পরিচালনাও করেছেন তিনি। চার নারীর ভিন্ন জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। এতে প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন চার নায়িকা শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। সম্প্রতি প্রকাশিত তৃতীয় পোস্টারে দেখা গেছে পাঞ্জাবি-টুপি পরা এক কিশোর সরিষাখেতে দাঁড়িয়ে আছে, দূরে বোরকা পরিহিতা নারীদের উপস্থিতি। যা তারেক মাসুদের ‘মাটির ময়না’র পোস্টারের প্রতি এক ধরনের শ্রদ্ধার্ঘ্য হিসেবেই দেখছেন অনেকে। সেটি স্পষ্ট করেছেন ছবির নির্মাতা রায়হান রাফী নিজেই। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’ কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করলেন তিনি। তারেক মাসুদ রাফী জানান, মাদ্রাসায় পড়ার সময় থেকেই চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সে সময় পত্রিকায় তারেক মাসুদের ‘মাটির ময়না’ কান উৎসবে যাওয়ার খবর তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাক্ষাতে তারেক মাসুদের উৎসাহ পান তিনি। সরাসরি কাজ করার সুযোগ না পেলেও তাকে গুরুর আসনে বসান রাফী। তাই প্রযোজক হিসেবে যাত্রার শুরুতেই প্রথম সিনেমাটি উৎসর্গ করলেন প্রিয় নির্মাতাকে। গত কয়েক বছর কোরবানির ঈদে সিনেমা মুক্তি দিলেও এবার রোজার ঈদকে বেছে নিয়েছেন রাফী। আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নারীকেন্দ্রিক গল্পের এই চলচ্চিত্র। রায়হান রাফি সামাজিক যোগাযোগমাধ্যমে রাফী লেখেন, ‘কোন ‘মাটির ময়না’ গাইবে আমার মুক্তির গান? আ ট্রিবিউট টু তারেক মাসুদ। প্রেশার কুকার আসছে ঈদুল ফিতরে। রাফীর ব্যাখ্যা অনুযায়ী, ‘প্রেশার কুকার’ শুধু একটি রান্নার পাত্র নয়, বরং দ্রুত সাফল্যের চাপের প্রতীক। তার ভাষায়, ‘ঢাকা শহরটা যেন এক প্রেশার কুকার। সেখানে মানুষ অল্প সময়ে বড়লোক ও জনপ্রিয় হতে চায়। বিশেষ করে কয়েকজন নারী চরিত্র এখানে সব সময় চাপের মধ্যে সেদ্ধ হতে থাকে। একসময় তারা মুক্তি খোঁজে, আর তাদের গল্প এক বিন্দুতে এসে মিশে যায়। তারেক মাসুদকে উৎসর্গ করে নিজের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন রায়হান রাফি প্রযোজক হিসেবে নতুন অধ্যায়ের শুরুতেই প্রিয় নির্মাতাকে স্মরণ করে ‘প্রেশার কুকার’কে নিজের ‘শ্রদ্ধার্ঘ্য’ হিসেবে দেখছেন রায়হান রাফী।
যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? আসছে ঈদে নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে শুরু থেকেই ব্যাপক আগ্রহ। অবশেষে রোববার দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে এই সিনেমায় বড় চমক দিতে চলেছেন অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই গল্পটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাম দিকে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে এবং চোখের পাশে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। নিশোর এই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটির নাম ‘দম’ এবং এর সারভাইভাল গল্পের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ। পোস্টারের ডান দিকে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।
বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ

বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট আজম খানের জন্মদিন আজ বাংলা পপ গানের ইতিহাসে সম্রাট হিসেবে খ্যাত আজম খান। তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানো এই কিংবদন্তি শিল্পীর আজ জন্মদিন। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। বিশেষ এ দিনে তাকে ঘিরে ফিরে আসে অসংখ্য স্মৃতি। একাধারে তিনি পপ গানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিয়েছেন নতুন ধারার ব্যান্ডসংগীত। পপ গানের ধারা যেন সময়ের সঙ্গে প্রবহমান থাকে, সেই পথও তৈরি করে দিয়ে গেছেন আজম খান। প্রয়াত এ কিংবদন্তি গুণী শিল্পী ২০১১ সালের ৫ জুন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানেন। তিনি দেশবাসীকে কাঁদিয়ে পরপারে চলে যান। আজম খানের শৈশব কেটেছে ঢাকার আজিমপুর ও কমলাপুর এলাকায়। কৈশোরেই ভাষা আন্দোলনের আবহ তার মননে প্রভাব ফেলেছিল। জানালার বাইরে মানুষের মাতৃভাষার দাবিতে আন্দোলন, প্রতিবাদী গান—এসবই তার সংগীতচেতনার ভিত গড়ে দেয়। স্কুলজীবনে বিভিন্ন গান শুনে মনে রাখতেন এবং নিজস্ব ভঙ্গিতে গাওয়ার চেষ্টা করতেন। প্রাতিষ্ঠানিক সংগীতশিক্ষা না থাকলেও শ্রবণ ও চর্চার মধ্য দিয়েই তিনি ধীরে ধীরে গানের জগতে নিজেকে গড়ে তোলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বন্ধুদের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন আজম খান। পরিবারের সম্মতি নিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সরাসরি যুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা ক্যাম্পেও তার গানের চর্চা চলত; থালা-বাসনই হয়ে উঠত বাদ্যযন্ত্র। সেখানে নতুন গান তৈরি করে সহযোদ্ধাদের উজ্জীবিত করতেন। স্বাধীনতার পর শুরু হয় তার সংগীতজীবনের নতুন অধ্যায়। বিটলস, রোলিং স্টোনসসহ পাশ্চাত্য ব্যান্ডের সংগীত শুনে অনুপ্রাণিত হয়ে বন্ধুদের নিয়ে পপ গান পরিবেশন করতে থাকেন। ধীরে ধীরে পাড়া-মহল্লা পেরিয়ে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বঞ্চিত মানুষের জীবন, দেশপ্রেম, সচেতনতা ও তরুণদের প্রেরণাই হয়ে ওঠে তাঁর গানের মূল উপজীব্য। ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘এত সুন্দর দুনিয়ায়’, ‘অভিমানী’, ‘অনামিকা’, ‘পাপড়ি’, ‘আলাল ও দুলাল’, ‘আমি যারে চাইরে’, ‘জ্বালা জ্বালা’, ‘ও চাঁদ সুন্দর’সহ অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের মনে সমানভাবে অনুরণিত হয়। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই গুণী শিল্পী ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন। তবে তাঁর সৃষ্ট গান ও প্রভাব আজও বাংলা সংগীতে জীবন্ত—যা তাঁকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় করে
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা

বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে বিজয়-রাশমিকা উদয়পুরে রাজকীয় বিয়ের পর দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা স্বামী-স্ত্রী হিসেবে প্রথমবার প্রকাশ্যে দেখা দিয়েছেন। হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার আগে উদয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন নবদম্পতি। এই মুহূর্ত ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিমানবন্দরে হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যামেরার সামনে আসেন বিজয়-রাশমিকা। পরে পাপারাজ্জিদের উদ্দেশে হাতজোড় করে শুভেচ্ছা জানান এবং উড়ন্ত চুমু ছুড়ে দেন তাঁরা। রাশমিকার মুখে দেখা যায় নববধূর উজ্জ্বল আভা, আর বিজয়ের মুখজুড়ে শান্ত হাসি। মুহূর্তটি যেন পর্দার ‘শ্রীভল্লী’ ও বাস্তব জীবনের ‘সামি’র নতুন জীবনের সূচনা হিসেবে ধরা পড়েছে। নবদম্পতি প্রথম প্রকাশ্যে আসার দিনে পরিমিত ও মার্জিত পোশাক বেছে নেন। বিজয় পরেছিলেন সাদা স্যাটিন কুর্তা-পাজামা, সঙ্গে সাদা জুতা ও কালো সানগ্লাস। রাশমিকা ছিলেন লাল রঙের সোনালি কারুকাজ করা হাই-কলার অনারকলি স্যুটে। স্বামীর পাশে হাঁটতে হাঁটতে আবারও ভক্তদের মন জয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভক্তদের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে দারুণ লাগছে, কারো নজর না লাগুক।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই জুটি সত্যিই অসাধারণ।’ অনেকের কাছে মনে হচ্ছে, বিজয়-রাশমিকার সুখ পুরো ইন্টারনেটজুড়ে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন রাশমিকা-বিজয়। উদয়পুরে বিয়ের পর এবার হায়দরাবাদে জমকালো রিসেপশন অনুষ্ঠিত হবে। তার আগেই স্বামী-স্ত্রী হিসেবে বিজয় ও রাশমিকার এই প্রথম প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস ও আবেগ তৈরি করেছে। সূত্র: হিন্দুস্থান টাইমস
অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা

অডিশন দিতে হবে বলে হলিউডের প্রস্তাব ফেরালেন দীপিকা হলিউডের জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক থাকলেও দীপিকা এতে অংশ নিতে আগ্রহী নন। ফলে নির্মাতাদের সঙ্গে আলোচনা আর এগোয়নি। এর আগে সিরিজটির তৃতীয় মৌসুমেও তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতারা। তবে সে সময় অন্তঃসত্ত্বা থাকায় বিষয়টি বাস্তবায়িত হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতির মধ্যেই আবার যোগাযোগ করা হলেও এবারও সমঝোতা হয়নি। সামাজিক ব্যঙ্গ ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত সিরিজটির স্রষ্টা মাইক হোয়াইট। এর আগে ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল দীপিকার। সেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এরপর আর বড় কোনো আন্তর্জাতিক প্রকল্পে তাকে দেখা যায়নি। তাই ‘দ্য হোয়াইট লোটাস’-এ তার যুক্ত হওয়ার সম্ভাবনা ঘিরে আগ্রহ তৈরি হয়েছিল। এদিকে গত এক বছরে আরও কয়েকটি বড় প্রকল্প থেকেও সরে দাঁড়ানোর খবর আসে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন-এর ‘কাল্কি’ সিক্যুয়াল—দুটো নিয়েই আলোচনা ছিল। তবে সামনে নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকবেন দীপিকা। তাকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলি-র নতুন ছবিতেও কাজ করছেন তিনি, যেখানে আছেন আল্লু অর্জুন।
বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা?

বলিউডে নতুন ট্রেন্ড, কেন ৬ লাখ টাকা ভাড়ার বাড়িতে থাকছেন শ্রদ্ধা? বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জুহুতে একটি বিশাল বাড়ি ভাড়া নিয়েছেন। নিজের একাধিক বাড়ি থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপনের জন্য এই নতুন ঠিকানাকেই বেছে নিয়েছেন তিনি। নতুন চুক্তিতে সই করার পর জানা গেছে, এই বাড়ির জন্য শ্রদ্ধাকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। অর্থাৎ বছরে মোট ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লক্ষ টাকা। প্রায় ৩,৯২৯ বর্গফুটের এই বিশাল বাড়িতে চারটি গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। শ্রদ্ধার এই নতুন বাড়িটি মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত। এই এলাকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনের মতো মহাতারকাদের বসবাস। এখানকার প্রায় সবকটি বাড়িই সমুদ্রমুখী এবং অত্যন্ত সুরক্ষিত। বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে থাকার প্রবণতা নতুন নয়। এর আগে অভিনেতা ইমরান খান মাসে ৯ লক্ষ টাকা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছিলেন। এমনকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও মাসে ৭ লক্ষ টাকা ভাড়ায় বাড়ি নিয়ে আলোচনায় এসেছিলেন। শ্রদ্ধা কাপুর সাধারণত খুব বেছে ছবি করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছে। এরপর এখন পর্যন্ত তার নতুন কোনো ছবি মুক্তি পায়নি। সূত্র : আনন্দবাজার
আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী

আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিকে জানা গেছে, জাহের আলভী বর্তমানে নেপালে আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি গণমাধ্যমে মুখ খুলেননি। এর আগে ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
সরগরম হলিউড-টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত

সরগরম হলিউড-টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন সরগরম হলিউড। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড-এ এক জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা জুটি। মার্কিন ম্যাগাজিন পেজ সিক্স–এর প্রতিবেদন অনুযায়ী, ১৩ সংখ্যাটি সুইফটের কাছে বিশেষভাবে সৌভাগ্যের। তার জন্মদিনও ১৩ ডিসেম্বর। প্রিয় এই তারিখেই বিয়ে করতে ইতিমধ্যে ভেন্যু বুকিং নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, নির্ধারিত দিনে ভেন্যুটি আগে অন্য এক দম্পতির জন্য বুক ছিল। তবে অতিরিক্ত অর্থ প্রদান করে দিনটি নিজের নামে নিশ্চিত করেছেন সুইফট। বিয়েটি ব্যক্তিগত আবহে অনুষ্ঠিত হলেও অতিথি তালিকায় থাকবেন বিনোদন জগতের বহু তারকা। আলোচনায় রয়েছে—খ্যাতিমান র্যাপার ফ্লেভার ফ্লেভ নিজেই অনুষ্ঠান পরিচালনার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি জনপ্রিয় ব্রিটিশ সঞ্চালক গ্রাহাম নর্টনের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে। মার্কিন ওয়েবসাইট এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভেন্যুর আশপাশের হোটেলগুলোর ভাড়া ও বুকিং চাহিদা বেড়ে গেছে। প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদানের ঘোষণা দেন সুইফট ও কেলসি। এরপর থেকেই ভক্তরা তাদের বিয়ের দিনের অপেক্ষায় ছিলেন। চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে গ্র্যামি ইতিহাসে অনন্য কৃতিত্ব গড়া সুইফট এবং আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় মুখ কেলসির এই সম্ভাব্য বিয়ে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।
গয়না ও হাতে আলতায় বেশি নজর কাড়লেন বিজয়

গয়না ও হাতে আলতায় বেশি নজর কাড়লেন বিজয় দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে এক বর্ণাঢ্য আয়োজনে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন। অন্ধ্র এবং কোডাভা—এই দুই ঐতিহ্যবাহী রীতি মেনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশিত হওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে এই তারকা দম্পতিকে দক্ষিণী সংস্কৃতির চিরায়ত সাজে দেখা গেছে। বিশেষ করে তাদের গালে থাকা কালো তিল ভক্তদের নজর কেড়েছে, যা দক্ষিণী বিয়ের একটি প্রাচীন প্রথা। রাশমিকা মান্দানা তার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লাল পাড়ের বিশেষ শাড়ি। এই শাড়িতে হায়দ্রাবাদের ঐতিহাসিক স্থাপত্য ও আধ্যাত্মিক জ্যামিতিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি পরেছিলেন শ্রী জুয়েলার্সের তৈরি রাজকীয় চোকার, হার ও ঝুমকা। হালকা মেকআপ ও কপালে লাল টিপের সাধারণ সাজে রাশমিকাকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডা আধুনিক পোশাকের পরিবর্তে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সাদা ধুতি এবং লাল জমকালো উত্তরীয়। হাতে ও পায়ের আঙুলে আলতা এবং কপালে তেলুগু বিয়ের অবিচ্ছেদ্য অংশ ‘বাসিকম’ পরিহিত বিজয়ের উপস্থিতি ছিল রাজকীয়। তার এই সাজ ও গয়না দক্ষিণ ভারতীয় মহাকাব্যের বীর যোদ্ধাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। বিজয় ও রাশমিকার এই বিয়ে কেবল দুই তারকার মিলন নয়, বরং দক্ষিণী সংস্কৃতির এক উজ্জ্বল উদযাপন হিসেবে দেখা হচ্ছে। রাজকীয় সাজসজ্জা এবং আবেগঘন মুহূর্তগুলোর মাধ্যমে এই জুটি তাদের জীবনের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।
কুমন্তব্যের শিকার ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ

কুমন্তব্যের শিকার ধৈর্যহারা শ্রাবন্তী পুলিশের দ্বারস্থ পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শরীরি গড়ন নিয়ে নেটিজেনদের কুমন্তব্য দেখে ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে দাবি তার। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী তার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্যের শিকার হন। এসব দেখে দেখে এখন ধৈর্যহারা নায়িকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ নিশ্চিত করেছে, তারা শ্রাবন্তীর অভিযোগ পেয়েছে। এ বিষয়ে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনই ‘সফট টার্গেট’। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেই বলছি, এইভাবে সামাজিকমাধ্যমে দিনের পর দিন নোংরা মন্তব্য খুবই কুরুচিকর। আমার সম্পর্কে নেতিবাচক কথা তো বলা হচ্ছে! একটু ভেবে দেখা উচিত, কেন আমার চেহারায় পরিবর্তন হয়েছে।” কখনো পোশাক, কখনো শরীরি গড়ন নিয়ে অসংখ্যবার নেটিজেনদের নোংরা মন্তব্যের শিকার হয়েছেন। তবে এসব বিষয় নিয়ে আগে কখনো চিন্তিত ছিলেন। এর আগে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছিলেন, “কারো কারো স্বভাবই লোকজনকে নিয়ে সমালোচনা করা। এখন আর এসবে কিছু যায়-আসে না। কারণ আমি জানি, জীবন খুব অনিশ্চিত। আজ আছি, কাল নেই। বর্তমানে বাঁচি।” ‘ঠাকুমার ঝুলি’ শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এতে তাকে নামভূমিকায় দেখা যাবে। এ সিরিজের লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। এ বিষয়ে শ্রাবন্তী বলেন, “ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তো সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ঠাকুমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হতে পারে না। মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। এর মধ্যে শুধু পুরুষ নন, মহিলারাও রয়েছেন।” এ চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন শ্রাবন্তী। তবে সিরিজটির শুটিং শেষ হওয়ায় এখন আবার শরীরচর্চায় মন দিয়েছেন।