ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ৭ জুন ট্রফি নিয়ে শেষ করতে চায় ঋতুপর্ণারা। কিন্তু এই টুর্নামেন্টের ভেন্যু ভারতে হওয়ায় অংশ নেবে না পাকিস্তান। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অংশগ্রহণের জন্য সময় চেয়েছিল। নির্ধারিত সময়ের পর তারা জানিয়েছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। ফলে ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এই মাসের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’ নেপাল ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে সেই দেশের সরকার ও ফিফার মধ্যে মতবিরোধ চলছে। সরকার ইতোমধ্যে নেপাল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করেছে। ফিফা এ নিয়ে সতর্কতা দিয়েছে। পরিস্থিতি অবনতি হলে নেপালকে তারা নিষিদ্ধও করতে পারে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন পর্যন্ত নেপালকে নিয়েই ড্র পরিকল্পনা চলছে। তাদের রেফারিও ম্যাচ পরিচালনা করবে।’ ৬ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপে তিনটি করে দলের প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। ড্রয়ের আগে নেপাল বহিষ্কার হলে তখন লটারির ড্র না করে রাউন্ড রবিন লিগে খেলা হতে পারে। আবার ড্রয়ের পরেও তারা নিষিদ্ধ হলে ওই পদ্ধতি অনুসরণ হতে পারে। সাফ নারী টুর্নামেন্টের ভেন্যু ও সময়সূচি ঠিক হলেও পুরুষ সাফের বিষয় এখনো অনিশ্চয়তা। ২০২৩ সালে বেঙ্গালুরু সাফের পর এখনো এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। গত বছর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত হয়। এই বছর সেপ্টেম্বর উইন্ডোতে করতে চাইলেও খানিকটা যদি কিন্তু রয়েছে। পুরুষোত্তম বললেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ করতে চাই। স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেটা নিশ্চিত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

 বিসিবির কমিটি বিলুপ্ত, অ্যাডহক সভাপতি তামিম 

 বিসিবির কমিটি বিলুপ্ত, অ্যাডহক সভাপতি তামিম  নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এনএসসি জানিয়েছে, বিসিবির ২০২৫ সালের নির্বাচনে অনেক অনিয়ম খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের স্বাধীন তদন্ত কমিটি। ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালা অনুযায়ী, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিসিবি নির্বাচনে উল্লেখযোগ্য পরিমাণে অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এরই মধ্যে আইসিসির কাছে ই-মেইল করে এই বিসিবি কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য থাকবে অ্যাডহক কমিটি। ১১ সদস্যের অ্যাডহক কমিটি- তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ওই দিনই মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি জানানো হবে। জাতীয় সংসদের ৩০০ আসনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে। যেহেতু এই নির্বাচনে ভোটার হন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা, তাই সাধারণত একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন।

বিশ্বকাপে নিয়ে সরাসরি খেলা যা বললেন আশরাফুল

বিশ্বকাপে নিয়ে সরাসরি খেলা যা বললেন আশরাফুল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সংবাদমাধ্যমকে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলেন, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব। ঢাকা লিগ নিয়ে আশরাফুল বলেন, অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সবকিছু প্রস্তুত করে রেখেছে-তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ঐখানে কিন্তু বোর্ডের কিছু করার থাকে না। আশরাফুল আরও বলেন, আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ-এই ফরম্যাটগুলো চালু করে যে তাদের অধীনে সবকিছু হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬-১৩, এইভাবে যদি আপনি করতে পারেন তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে। তিনি বলেন, শুধু ক্লাবগুলো এসে দল গঠন করবে, ঐ দেড় মাস খেলবে-তা না হয়ে যেন ১২ মাস খেলার পদ্ধতি থাকে, যেটা অন্য দেশগুলোতে হয়, সেভাবে চালু করতে হবে। সবকিছু মাত্র শুরু হয়েছে, আপনাকে সময় দিতে হবে। নতুন বোর্ডকেও আপনার সময় দিতে হবে। উনারা এসেছেন মাত্র চার-পাঁচ মাস হয়েছে। একটার পর একটা ঝামেলা যাচ্ছে। তো আমার মনে হয় যে সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে।

কারিগরি ত্রুটির মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু

কারিগরি ত্রুটির মধ্যেই ২০২৬ বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর শেষ ধাপের টিকিট বিক্রি শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার টিকিট বিক্রি পুনরায় চালু হলে আগ্রহীরা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ৪৮ দলের চূড়ান্ত তালিকা প্রকাশের পর টিকিট বিক্রি শুরু করা হয়। তবে কোন ম্যাচ বা কোন ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে তা উল্লেখ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনেক ব্যবহারকারী ১ এপ্রিল ‘লাস্ট-মিনিট’ বিক্রির ধাপটি চালু হওয়ার পর সাইটে প্রবেশ করতে পারেননি। যারা প্রবেশ করতে পেরেছেন তারাও নানা বিড়ম্বনার শিকার হয়েছেন।  এতে অনেক ক্রেতাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ শুরুতেই সাইটে প্রবেশ করেও ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে টিকিট কেনার সুযোগ পাননি। প্রযুক্তিগত বিভ্রাট সম্পর্কে ফিফা তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে তারা জানায়, লিংকগুলো সঠিকভাবে কাজ করছিল। এ ছাড়াও সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ১০৪টি ম্যাচের অবশিষ্ট সব টিকিট একসঙ্গে বিক্রি করা হচ্ছে না। এটি টিকিট বিক্রির শেষ আনুষ্ঠানিক ধাপ। তবে ধাপে ধাপে আরো টিকিট ছাড়া হবে। এর আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতার ওপর নির্ভর করে প্রায় ৭০ লাখ টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।  প্রায় সাড়ে সাত বছরের ক্যারিয়ারের ইতি টেনে ৩৭ বছর বয়সী এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, তিনি ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে কোচিং ও মেন্টরিংয়ে যুক্ত থাকবেন।  জিম্বাবুয়ে জাতীয় দলের বিপক্ষে ২০১৮ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডুসেনের। পরের বছর ওয়ানডে দলে সুযোগ পেয়ে অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। ওয়ানডেতে দ্রুতই দলের ভরসার ব্যাটসম্যান হয়ে ওঠেন ডুসেন। ৭১ ম্যাচে ৫০.১৩ গড়ে ২৬৫৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি সংস্করণে ৫৭ ম্যাচে তার সংগ্রহ ১৪০৬ রান, স্ট্রাইক রেট ১২৮.৭৬। আর টেস্টে ২০১৯ সালে অভিষেকের পর ১৮ ম্যাচে করেছেন ৯০৫ রান, আছে ৬টি অর্ধশতক। সর্বোচ্চ ৯৮ রানের ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে নিজের মাঠ ওয়ান্ডারার্সে। অবসরের ঘোষণায় ডুসেন বলেন, ‘গর্ব ও কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। প্রোটিয়া জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ প্রতিটি মুহূর্তকে সার্থক করেছে।’ তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে ক্রিকেট ছিল তার জীবনের অংশ। ভাইদের সঙ্গে বড় হওয়া এবং সেই পরিবেশই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। ডুসেনের ক্যারিয়ারে রয়েছে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। ২০২৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস তার অন্যতম সেরা পারফরম্যান্স। এ ছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়কত্বও করেন তিনি।  

অনুমতি ছাড়া পোস্ট নয়, কড়া বার্তা পিসিবির

অনুমতি ছাড়া পোস্ট নয়, কড়া বার্তা পিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে চুক্তির শর্ত ভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়ে বোর্ড এখন বেশ কঠোর অবস্থানে রয়েছে। জিও নিওজের খবরে বলা হয়েছে, বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খেলোয়াড়দের ম্যানেজারদেরও একই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক কোনো পোস্ট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। সূত্র জানিয়েছে, এখন থেকে ক্রিকেটারদের জনসম্মুখে দেওয়া বক্তব্য ও পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বিতর্কিত পোস্ট করলে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানার মুখে পড়তে হতে পারে। সম্প্রতি জাতীয় দলের পেসার নাসিম শাহের ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপের পরই এই কঠোর পদক্ষেপ নেয় পিসিবি। ২৩ বছর বয়সী এই পেসার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত টুইট করার কারণে শাস্তি পান। পিসিবির তদন্তে দেখা যায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটির শুনানির পর নাসিম শাহ তার কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা ও সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। যদিও নাসিম নিঃশর্ত ক্ষমা চান এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবু বড় অঙ্কের জরিমানা থেকে রেহাই পাননি তিনি। ঘটনার সূত্রপাত হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মরিয়াম নেওয়াজ। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে মরিয়াম নেওয়াজকে স্বাগত জানাতে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘তাকে কেন লর্ডসে রানির মতো আচরণ করা হচ্ছে?’—যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। পরবর্তী সময় নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি বলেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন পুনরুদ্ধার করা হয়েছে।’

অনুমতি ছাড়া পোস্ট নয় ক্রিকেটারদের কড়া বার্তা পিসিবির

অনুমতি ছাড়া পোস্ট নয় ক্রিকেটারদের কড়া বার্তা পিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে চুক্তির শর্ত ভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়ে বোর্ড এখন বেশ কঠোর অবস্থানে রয়েছে। জিও নিওজের খবরে বলা হয়েছে, বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খেলোয়াড়দের ম্যানেজারদেরও একই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক কোনো পোস্ট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। এখন থেকে ক্রিকেটারদের জনসম্মুখে দেওয়া বক্তব্য ও পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বিতর্কিত পোস্ট করলে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানার মুখে পড়তে হতে পারে। সম্প্রতি জাতীয় দলের পেসার নাসিম শাহের ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপের পরই এই কঠোর পদক্ষেপ নেয় পিসিবি। ২৩ বছর বয়সী এই পেসার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত টুইট করার কারণে শাস্তি পান। ঘটনার সূত্রপাত হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মরিয়াম নেওয়াজ। অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে মরিয়াম নেওয়াজকে স্বাগত জানাতে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘তাকে কেন লর্ডসে রানির মতো আচরণ করা হচ্ছে?’—যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়। পরবর্তী সময় নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি বলেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন পুনরুদ্ধার করা হয়েছে।’

বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা সীমিত ওভারের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এই সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোট কাটিয়ে বেশ কয়েকজন ক্রিকেটারের প্রত্যাবর্তন এবং আইপিএলের কারণে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এক নতুন চেহারার কিউই দল দেখা যাবে এই সফরে। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এর অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম। দলে বড় খবর হচ্ছে – ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার চোট সারিয়ে দলে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ম্যাট ফিশার তার পারফরম্যান্স ও ফিটনেস প্রমাণ করে দুই ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন।

রোহিত-রিকেল্টনের তাণ্ডবে রেকর্ড জয় মুস্বাইয়ের

রোহিত-রিকেল্টনের তাণ্ডবে রেকর্ড জয় মুস্বাইয়ের দীর্ঘ এক যুগের অবসান। ২০১২ সালের পর প্রথমবারের মতো আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও রায়ান রিকেল্টনের তাণ্ডবে রেকর্ড গড়েই জিতল মুম্বাই। ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় আইপিএলের অন্যতম সফল এই দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। আইপিএল ইতিহাসে এটিই মুম্বাইয়ের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০২১ সালের টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১৯ রান তাড়া করে জিতেছিল দলটি। আর এই জয়ে ১৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে আসরের প্রথম ম্যাচ জিতল তারা। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই কলকাতাকে ম্যাচ থেকে ছিটকে দেন রোহিত শর্মা ও রায়ান রিকেল্টন। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে ৮০ রান করে ফেলে মুম্বাই। পরে একই ছন্দে এগিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৭১ বলে ১৪৮ রান যোগ করেন তারা। প্রায় ৯ মাস পর টি-টোয়েন্টি খেলতে নেমে ৩ চার ও ৫ ছক্কায় মাত্র ২৩ বলে আইপিএল ক্যারিয়ারের ৫০তম ফিফটি করেন রোহিত। আইপিএলে এটিই তার দ্রুততম ফিফটি। অন্য প্রান্তে ঝড় তোলা রিকেল্টন ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মেরে ২৪ বলে করেন ফিফটি। দ্বাদশ ওভারে বৈভব অরোরার বলে ছক্কা মারতে গিয়ে আউট হন রোহিত। ৬টি করে চার-ছক্কায় ৩৮ বলে তিনি করেন ৭৮ রান। এ নিয়ে কলকাতার বিপক্ষে তার রান হলো ১ হাজার ১৬১। আইপিএলে এত দিন নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ রান ছিল বিরাট কোহলির, পাঞ্জাবের বিপক্ষে ১ হাজার ১৫৯। এরপর সূর্যকুমার যাদব বেশি কিছু করতে পারেননি। ৩ চারে ৮ বলে ১৬ রান করে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার। অনুকূল রায়ের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হন রিকেল্টন। ফেরার আগে ৪ চারের সঙ্গে ৮ ছক্কায় ৪৩ বলে ৮১ রান করেন প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার। পরে জয় পেতে তেমন বেগ পায়নি মুম্বাই। ৪ চারে ১৪ বলে ২০ রান করে আউট হন তিলক বর্মা। আর ১১ বলে ১৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার ফিন অ্যালেন ও অজিঙ্কা রাহানে। দুজন মিলে মাত্র ৩২ বলে গড়েন ৬৯ রানের জুটি। ৬ চার ও ২ ছক্কায় মাত্র ১৭ বলে ৩৭ রান করে ফেরেন অ্যালেন। তিন নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ক্যামেরন গ্রিন। ১০ বলে ১৮ রান করে ফিরলে ভাঙে ২১ বলে ৪০ রানের জুটি। অন্য প্রান্তে তাণ্ডব চালিয়ে যান রাহানে। ৩ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন কলকাতা অধিনায়ক। পঞ্চাশের পর অবশ্য তেমন কিছু করতে পারেননি রাহানে। সব মিলিয়ে ৩ চার ও ৫ ছক্কায় ৪০ বলে ৬৭ রান করে আউট হন অভিজ্ঞ ব্যাটার। এরপর ঝড় তোলেন আঙ্কৃশ রঘুবংশী ও রিঙ্কু সিং। দুজনের জুটিতে আসে ৩০ বলে ৬০ রান। মাত্র ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন রঘুবংশী। ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। মুম্বাইয়ের হয়ে ৩৯ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর