গোমস্তাপুরে বিএমডিএ সেচ পাম্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোমস্তাপুরে বিএমডিএ সেচ পাম্প পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত সেচ প্রকল্পগুলো ঘুরে দেখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের শুরুতে তিনি রহনপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় অবস্থিত একটি সেচ পাম্প পরিদর্শন করেন। পরে একই ইউনিয়নের কাজিগ্রাম এলাকায় পুনর্ভবা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে পরিচালিত সেচ পাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়নের চুড়ইল বিল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বিলটি খননের আশ্বাস দেন, যা বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যরা। পরিদর্শন শেষে হারুনুর রশিদ রহনপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি এলাকার উন্নয়ন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে ৪২% পজিটিভ, রিপোর্ট পেতে দেরি: স্বাস্থ্য বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে ৪২% পজিটিভ, রিপোর্ট পেতে দেরি: স্বাস্থ্য বিভাগ চাঁপাইনবাবগঞ্জে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় সন্দেহভাজন হাম রোগীদের নমুনা পরীক্ষায় প্রায় ৪২ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. এ কে এম সাহাবুদ্দীন জানান, এখন পর্যন্ত জেলাসহ বিভিন্ন এলাকা থেকে পাঠানো ১০১টি নমুনার মধ্যে ৪২টির রিপোর্ট পজিটিভ এসেছে। এসব পরীক্ষা ঢাকায় অবস্থিত সরকারি ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে করা হচ্ছে। তিনি বলেন, সারা দেশ থেকে নমুনা আসায় ল্যাবে চাপ বেড়েছে, ফলে নতুন নমুনার রিপোর্ট পেতে দেরি হচ্ছে। অন্যদিকে, জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে পাঠানো নমুনাগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক পজিটিভ পাওয়া গেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, যাদের নমুনা পাঠানো হয়েছে তাদের প্রায় অর্ধেকের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আরও অনেক নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও সেগুলোর সব রিপোর্ট এখনো হাতে আসেনি। তিনি আরও জানান, আগে হাম আক্রান্তদের বেশিরভাগই শিশু ছিল, বিশেষ করে ৯ মাসের কম বয়সীদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে কিছু প্রাপ্তবয়স্কের মধ্যেও সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। চলমান টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে অন্তত ২৮ দিন সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি। চিকিৎসকদের মতে, টিকাদানে ঘাটতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা নিয়ে নেতিবাচক প্রচারণাও সংক্রমণ বৃদ্ধির একটি কারণ। এতে অনেক মানুষ টিকা নিতে অনাগ্রহী হয়ে পড়ছেন। এদিকে, সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, নতুন করে ২৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে জেলায় বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৫৮৬ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। একই সঙ্গে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে আরও ১৮ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালে ৬৩ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। এ পরিস্থিতিতে জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪২ শতাংশের বেশি শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে।

জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ

জ্বালানি তেল পাচার রোধে সতর্ক অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চের শুরু থেকেই সারাদেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়| সেই সময় দেশে রমজান মাস থাকায় অস্থিরতা তীব্র আকার ধারণ করে| দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে লাইন দীর্ঘতর হয়| এর প্রভাব পড়ে চাঁপাইনবাবগঞ্জেও| সীমান্তঘেঁষা জেলা হওয়ায় পাশের দেশ ভারতে পাচারের আশঙ্কা ˆতরি হয়| তাই জ্বালানি তেল পাচার রোধে পরিস্থিতির শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি| সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই জ্বালানি তেল ভারতে পাচার না হতে পারে সেজন্য চেকপোস্টও বসানো হয়| পাশাপাশি প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী পাচার রোধে তৎপরতা শুরু করে| উল্লেখ্য, বাংলাদেশের চেয়ে ভারতে জ্বালানি তেলের দাম বেশি| স্থানভেদে ভারতে জ্বালানি তেলের দাম ১২৫ থেকে ১৪৫ টাকার কাছাকাছি| এমন পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে, তেল মজুত করার অভিযোগ উঠলেও পাচার সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি| এছাড়া মজুত রোধে জেলার সব ফিলিং স্টেশনেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়| কয়েকটি পাম্পকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ মজুতকৃত জ্বালানি তেলও উদ্ধার করা হয়| সরকারি নির্দেশনা মোতাবেক জেলার সব পাম্পে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়| চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন ও ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন| এই তিন ব্যাটালিয়নের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার একাংশ, মহানন্দা ব্যাটালিয়ন শিবগঞ্জের একাংশ ও ভোলাহাট উপজেলা সীমান্ত এবং নওগাঁ ব্যাটালিয়ন গোমস্তাপুর উপজেলার সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে| জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতির শুরু থেকে এই তিন ব্যাটালিয়ন সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করে আসছে| ৫৯ বিজিবি সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাক তল্লাশি কার্যক্রম শুরু করে| যাতে ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে খালি ট্রাক নিয়ে ফিরে যাবার সময় বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে যেতে না পারে| অন্যদিকে জেলা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসায়, মজুত ও পাচার রোধে| প্রশাসনের পক্ষ থেকেও পাচার রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করার পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর ওপর কড়া নজরদারি রাখা হয়| এছাড়া পাচার রোধে প্রকৃত কৃষকদের কৃষি বিভাগের ও বেসরকারি হাসপাতালের জেনারেটরের জন্য সিভিলে সার্জনের সুপারিশের ভিত্তিতে ডিজেল দেয়ার ব্যবস্থা করা হয়| সতর্কতার অংশ হিসেবে কয়েক দফা পাম্পমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ˆবঠকও করা হয়| ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন— সীমান্ত দিয়ে জ্বালানি তেল যেন পাচার হতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার রয়েছে| এছাড়াও কেউ অবৈধভাবে মজুত করতে না পারে সে জন্যও বিজিবি কাজ করছে| পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে| ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর আগে জানিয়েছিলেন, সোনামসজিদ স্থলবন্দরে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে| ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন— পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত ১৬ বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় আছে| চেকিংয়ের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে| চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী গৌড় বাংলাকে বলেন— পাচার রোধে সংকট পরিস্থিতির শুরুতেই আমরা জ্বালানি তেল পাম্প মালিক সমিতির সঙ্গে ˆবঠক করেছি| পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি সতর্ক আছে এবং চেকপোস্ট বসিয়েছে| পুলিশেরও বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে এবং তারাও পাচার রোধে সচেষ্ট আছে| আমরা জেলা প্রশসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সতর্ক আছি| এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ| আপনারা আমাদের সহযোগী হিসেবে কাজ করছেন| যে কোনো ধরনের অপরাধের খবর পেলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব| চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে তিনি বলেন— সরবরাহের কোনো ঘাটতি নেই, বরং গতবারের তুলনায় এবার বেশি সরবরাহ দেয়া হয়েছে| কিন্তু ভোক্তাদের মধ্যে একটু মজুত করার একটি প্রবণতা থাকে এবং আতঙ্ক থাকার কারণে একটু বেশি করে তেল নিতে চায়তেন| বিশেষ করে মোটরসাইকেল চালকরা তেল নিতে আসতেন এবং পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমে যেত| এছাড়া কিছু অসাধু লোকজন সুযোগ যে নেয়নি তা নয়| আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে মজুতদারি করার একটা চেষ্টা ছিল| আমরা সেটা রোধ করার চেষ্টা করেছি| আমাদের এখানে দুটি ইন্সিডেন্ট হয়েছিল| যদিও তেলের পরিমাণ খুব বেশি না, তবুও আমরা মোবাইল কোর্ট করে রিকভার করেছি| একটি পেট্রোল পাম্পকে জরিমানাও করা হয়েছে| মোবাইল কোর্ট প্রতিনিয়তই চলছে| এর পাশাপাশি আমরা নতুন একটি ইনিসিয়েটিভ নিয়েছি| সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ সিস্টেম চালু করেছি| বুধবার (৮ এপ্রিল) শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় চালু করার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে তেল বিক্রির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| ৫০০ টাকার বিনিময়ে মোটরসাইকেল চালকদের ৫ দিনের তেল দেয়ার ব্যবস্থা করেছি| একজন মোটরসাইকেল চালক ৫ দিনের আগে জেলার অন্য কোনো পাম্পে গেলেও তেল পাবেন না| প্রমাণ হলে তার ন¤^রটি ব্লক হয়ে যাবে| এই অ্যাপস চালুর ফলে জনমনে একটা ¯^স্তি ফিরে আসছে এবং ভোগান্তি কমে যাবে বলে আশা করছি|

গোমস্তাপুরে রিক্সা ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে রিক্সা ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রাম থেকে এক রিক্সা-ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| তিনি ওই গ্রামের মৃত এমাজ উদ্দীনের ছেলে টুটুল আলী| স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে টুটুল বাড়িতে স্ত্রীর সাথে কলহের পর স্ত্রীর উপর চড়াও হলে স্ত্রী পালিয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে আশ্রয় নেয়| এরপর তিনি রাতে একাই বাড়িতে ছিলেন| আজ সকালে প্রতিবেশীরা টুটুলের বাড়িতে টেলিভিশনের শব্দ শুনে বাড়িতে প্রবেশ করে| তাঁরা টুটুলকে শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে গলায় রশির ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়| গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে| ঘটনার  তদন্ত শুরু হয়েছে|

শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের পনেররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)| তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে| গতকাল সন্ধ্যায়  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মারা যান| মৃত্যুকালে তিনি ১ ছেলে  সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন| আজ সকাল ১০টায় শিবগঞ্জ পৌর সেলিমাবাদ গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়| দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, তরিকুল ইসলাম, শিবগঞ্জের সাবেক পৌর মেয়র শামীম কবির হেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|

স্যান্ডেল কিনে না দেয়ায় নাচোলে এক কিশোরের আত্মহত্যা

স্যান্ডেল কিনে না দেয়ায় নাচোলে এক কিশোরের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে| ওই কিশোর নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজল কেশর গ্রামের রাসেল এর ছেলে আব্দুল্লাহ| নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুর ১টার দিকে কিশোর আব্দুল্লাহ তাঁর নিজবাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন| পারিবারিক সুত্রে জানাগেছে, আব্দুল্লাহকে স্যান্ডেল কিনে না দেয়ার কারনে অভিমানে আত্মহত্যা করে| নাচোল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন| এবিষয়ে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে|

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশু চাঁপাইনবাবগঞ্জে কমছে না হামের প্রকোপ| গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহভাজন আরো ৩৫ শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ভর্তি করা হয়| এর আগের দিন ভর্তি হয়েছিল ২৫ জন রোগী| এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় ১ জন কন্যাশিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে| বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে| এদের মধ্যে ৩৫ জন ছেলে ও ৩৪ জন কন্যাশিশু রয়েছে| একই সময়ে সুস্থ হওয়ায় ২১ জন ছেলে ও ১৭ জন কন্যাশিশুসহ ৩৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| আজ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে|

নাচোলে ৪৭তম জাতীয় ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

নাচোলে ৪৭তম জাতীয় ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৭তম জাতীয় ও বিজ্ঞান ওপ্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন হয়েছে| বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ৪৭তম জাতীয় ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ভ’মি ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া| এসময় আরো উস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ সালাউদ্দিনস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ| এবারে প্রতিপাদ্য বিষয় উদ্ভবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি| পরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগী অনুষ্ঠিত হয়| ১৭টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভবকগণ তাদের তাদের উদ্ভোবিত প্রযুক্তি প্রদর্শণ করে|

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম| প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন| অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম, পোরশা কলেজের প্রভাষক মহসিন আলী, বিদায়ীদের মধ্যে মাশকুরা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী শাহেদ আলী, নবম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার আখি, অষ্টম শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুনসহ অন্যরা| বক্তব্য শেষে শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মামুন হোসেন| পরে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক খাতা, কলম ও স্কেল বিতরণ করা হয়| এছাড়া সকল শিক্ষার্থীদের মাঝে মাদকদ্রব্যের কুফল বিষয়ে লিফলেট বিতরণ করেন|

চাঁপাইনবাবগঞ্জে আ্যাপসে মোটরসাইকেলে তেল বিক্রি কার্যক্রম চালু, স্বস্তিতে ভোক্তারা

চাঁপাইনবাবগঞ্জে আ্যাপসে মোটরসাইকেলে তেল বিক্রি কার্যক্রম চালু, স্বস্তিতে ভোক্তারা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে তেল বিক্রির জন্য মোবাইল আ্যাপভিত্তিক কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে| আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি ফিলিং ষ্টেশনে এই কার্যক্রম উদ্বোধণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এ সময় তিনি আশা প্রকাশ করেন, ˆবশি^ক তেল সংকটে দেশে তেল বিতরণ বিশেষ করে মোটরসাইকেলে তেল দেয়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ পদ্ধতি সফল হবে| সকলকে সংযমী হতে হবে এবং আতংকিত না হয়ে ˆধর্য্য ধরতে হবে| অসাধু কার্যক্রম থেকে বিরত থাকতে হবে| জেলা প্রশাসনের এমন কার্যক্রমকে ¯^স্তিদায়ক বলে ¯^াগত জানিয়েছেন অনেক ভোক্তা| তাাঁরা বলেছেন এই আ্যাপ তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দূওে সাহায্য করবে| জানা গেছে,আ্যাপের মাধ্যমে ˆবধ ন¤^রপ্লে&ট যুক্ত প্রতিটি মোটরসাইকেলকে ৫০০ টাকার তেল দেয়া হচ্ছে| এরপর ৫ দিনের জন্য ওই ন¤^রটি ব্লক করে দেয়া হচ্ছে| ৫দিন পর ওই ন¤^রটি ¯^য়ংক্রিয়ভাবে খুলে যাবে| অর্থাৎ প্রতি মোটরস&ইাকেলে ৫দিনের জন্য ৫০০ টাকার তেল পাচ্ছে| এরমধ্যে ওই মোটরসাইকেল জেলার অন্য কোন ফিলিং ষ্টেশনে তেল নিতে গেলে সংশ্লিস্টরা তা আ্যাপে বুঝুতে পারবেন এবং ওই মোটরসাইকেলে তেল দেয়া হবে ন| এমনকি ওই মোটরসাইকেলটি শাস্তির মুখোমুখি হতে পারে| সেটির ব্লক সময়সীমা বাড়িয়ে দেয়া হতে পারে| আরও জানা গেছে, তেল নেবার সময় ন¤^রপ্লেটের ন¤^রটি মূখ্য বিষয় হলেও চালককে ড্রাইভিং লাইসেন্স,মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন সনদ সহ অন্য সকল ˆবধ কাগজপত্র রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে| যাতে তেল নেবার সময় পুলিশ বা ম্যাজিষ্টেট কর্তৃক চেকিং এর মুখোমুখি হলে সে সব প্রদর্শণ করা যায়| প্রতি পাম্পে ট্যাগ অফিসার ও একজন স্টাফের নিকট এই আ্যাপ রয়েছে| এসময় আ্যাপ উদ্ধোধন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন সহ জেলা ও উপজেলা প্রমাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটগণ| উল্লেখ্য, এর আগে জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এই আ্যাপ চালু করা হয়| জেলায় ৩২টি ফিলিং ষ্টেশন রয়েছে|