দক্ষিনী  সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি

দক্ষিনী  সুপারস্টার বিজয়ের ইফতার পার্টি পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করেছে দক্ষিণ ভারতের তামিল ছবির চিত্রতারকা ও রাজনীতিবিদ থালাপাথি বিজয়। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে এই ইফতার পার্টি দিয়েছিলেন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) এর প্রতিষ্ঠাতা চিত্রতারকা বিজয়। তার আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে। জানা গেছে, শুক্রবার সারাদিন রোজা রেখেছিলেন দক্ষিণ ভারতের ওই সুপারস্টার। পরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে উপস্থিত সকলের সাথে নামাজেও অংশ নিতে দেখা যায় সাদা শার্ট ও স্কাল টুপি পরিহিত অভিনেতাকে। বিজয় সকলকে ‘ভ্রাতৃত্ববোধ’ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। চেন্নাইয়ের রোয়াপেট্টাহ ওয়াইএমসিএ মাঠে আয়োজিত এই ইফতারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে। পরিচালক বেঙ্কট প্রভুর অ্যাকশন ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) শেষবার অভিনয় করতে দেখা গেছে বিজয়কে। ওই ছবিতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন প্রশান্ত, প্রভু দেবা, মোহন, আজমল আমির, বৈভব, স্নেহা, লায়লা, মীনাক্ষী চৌধুরীকে। বিজয়ের পরবর্তী ছবি ‘জন নয়াগন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক এইচ বিনথের এই ছবিটিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়ল, প্রকাশ রাজ’এর মত অভিনেতা অভিনেত্রীরা। আগামী বছর ২০২৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়।

মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা চোপড়া

মুম্বাইয়ে একাধিক সম্পত্তি বিক্রি করলেন প্রিয়াঙ্কা সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মাঝে চলছে গুঞ্জন। মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। এর মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ মার্চ) প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন। আন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। এর সঙ্গে ছিল দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ রুপিতে বিক্রি হয়েছে সেগুলো। ২০২৪ সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া পুনেতে একটি বাংলো লিজ নেন। সেই বাড়িটির মাসিক ভাড়া দুই লাখ রুপি। অন্যদিকে এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দুটি পেন্ট হাউস ছিল প্রিয়াঙ্কার। ২০২৩ সালে ছয় কোটি রুপিতে বাড়ি দুটি বিক্রি করে দেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালেও ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি। এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন? গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে একসময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। এ জন্যই কি প্রিয়াঙ্কা ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন? ২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর পর এখনো পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।

কালো পোশাকে ভয়ংকর লুকে নুসরাত ফারিয়া

কালো পোশাকে ভয়ংকর লুকে নুসরাত ফারিয়া আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন ৩’। তার সপ্তাহ তিনেক আগেই প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে। তাদের মাঝে কালো পোশাকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন টু’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন থ্রি’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন থ্রি’র পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত! আর এমন লুকেই ধরা দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু পোস্টারে গ্ল্যামারাস নুসরাত ফারিয়াকে প্রথম দেখাতে অনেকে চিনতেই পারেনি। নায়িকার এমন হাল রীতিমতো চমকে দিয়েছে নেটিজেনদের- তা বুঝতে বাকি নেই। কৌতূহল দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? যদিও সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে ‘জ্বীন ৩’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এ নির্মাতা বলেন, ‘‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলেছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।’

রাশমিকার সঙ্গে রোমান্স করতে সালমান নিলেন ১৬৭ কোটি টাকা

রাশমিকার সঙ্গে রোমান্স করতে সালমান নিলেন ১৬৭ কোটি টাকা বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এতে ৩০ বছরের ছোট ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার সঙ্গে সালমান খানকে রোমান্স করতে দেখা যাবে। পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে সালমান-রাশমিকাকে। কিন্তু সিনেমাটিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান? ফিল্মিবিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমার জন্য ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি) চার্জ করেছেন। অন্যদিকে, রাশমিকা মান্দানা সিনেমাটির জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। গত বছর একের পর এক হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। সরকারি ও ব্যক্তিগতভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন সালমান। হত্যার হুমকি মাথায় নিয়েই ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেন তিনি। কেবল তাই নয়, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরেও আঘাত পান তিনি। সবকিছু মিলিয়ে এই পারিশ্রমিক সালমানের প্রাপ্য বলে মন্তব্য তার ভক্ত-অনুরাগীদের। ‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সালমানের বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান, রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল, শরমন জোশী, কিশোর প্রমুখ। মুম্বাইয়ে সিনেমাটির শেষ লটের শুটিং চলছে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

যেখানে আগে দেখা যায়নি এই পলাশকে

যেখানে আগে দেখা যায়নি এই পলাশকে আসছে ঈদে একেবারেই ভিন্ন রূপে হাজির হতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। যেখানে তাকে দেখা যাবে একজন বোহেমিয়ান বক্সারের চরিত্রে। পলাশকে এমন চরিত্রে ফুটিয়ে তুলবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। জানা গেছে, এই নির্মাতার নতুন নাটক ‘খালিদ’-এ বোহেমিয়ান বক্সারের চরিত্রে পর্দায় আসবেন পলাশকে। বৃহস্পতিবার (৬ মার্চ) নির্মাতা অংশু ও পলাশ ‘খালিদ’র পোস্টার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে পলাশের। হাত দুটো বক্সারের আদলে। যার মাধ্যমে নতুন এক পলাশকে দেখতে পেলো ভক্তরা। পলাশ জানান, নতুন ল্যাংগুয়েজের ফাইট দেখা যাবে এতে। যেখানে হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং এবং বক্সিং রয়েছে। যেগুলো বাংলাদেশের ফিকশনের ক্ষেত্রে একেবারে নতুন। পলাশ বলেন, এটি একজন বোহেমিয়ান বক্সারের গল্প। যিনি ঘটনাক্রমে জীবনের বিভিন্ন জটিলতায় আটকে যান। এটি পুরোপুরি কাল্পনিক গল্প। কিন্তু অংশু ভাই যেভাবে এই গল্পটি বুনেছেন, সেটা অবশ্যই ব্যতিক্রম। আমি সবসময় ব্যতিক্রমী গল্প ও চরিত্রে আগ্রহী। ঈদে দশটি কাজ করার চেয়ে দু-একটি ব্যতিক্রমী কাজই যথেষ্ট। এটি তেমনই একটি কাজ। ‘খালিদ’-এ পলাশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, তানিয়া আহমেদ, সাফা কবির, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইউটিউবের জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউবে মুক্তি পাবে।

পরীমণির সঙ্গে অন্তরঙ্গ ছবি, কিছুই বলতে চান না  সাদী

পরীমণির সঙ্গে অন্তরঙ্গ ছবি, কিছুই বলতে চান না  সাদী খুব বেশি সময় হয়নি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বৈবাহিক সম্পর্কের যবনিকা ঘটেছে। এরপর দুজনে যে যার মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি জানা গেল, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমণি। ঢালিউডের আলোচিত এই তারকা অভিনয়ে নৈপুণ্যের চেয়ে প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কে জড়ানোর কারণে বরাবরই বেশি আলোচিত। বুধবার (৫ মার্চ) রাতেও তেমনি এক ঘটনায় আবার আলোচনায় পরীমণি। বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন পরীমণি। একই ছবি শুক্রবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডির কভার ফটো করেছেন পরীমণি। ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে….আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় পরীমণির এই পোস্ট। অনুরাগীদের কল্পনা আর গুঞ্জনের তীব্রতা বেড়ে যায়। নানা প্রকার মন্তব্যে মুখর হয়ে ওঠেন অনুরাগীরা। সবাই ধারণা করে নেন বসন্তের বাতাস বইছে পরীমণির মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি তিনি। কেবল তার হাতটাই দেখা গেছে। হাতে রয়েছে ঘড়ি। সবার একটাই কথা, তাহলে পরীমণির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা যায়, সে আর কেউ নন, পরীমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী। হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। তা ছাড়া এই দুই তারকার কাছের একাধিক সূত্র জানিয়েছে, পরীমণি নতুন করে প্রেমে মজেছেন শেখ সাদীর। এ বিষয়ে তরুণ গায়ক শেখ সাদীকে প্রশ্ন করা হলে প্রথমে তিনি হেসে দেন। তারপর তিনি এ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চান না বলে জানান। সামাজিক মাধ্যমে পরীর পোস্ট করা ছবিতে হাতঘড়ি মিলের বিষয়ে তিনি বলেন, ‌‘কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি, একই হাতঘড়ি তো দুজন মানুষ পরতেই পারে।’ ছবিতে পরীর সঙ্গের ব্যক্তিটি আপনিই কিনা জানতে চাইলে সাদী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না।’ এদিকে, মাসখানেকের বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, শেখ সাদীর সঙ্গেই পরীমণি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রহস্যময় ছবিটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখেছেন, শেখ সাদীকে আর আড়ালে রাখতে পারলেন না পরীমণি। কেউ আবার পরীমণি-সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন। নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার লিখেছেন, ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়। পরীমণির পোস্ট করা সেই ছবিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ৯০ হাজারের বেশি। মন্তব্য এসেছে ২৭ হাজারের কাছাকাছি এবং শেয়ার হয়েছে পাঁচ শতাধিক। পরীমণি এর আগেও একাধিকবার শেখ সাদীকে কৌশলে সবার সামনে পরিচয় করিয়েছেন। ফেসবুক পোস্ট, ভিডিওতে নানাভাবে সাদীকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। নাটক দিয়ে শুরুটা হলেও পরীমণি চলচ্চিত্রে কাজ করে আলোচনায় আসেন। অভিনয়জীবনের শুরুতেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দেন এই তারকা। তবে চুক্তিবদ্ধ হওয়া সেসব ছবির অনেকগুলোর কাজ চুক্তিসই পর্যন্ত ছিল। গত ১০ বছরের অভিনয়জীবনে দুই ডজনের বেশি ছবিতে কাজ করেছেন। এক ‘স্বপ্নজাল’ ছাড়া পরীমণির জীবনে মনে রাখার মতো কোনো চলচ্চিত্র আসেনি বলেও মত দিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। ভালো মানের একাধিক চলচ্চিত্রে সুযোগ পেলেও অভিনয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। অভিনয় দিয়ে সেই অর্থে আলোচনায় না এলেও ব্যক্তিগত জীবন বরাবরই পরীমণিকে রেখেছে তুমুল আলোচনায়। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, দেখতে সুন্দরী পরীমণি যদি অভিনয়টা আন্তরিকভাবে করতেন, তাহলে ব্যক্তিজীবন ছাপিয়ে অভিনয়ের কারণে মানুষের মনে থাকতেন বেশি, যদিও এখন পর্যন্ত তা হয়নি।

সাদীর বুকে মাথা রেখে প্রেমের ইঙ্গিত পরীমণির!

সাদীর বুকে মাথা রেখে প্রেমের ইঙ্গিত পরীমণির! ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়। প্রায়ই সামাজিকমাধ্যমে বিভিন্ন ছবি আর ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দেন পরী। এবার এক যুবকের বাহুডোরে দেখা গেছে তাকে। পাশাপাশি তিনি নতুন প্রেমের আভাসও দিয়েছেন!  মঙ্গলবার রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। ’ পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে…আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…। ’সেই যুবককে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। আর তাতেই নেটিজেনরা মিলিয়ে নিয়েছে দুইয়ে দুইয়ে চার। অনেকেই পরীর পাশে থাকা মানুষটি তরুণ সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীর পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। এছাড়াও শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন চলমান। যে কারণে নেটিজেনদের হিসাব মেলাতে খুব একটা কষ্ট করতে হয়নি। তবে বিষয়টি পরীও বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, জানাচ্ছেন ভালোবাসা।

‘ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা!

‘ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা! বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বৃহস্পতি তুঙ্গে! একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি। এ কারণে ফারহান আখতারের ‘ডন ৩’তে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল কিয়ারার কাছে। তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন। এবার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। বলিউডের নামকরা সব নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমাতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা। অভিনেত্রীর ভক্তরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য। বলিউড সূত্রের খবর, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন, চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র কাজ শুরু করবেন। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এবার কোন নায়িকাকে দেখা যাবে এই চরিত্রে? সবার নজর থাকবে সেদিকে। প্রসঙ্গত, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ‘ডন’ সিনেমাতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকবে। আপাতত সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। ২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণী। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে। কিন্তু এবার দেখার, ‘ডন ৩’তে কোন নায়িকাকে পাশে নিয়ে চমক দেন রণবীর।

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে’

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে’ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বাংলা গানের এই যুবরাজের দেশে ও দেশের বাইরে অসংখ্য ভক্ত রয়েছে। গানের সুবাদে ঘুরেছেন বিশ্বের অনেক দেশ। তবে রাজনৈতিক কারণে এই সংগীতশিল্পীর পাসপোর্ট অনেকদিন আটকে ছিল। বছর দুয়েক আগে তা ফেরত পান। সর্বশেষ লন্ডন সফর করেছেন এই সংগীতশিল্পী। সেখান থেকে ফিরে বাংলাদেশ বিমানের কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর লেখেন, “শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর হলো। ঘুরে বেড়াচ্ছি বিদেশবিভূঁই। বিদেশ সফরে আমার প্রথম পছন্দ বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান) আর ইউএস বাংলা। আমি ইকোনমি ক্লাসের টিকিট কাটি। বিজনেস ক্লাস খুব অস্বস্তিকর। কারণ, দামি বলে অপচয় মনে হয়। তবে সিট খালি থাকলে সংগীতশিল্পী হিসেবে বিমান কর্তৃপক্ষ বিজনেস ক্লাসে আপগ্রেড করে দেয় এটা খুব সম্মানের সাথে উপভোগ করি।”বিমানের সেবার সমালোচনা আসিফ আকবর লেখেন, “খাবারের মান আর আপ‍্যায়নে বিমান সেরা, শুধু লাগেজ সেক্টরে পুরোনো দৈন্যতা রয়েই গেছে, মাঝে মাঝে ফ্লাইট শিডিউলও ঠিক থাকে না। বিমান হতে পারে দেড় কোটি প্রবাসীর স্বপ্নের ক‍্যারিয়ার। তাদের মোট এয়ারক্রাফট এখন ২৪টি। টিকিটের সিন্ডিকেট ভাঙার সর্বোচ্চ চেষ্টা চলছে। সম্প্রতি নিয়ম করেছে পাসপোর্ট ছাড়া টিকিট বুকিং দেয়া যাবে না। এটা করা সম্ভব হলে নাগালের মধ‍্যে চলে আসবে টিকিটের দাম, ভেঙে যাবে সিন্ডিকেট, প্রবাসী এবং পর্যটকরা পাবেন ন্যায্য দামে টিকিট। লাগেজ হ্যান্ডেলিংয়ের মতো কিছু অপশন প্রাইভেট কোম্পানির কাছে ছেড়ে দিলে সেবার মানও বৃদ্ধি পাবে।” সর্বশেষ ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে আসিফ আকবর লেখেন, “শেষ লন্ডন সফরে দেখলাম এক লোক খুব চোটপাট দেখাচ্ছে বিমানের অফিশিয়ালদের সাথে। যখন হিথ্রো’র নিজস্ব সিকিউরিটি আসলো তখন তিনি দমে গেলেন, কারণ ভুলটা তারই ছিল। এই ব্যবহার অবশ্য বিদেশি অন্য এয়ারলাইন্স হলে করতেন না। ব্যাপারটা এ রকম; আমাদের ব্যবহার ফার্মগেটে একরকম, আর জাহাঙ্গীর গেট দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকলে অত্যন্ত সুবোধ!” সেবার মান নিয়ে অভিযোগ থাকলে তা জানোনা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর লেখেন, “বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী ক‍্যারিয়ার, বিমান হয়ে উঠুক দেশের মানুষের অহংকারের জায়গা। সেবার মান নিয়ে প্রশ্ন থাকলে এমডি/ সিইও বরাবর মন্তব‍্য করার ফর্মও আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-আকাশে শান্তির নীড়। শুভকামনা।”

বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ!

বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ! ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের। নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার শোনা যাচ্ছে, তামান্না ও বিজয়ের সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে! বলিউড সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কয়েক মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়ের পরের কথা ভেবে মুম্বাইয়ে নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা। কিন্তু এবার শোনা যাচ্ছে সম্পর্কই নেই তাদের। যদিও নায়ক-নায়িকার পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি।তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না।  তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।