দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে লড়বেন তামিম বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে আসন্ন বিসিবি নির্বাচনে লড়বেন সাবেক এই টাইগার অধিনায়ক। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তামিম। নির্বাচনে লড়ার কথা উল্লেখ করে বর্তমান বিসিবি প্রধান বলেন, ‘আমার প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করে বলেছিলাম যে, আমি পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়বো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত যারা; একটি গ্রহণযোগ্য নির্বাচন তারা প্রাপ্য।’ আগের বোর্ডের সমালোচনা করে তামিম বলেন, ‘সম্প্রতি আপনারা দেখেছেন, বাংলাদেশে ক্রিকেট প্রায় স্থবির হয়ে পড়েছিল। খেলোয়াড়রা ভুগেছেন। আমরা চাই না, এমন পরিস্থিতি আবার তৈরি হোক। নির্বাচনের পর যদি সুযোগ পাই, তাহলে আমার পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করবো।’ নির্বাচন সময়সীমা প্রসঙ্গে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে, তবে এর আগেই নির্বাচন সম্পন্ন হবে।’ কোনো প্রশ্নের উত্তর দেননি তামিম, দিলেন বেতন বাড়ানোর ঘোষণা বাংলাদেশ দলের অধিনায়ক ও বোর্ড সভাপতির দায়িত্বের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই বিশাল পার্থক্য আছে। অধিনায়ক হিসেবে আপনি শুধু ক্রিকেট ও খেলোয়াড়দের নিয়েই ভাবেন। কিন্তু বোর্ড সভাপতি হিসেবে আপনাকে সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবতে হয়। শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফ ও বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে বড় স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়, আবেগ দিয়ে নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয়।’ উল্লেখ্য, সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিবিসির অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। এরই মধ্যে নির্বাচন আয়োজন করবেন তারা।
টম ল্যাথামের দাবি টি-টোয়েন্টি সিরিজটি রোমাঞ্চকর হবে

টম ল্যাথামের দাবি টি-টোয়েন্টি সিরিজটি রোমাঞ্চকর হবে ওয়ানডে সিরিজ হারের ব্যথা না ভুলতেই এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড দল। তার আগে আজ রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সেখানে জানিয়েছেন রোমাঞ্চকর সিরিজের কথা। ল্যাথাম বলেন, ‘আমাদের কাছে থাকা ফুটেজ থেকে আমরা দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তবে মাঝমাঠে গিয়ে একে অপরের সাথে দ্রুত যোগাযোগ করাটাও খুব জরুরি। আমি মনে করি, এটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে- যাদের এখনও অভিষেক হয়নি। তাই সামনের সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে।আমরা খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। আমরা জানি এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। যখন আপনার কাছে এমন খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, যাদের আপনি আগে দেখেননি। তখন আপনাকে দ্রুত মানিয়ে নিতে হয়। কিউইরা এই সিরিজ ভালো করতে মুখিয়ে রয়েছে জানিয়ে ল্যাথাম বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে। একজন ক্রিকেটারই এই ফরম্যাটে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। ফরম্যাট যত বড়, ম্যাচ পরিবর্তন করতে তত বেশি সময় লাগে। কিন্তু এটা তো টি-টোয়েন্টি। কয়েক ওভার, কয়েক বলে খেলা ঘুরে যেতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ উইনারদের খেলা।
লিটনের পুরোনো পথে নতুন পথচলা

লিটনের পুরোনো পথে নতুন পথচলা ২০২৫ সালের মে মাসে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এর আগের সিরিজেও অধিনায়কত্ব করেছিলেন যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। তবে সেটা ছিল ভারপ্রাপ্ত হিসেবে। এরপরই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পান লিটন। যদিও দল গোছালেও শেষ পর্যন্ত ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এরপর গত মাসে লিটনকে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক রাখার ঘোষণা দেয় বিসিবি। ফলে এবার বিশ্বকাপ কেন্দ্র করে লম্বা সময় পাচ্ছেন তিনি। লিটন এখন থেকেই পরিকল্পনা করছেন, মূল লক্ষ্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দফায় লিটনের অধিনায়কত্বের পথচলা শুরু হচ্ছে আগামীকাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সোমবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অধিনায়ক হিসেবে লিটনের পুরোনো পথচলাটাই শুরু হচ্ছে এবার আবার নতুন করে। এর আগের বিশ্বকাপকে সামনে রেখেও দল গুছিয়েছিলেন, সেই কাজই আবার করবেন। তবে আগামী বিশ্বকাপ যেহেতু আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেক্ষেত্রে পরিকল্পনাটাও ওভাবেই করবেন লিটন, ‘আমাদের প্রধান লক্ষ্য ২০২৮ এর বিশ্বকাপ, যেটা এশিয়ার বাইরে হবে। সেভাবেই চিন্তা করবো। আর অবশ্যই গত বিশ্বকাপের আগে দলের বন্ডিংটাও ভালো ছিল, প্রস্তুতিও ভালো হয়েছিল। চেষ্টা করবো দলকে ওই অবস্থাতেই যেন ধরে রাখা যায়। বিশ্বকাপ সামনে রেখে লিটন তখন প্রায় একই স্কোয়াড খেলাচ্ছিলেন প্রতি সিরিজে। এবার অবশ্য প্রথম সিরিজেই দলে দুই নতুন মুখ আছে পেসার রিপন মন্ডল আর অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলায়েন। আগে ৬ মাসের মতো সময় পেয়েছিলেন, এবার পাচ্ছেন পুরো ২ বছর। এবার কি লিটন নতুন কিছু চেষ্টা করবেন, নাকি আগের দলকে নিয়েই সামনে এগোবেন? এই প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই সহজ রোটেট করে খেলানো। আর যে দুইজন নেই, তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা খেলে চোট পেয়ে ছিটকে যাক। কারণ সামনে আমাদের ওয়ানডে আছে, টেস্টও আছে। এদিক দিয়ে চিন্তা করেই আমরা কিছু কিছু জিনিসের বদল করা শুরু করেছি। যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, দল গড়ার অনেক সময় আছে… (নতুনদের) ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে।
আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের

আইসিসির আচরণবিধি ভাঙায় জরিমানা নাহিদা ও শারমিনের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা| রাজশাহীতে অনুষ্ঠিত আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লেভেল-১ অপরাধে দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে| আইসিসি জানিয়েছে, নাহিদা আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন| শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর তিনি প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেন, যা প্রতিপক্ষকে উসকে দেওয়ার শামিল| অন্যদিকে, শারমিন সুলতানা ২.৮ ধারা ভঙ্গ করেন| এলবিডব্লিউ আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ব্যাট দেখান এবং কিছুটা দেরিতে মাঠ ত্যাগ করেন তিনি| ঘটনার পর দুই ক্রিকেটারই নিজেদের ভুল ¯^ীকার করেছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন| ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি|
সিরিজ হারের পর শেখার কথা বললেন কিউই অধিনায়ক

সিরিজ হারের পর শেখার কথা বললেন কিউই অধিনায়ক জয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে কিউইরা। সিরিজ হারের পর শেখার কথা বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেষ ওয়ানডে হারের পর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্সকে আজকে (গতকাল) পুরো কৃতিত্ব দিতেই হবে। তারা আমাদেরকে চাপ দিয়ে গেছে। হ্যাঁ, এমন কন্ডিশনে আসলে এখান থেকে শেখার ব্যাপার তো থাকবেই। এগুলো সামনে কাজে দেবে। অনেকে প্রথম বাংলাদেশ সফরে এসেছে। যখনই চাপে পড়বেন, সেখান থেকে অনেক কিছু শিখবেন, ব্যাটিংয়েও বোলিংয়েও। এই সফর থেকে সবাই অনেক কিছু শিখবে। সামনে এমন পরিস্থিতিতে পড়লে ছেলেরা আরও ভালো করবে বলে আশা করি। এখানে অনেক কিছু শিখতে পেরেছে সবাই। নিজেদের পারফরম্যান্স নিয়ে ল্যাথাম বলেন, ‘হ্যাঁ অনভিজ্ঞ অনেকে আছে। তবে আমরা চেয়েছি নিয়ন্ত্রণ রাখতে। আমি বা নিকোলস হয়তো আরও দলে অবদান রাখতে পারতাম। সেটা করতে পারিনি। এখানে ছেলেরা বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে এগুলো কাজে লাগবে। এখানে অনেকে টি-টোয়েন্টি খেলতে থেকে যাবে। চেষ্টা থাকবে যতটা শিক্ষা কাজে লাগাতে পারি সামনের সিরিজে। বাংলাদেশের ব্যাটারদের প্রশংসা করে কিউই অধিনায়ক বলেন, ‘অনেক গরম ছিল। টিভিতে দেখে হয়ত কন্ডিশন বুঝা যায় না। এখানে অনেক গরম ছিল। ফলে তারা যেমন খেলেছে পুরো কৃতিত্ব দিতে হবে।
মুম্বাইয়ের বিরুদ্ধে নিয়মের অপব্যবহারের অভিযোগ

মুম্বাইয়ের বিরুদ্ধে নিয়মের অপব্যবহারের অভিযোগ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে কনকাশন সাবস্টিটিউট নিয়ম ভাঙা বা এর অপব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। খবর এনডিটিভির ম্যাচ চলাকালীন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার ফিল্ডিং করতে গিয়ে চোট পান। জাসপ্রিত বুমরাহর বলে কার্তিক শর্মার একটি ক্যাচ ধরার পর তিনি কাঁধে ব্যথা অনুভব করে মাঠে পড়ে যান এবং পরে তাকে মাঠ ছাড়তে হয়। এরপর মুম্বাই ইন্ডিয়ানস তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানোর আবেদন করে, যা ম্যাচ রেফারি অনুমোদন দেন। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই বিতর্কের সূত্রপাত হয়। আইপিএলের নিয়ম অনুযায়ী, কনকাশন সাবস্টিটিউট সাধারণত তখনই অনুমোদিত হয় যখন কোনো খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পান এবং মেডিক্যালভাবে তা নিশ্চিত করা হয়। তবে স্যান্টনারের ক্ষেত্রে বাইরে থেকে কাঁধে আঘাত দেখা গেলেও তাকে ‘নিউরোলজিক্যাল উপসর্গ’ দেখিয়ে বদলি করা হয়েছে বলে দাবি উঠেছে। এছাড়া তাকে ড্রেসিংরুমে কাঁধে বরফ লাগাতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে। এছাড়া শার্দুল ঠাকুরকে স্যান্টনারের আদর্শ বিকল্প হিসেবে নেওয়া ঠিক হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, শুরুতে স্যান্টনারের মাথা ও ঘাড়ে আঘাত লাগার আশঙ্কা ছিল, পরে তার কাঁধেও সমস্যা দেখা দেয়। স্ক্যানের পর তিনি মাথা ঘোরা অনুভব করেন, তাই কনকাশন সাবস্টিটিউটের আবেদন করা হয়। তিনি আরও জানান, এটি সম্পূর্ণভাবে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সিদ্ধান্ত ছিল এবং তারা শার্দুল ঠাকুরকে অনুমতি দিয়েছেন। তিনি আশা করছেন, স্যান্টনারের চোট গুরুতর নয়।
মুস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না

মুস্তাফিজ-নাহিদ যে কারণে পিএসএলে ফিরবেন না পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে আর খেলা হচ্ছে না বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। বাংলাদেশের এই দুই পেসারের অনাপত্তিপত্র স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চোট থেকে সুরক্ষা এবং আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ শেষে মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে বিসিবির চিকিৎসা বিভাগ। বাঁহাতি এই পেসারের চোটের ঝুঁকি এড়াতে দ্রুত স্ক্যান এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। সে কারণে তার এনওসি বাতিল করা হয়েছে। অন্যদিকে, নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাকে পর্যাপ্ত সময় দিতেই পিএসএলের ছাড়পত্র বাতিল করা হয়েছে। মুস্তাফিজের দল পেশোয়ার জালমি এবার দুর্দান্ত ফর্মে আছে। ৯ ম্যাচের ৮টিতে জিতে ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফের দৌড়ে সবার চেয়ে এগিয়ে। মুস্তাফিজ ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। অন্যদিকে, নাহিদ রানার দল লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থেকে ধুঁকছে। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাহোরের হয়ে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার।
টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ

টানা ৩ সিরিজ জয়ে বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে গত কয়েক মাসে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। এই ফরম্যাটে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে টাইগাররা। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে আগামী বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে। প্রোটিয়াদের আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বাংলাদেশের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের বর্তমান অবস্থান ১০ম। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। নির্ধারিত এই সময়ের আগে বাংলাদেশ আরো দুটি ওয়ানডে সিরিজ খেলবে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ। আসন্ন এই দুই সিরিজই হবে ঘরের মাঠে। তাই দুই দলের বিপক্ষেই সিরিজ জেতার সামর্থ্য রাখে টাইগাররা। তাই এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ম অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ, এমনকি সব ম্যাচ হারলেও এই অবস্থানে থাকার সম্ভাবনা থাকবে।
বুমরাহকে ঘিরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনায় ভারত

বুমরাহকে ঘিরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনায় ভারত টানা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(ডব্লিউটিসি) দিকে মনোযোগ দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। বিশ্বকাপের আগে ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারে ভারত। ডব্লিউটিস‘র অধীনে তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে শুভমান গিলদের। এমন পরিস্থিতিতে তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই। এক্ষেত্রে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট তার চোট এড়াতে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার পরিকল্পনা করছে। এমনকি আগামী বছরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ মিস করতে পারেন। আইপিএলের ফাইনালের পর ভারত আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে। এই টেস্টটি বর্তমান ডব্লিউটিসি ফাইনালের অংশ নয়। এই সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ আগস্টে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাজ্য সফর করবে, এরপর ইংল্যান্ডের বিপক্ষে একটি সাদা বলের সিরিজ খেলবে। এরপর জিম্বাবুয়ের মাটিতে একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এছাড়াও যুক্তরাজ্য সফরের আগে ভারত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে। নির্বাচকরা এমন সিরিজ বেছে নিতে চলেছেন যেখানে বুমরাহ খেলবেন অথবা লাল বলের ম্যাচের জন্য ফিট হতে প্রয়োজনীয় বিশ্রাম পাবেন। চেষ্টা করা হচ্ছে বুমরাহকে সব টেস্ট খেলার জন্য যথেষ্ট ফিট রাখতে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্টে তার খেলার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টেস্টের জন্য তাকে সতেজ রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। কিছু ওয়ানডে সিরিজে তাকে বিশ্রাম দিতে নির্বাচকদের আপত্তি থাকবে না। বিসিসিআই সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তিনি দুই বছরের বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন এবং তখনও ভালো খেলেছিলেন। শ্রীলঙ্কা সিরিজের পর ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাওয়ার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সাদা বলের সিরিজ খেলবে। এছাড়া ডিসেম্বরে ভারত শ্রীলঙ্কাকে একটি সাদা বলের সিরিজের জন্য আতিথ্য দেবে। এরপর জিম্বাবুয়েও একটি ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসবে। আগামী বছরের ২১শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি এর আগে জিম্বাবুয়ে সিরিজে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা। ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ৩ মার্চ। দল আশা করবে, বুমরাহ পুরো টেস্ট সিরিজটিই খেলবেন, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো নয়, যেখানে তিনি তিনটি টেস্ট খেলেছিলেন। এর কয়েক সপ্তাহ পরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে। ভারত যদি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে, তবে আইপিএল ২০২৭-এর পরে ফাইনালের আগের কোনো সিরিজে বুমরাহ খেলতে পারবেন না। এর আগে অধিনায়ক শুভমান গিল এবং প্রধান কোচ গৌতম গম্ভীর এই ব্যস্ত সময়সূচী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত বছর অস্ট্রেলিয়া সাদা বলের সফর এবং দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের মধ্যে খুব কম সময় ছিল। গিল একটি টেস্ট সিরিজের আগে আরও বেশি প্রস্তুতির সময় চান, যা খেলোয়াড়দের দুই ফরম্যাটের মধ্যে ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করবে। বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে, তবে আইপিএল শেষ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট বিশেষজ্ঞের শিগগিরই সাদা জার্সি পরার সম্ভাবনা রয়েছে। যেহেতু ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল, তাই শ্রীলঙ্কা সফরের আগে ব্যাটসম্যানদের লাল বলের বিপক্ষে খেলার সুযোগ পেতে এটি সাহায্য করতে পারে। সূত্র জানিয়েছে, মূল উদ্দেশ্য হলো টেস্ট নিয়ে গুরুত্ব সহকারে ভাবা। আফগানিস্তান টেস্টটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের বাইরে হতে পারে, কিন্তু ম্যাচ অনুশীলনের কোনো বিকল্প নেই। শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে এবং সেই অনুযায়ী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্লে-অফের চিত্র পরিষ্কার হয়ে গেলে দল নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আইপিএলের মধ্যেই মা হারালেন চেন্নাইয়ের পেসার

আইপিএলের মধ্যেই মা হারালেন চেন্নাইয়ের পেসার আইপিএলের চলতি আসরে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। ধোনিকে ছাড়াই টুর্নামেন্টে শুরুর পর ব্যাট-বলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে ছয় ম্যাচের মধ্যে দুই হারের স্বাদ পেয়েছে চেন্নাই। এর মধ্যে বাঁ-হাতি পেসার এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। পরবর্তীতে খলিল আহমেদের অনুপস্থিতিতে দলে জায়গা করে নেন মুকেশ চৌধুরী। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে তার মা প্রেম দেবীকে হারিয়েছেন। এক বছর ধরে অসুস্থতা থাকার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে মুকেশের মায়ের মৃত্যুতে সিএসকে পরিবার শোক প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছে চেন্নাই সুপার কিংস। তারা এই কঠিন সময়ে মুকেশ ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। দৈনিক ভাস্করের খবর অনুযায়ী, মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে রাজস্থানের ভিলওয়ারায় নিজ শহরে ছুটে গেছেন মুকেশ। এই বাঁহাতি পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরের ম্যাচটি খেলতে পারবেন না। তার পরিবর্তে চেন্নাই ম্যানেজমেন্ট অভিজ্ঞ নিউজিল্যান্ডার বোলার ম্যাট হেনরিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।এছাড়াও পাঁচবারের চ্যাম্পিয়নদের তিন নম্বরে আয়ুষ মাত্রের বিকল্প খুঁজে বের করতে হবে। মাত্রের জায়গার জন্য উরভিল প্যাটেল এবং কার্তিক শর্মার মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে। টানা প্রথম তিনটি ম্যাচ হারের পর, সঞ্জু স্যামসন এবং বোলারদের সৌজন্যে চেন্নাই দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ায় চেন্নাই। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তারা বড় ব্যবধানে হেরে যায়। আজ মুম্বাইয়ে এল ক্লাসিকোতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলোয়াড়দের ফর্মে ফিরবেন বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।