চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের বৈশাখী শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের বৈশাখী শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জে জাঁকমকপূর্ণ পরিবেশে নতুন বছরকে বরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের মিশেলে ভরপুর ছিল বৈশাখী শোভাযাত্রা। যার নেতৃত্ব দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। শোভাযাত্রায় আকর্ষণ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। মঙ্গলবার সকালে বৈশাখী শোভাযাত্রাটি জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণ করে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ প্রয়াস, রেডিও মহানন্দা, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, প্রয়াস হাসপিটালসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তরা। বৈশাখী শোভাযাত্রা শেষে গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন— প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় তিনি বলেন এই বছরে আমরা স্বল্প পরিসরে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছি। বিগত দিনে আমরা এর চেয়ে বড় পরিসরে আয়োজন করতে পেরেছিলাম। তার মধ্যেও আমরা উল্লেখ্যযোগ্য পরিসরে সহকর্মীরা ও আমাদের পরিবারের লোকজনরাও উপস্থিত হয়েছি সেটি আমাদের প্রেরণার জায়গা। হাসিব হোসেন আরো বলেন, উৎসব নতুন সম্পর্ক তৈরি করে, সোহার্দ বাড়ায়, সম্পর্ক আরো গভীর করে। আমার বিশ্বাস নববর্ষের আয়োজন গুলোর মধ্য দিয়ে এবং ছোট ছোট পরিসরে আয়োজন করে প্রয়াস পরিবার সামনের দিকে এগিয়ে যাবে সকলের সহযোগিতায়, সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায়। তিনি আরো বলেন, আমাদের ভুল থাকবে সেখান থেকে আমরা শিক্ষা নিব। গতবছর আমাদের আয়োজনে হয়ত কিছু ভুল ছিল তবে সফলতাও ছিল, সেই সফলতা আমরা ধরে রাখব। এছাড়াও ব্যর্থতা বা ভুল সংশোধন করে সেটাকে জয় করব। সংক্ষিপ্ত সমাবেশ শেষে যেমন খুশি তেমন সাজ কর্মসূচিতে অংশগ্রহণকারী ১৫ জনকে পুরস্কৃত করা হয়।

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেক হোল্ডার অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে সদর উপজেলার নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়| স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে| অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ| এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোরের প্রাইমারি ইনস্ট্রাক্টর শাহাদাত হোসেন, শাহজাহান ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল আউয়াল, রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম, মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল ইসলাম ও এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল, সরকারি বেসরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, ¯^াস্থ্য ও সমাজকর্মী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীসহ সুধীজন|

স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা

স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’-এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম| এ দুটি ফোরামের পরিকল্পনা সভা আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে| সভায় সভাপতিত্ব করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান | সভায় সূচনা বক্তব্য দেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন| সভা সঞ্চালনা করেন- স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ| এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি বাবর আলী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন মুক্তা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের স্বমন্বয়কারী রাফিউল ইসলামসহ ফোরামের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন| সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তানজিলা খাতুন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিকসহ অন্যরা অংশ নেন| কর্মপরিকল্পনা সভার সহযোগী হিসেবে ছিলেন- প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল| পরিকল্পনা সভায় চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়| উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা ˆতরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্য সেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম| এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি|

জেলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৫৩ জন

জেলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৫৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ৫১ জন| তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| এর আগের দিন ভর্তি ছিলেন ৬৩ জন রোগী| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন রোগী| আজ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| অন্যদিকে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স, গোমস্তাপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স, নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স ও ভোলাহাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া বিষয়ক সিভিল সার্জন অফিসের প্রতিদিনের তথ্য পাওয়া যায়নি|

নাচোলে আদিবাসীদের যুব সেমিনার অনুষ্ঠিত

নাচোলে আদিবাসীদের যুব সেমিনার অনুষ্ঠিত নাচোলে আদিবাসী যুবক যুবতীদের সুন্দর জীবন, সঠিকপেশা বাছাই ও নেতৃত্ব বিকাশে শীর্ষক আদিবাসী যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ইউসেফ বাংলাদেশের সহযোগীতায় নাচোল এরয়িা ম্যানেজার এ্যামব্রোস টুডুর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইচন্ডী কারিগরি কলেজের অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য প্রভাষক মোজাম্মেল হক| এসময় আরো উপস্থিত ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউসিইএফ বাংলাদেশ এর সোসাল ইনক্লুসন অফিসার তাহমিনা খাতুন, সীল ইন্টারন্যাশনাল বাংলাদেশের নাচোল শাখার কর্মকর্তা রীতা বালাসহ অন্যরা| দিনব্যাপী এই সেমনিারে নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আদিবাসী যুবক যুবতীরা অংশ গ্রহন করে| সেখানে শিক্ষা, ¯^াস্থ্য, বাল্য বিয়ে, মাদক, ট্রেডভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ| বিকালে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|  

গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় সংবর্ধনা গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগত ছাত্র -ছাত্রীদের বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| আজ সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক কাওসার আলী| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান| বক্তব্য দেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ˆশয়ব আলী, স্কুলের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ফৌজিয়া জামানসহ অন্যরা| অন্যদিকে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে রহনপুর জ্ঞানচক্র একাডেমির একই অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নায়েমা খাতুন| অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, চিকিৎসক মাহবুব হাসান, প্রতিষ্ঠানের পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাইনুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, সাংবাদিক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা| এছাড়া বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয় ও তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়|

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে সন্দেহজনক হাম রোগী 

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে সন্দেহজনক হাম রোগী  দেশে গত মার্চ মাসে হঠাৎ করেই দ্রুত ছড়িয়ে পড়ে হাম। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ঝুঁকিপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ৬০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রোববার (১২ এপ্রিল) নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন রোগী। এদিকে, জেলার ১২১টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা মোট পরীক্ষার প্রায় ৩৬ শতাংশ। সিভিল সার্জন ডা. এ কে এম সাহাবুদ্দীন জানান, ঢাকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত দেশের একমাত্র পরীক্ষাগার—ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি (এনপিভিএল)—এসব নমুনা পরীক্ষা করছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ নমুনা আসায় পরীক্ষাগারে চাপ বেড়েছে, ফলে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে। জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, হাসপাতাল থেকে পাঠানো ৩৫টি নমুনার মধ্যে ১৫টি পজিটিভ এসেছে, যা প্রায় ৪৩ শতাংশ। এছাড়া আরও শতাধিক নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে ৫৮টি গ্রহণ করা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে; বাকিগুলো পরীক্ষার অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, শুরুতে আক্রান্তদের বেশিরভাগই শিশু, বিশেষ করে ৯ মাসের কম বয়সী ছিল। তবে বর্তমানে অল্পসংখ্যক প্রাপ্তবয়স্কদের মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে। চলমান টিকাদান কর্মসূচির সুফল পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং সংক্রমণ আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। ডা. মশিউর রহমানের মতে, শুধু টিকাদানে ঘাটতি নয়, সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুকভিত্তিক নেতিবাচক প্রচারণাও টিকাগ্রহণে অনীহা তৈরি করেছে। এর প্রভাব শুধু হাম নয়, এইচপিভি ও কোভিড-১৯ টিকাতেও পড়েছে। তিনি আরও বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুম নিয়েও চিকিৎসকরা উদ্বিগ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছে আরও ১৮ জন। পাশাপাশি ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে; বর্তমানে হাসপাতালে ৬৪ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে এবং ২ জন শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সবগুলো মৃত্যুই ঘটেছে মার্চ মাসে। যদিও আরও কয়েকটি মৃত্যুর বিষয়ে স্থানীয়ভাবে সন্দেহ থাকলেও সেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত করেনি। এদিকে, ১১ এপ্রিল পর্যন্ত জেলার তিনটি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ৭০ হাজার ৫৯৯ শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি: অ্যাপস চালু, কমছে ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি: অ্যাপস চালু, কমছে ভোগান্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চের শুরু থেকেই সারাদেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। সেই সময় দেশে রমজান মাস থাকায় অস্থিরতা তীব্র আকার ধারণ করে। দাম বাড়ার আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে লাইন দীর্ঘতর হয়। এর প্রভাব পড়ে চাঁপাইনবাবগঞ্জেও। সীমান্তঘেঁষা জেলা হওয়ায় পাশের দেশ ভারতে পাচারের আশঙ্কা তৈরি হয়। তাই জ্বালানি তেল পাচার রোধে পরিস্থিতির শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই জ্বালানি তেল ভারতে পাচার না হতে পারে সেজন্য চেকপোস্টও বসানো হয়। পাশাপাশি প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী পাচার রোধে তৎপরতা শুরু করে। উল্লেখ্য, বাংলাদেশের চেয়ে ভারতে জ্বালানি তেলের দাম বেশি। স্থানভেদে ভারতে জ্বালানি তেলের দাম ১২৫ থেকে ১৪৫ টাকার কাছাকাছি। এমন পরিস্থিতিতে কিছু কিছু ক্ষেত্রে, তেল মজুত করার অভিযোগ উঠলেও পাচার সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া মজুত রোধে জেলার সব ফিলিং স্টেশনেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। কয়েকটি পাম্পকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ মজুতকৃত জ্বালানি তেলও উদ্ধার করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক জেলার সব পাম্পে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন ও ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন। এই তিন ব্যাটালিয়নের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার একাংশ, মহানন্দা ব্যাটালিয়ন শিবগঞ্জের একাংশ ও ভোলাহাট উপজেলা সীমান্ত এবং নওগাঁ ব্যাটালিয়ন গোমস্তাপুর উপজেলার সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করে। জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতির শুরু থেকে এই তিন ব্যাটালিয়ন সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করে আসছে। ৫৯ বিজিবি সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাক তল্লাশি কার্যক্রম শুরু করে। যাতে ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে খালি ট্রাক নিয়ে ফিরে যাবার সময় বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে যেতে না পারে। অন্যদিকে জেলা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসায়, মজুত ও পাচার রোধে। প্রশাসনের পক্ষ থেকেও পাচার রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করার পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর ওপর কড়া নজরদারি রাখা হয়। এছাড়া পাচার রোধে প্রকৃত কৃষকদের কৃষি বিভাগের ও বেসরকারি হাসপাতালের জেনারেটরের জন্য সিভিলে সার্জনের সুপারিশের ভিত্তিতে ডিজেল দেয়ার ব্যবস্থা করা হয়। সতর্কতার অংশ হিসেবে কয়েক দফা পাম্পমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে বৈঠকও করা হয়। ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন— সীমান্ত দিয়ে জ্বালানি তেল যেন পাচার হতে না পারে সেজন্য বিজিবির টহল জোরদার রয়েছে। এছাড়াও কেউ অবৈধভাবে মজুত করতে না পারে সে জন্যও বিজিবি কাজ করছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর আগে জানিয়েছিলেন, সোনামসজিদ স্থলবন্দরে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন— পরিস্থিতির শুরু থেকে এখন পর্যন্ত ১৬ বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় আছে। চেকিংয়ের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী জানান— পাচার রোধে সংকট পরিস্থিতির শুরুতেই আমরা জ্বালানি তেল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বিজিবি সতর্ক আছে এবং চেকপোস্ট বসিয়েছে। পুলিশেরও বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে এবং তারাও পাচার রোধে সচেষ্ট আছে। আমরা জেলা প্রশসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সতর্ক আছি। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের সহযোগী হিসেবে কাজ করছেন। যে কোনো ধরনের অপরাধের খবর পেলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে তিনি বলেন— সরবরাহের কোনো ঘাটতি নেই, বরং গতবারের তুলনায় এবার বেশি সরবরাহ দেয়া হয়েছে। কিন্তু ভোক্তাদের মধ্যে একটু মজুত করার একটি প্রবণতা থাকে এবং আতঙ্ক থাকার কারণে একটু বেশি করে তেল নিতে চায়তেন। বিশেষ করে মোটরসাইকেল চালকরা তেল নিতে আসতেন এবং পেট্রোল পাম্পগুলোতে ভিড় জমে যেত। এছাড়া কিছু অসাধু লোকজন সুযোগ যে নেয়নি তা নয়। আমরা দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে মজুতদারি করার একটা চেষ্টা ছিল। আমরা সেটা রোধ করার চেষ্টা করেছি। আমাদের এখানে দুটি ইন্সিডেন্ট হয়েছিল। যদিও তেলের পরিমাণ খুব বেশি না, তবুও আমরা মোবাইল কোর্ট করে রিকভার করেছি। একটি পেট্রোল পাম্পকে জরিমানাও করা হয়েছে। মোবাইল কোর্ট প্রতিনিয়তই চলছে। এর পাশাপাশি আমরা নতুন একটি ইনিসিয়েটিভ নিয়েছি। সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ সিস্টেম চালু করেছি। বুধবার (৮ এপ্রিল) শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় চালু করার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে তেল বিক্রির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫০০ টাকার বিনিময়ে মোটরসাইকেল চালকদের ৫ দিনের তেল দেয়ার ব্যবস্থা করেছি। একজন মোটরসাইকেল চালক ৫ দিনের আগে জেলার অন্য কোনো পাম্পে গেলেও তেল পাবেন না। প্রমাণ হলে তার নম্বরটি ব্লক হয়ে যাবে। এই অ্যাপস চালুর ফলে জনমনে একটা স্বস্তি ফিরে আসছে এবং ভোগান্তি কমে যাবে বলে আশা করছি। সূত্র: দৈনিক গৌড়বাংলা

নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

নাচোলে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে মতবিনিময় করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিরা বলেন, শুধু একদিনের উদ্যোগ নয়—সুস্থ থাকতে হলে হাসপাতালসহ নিজেদের আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখা জরুরি। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাসপাতালের কর্মচারী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নাচোলে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

নাচোলে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে অবস্থিত মন্ডল ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা রাজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ ব্যবস্থার আওতায় প্রতিটি মোটরসাইকেলকে ৫ দিনের জন্য ৫০০ টাকার জ্বালানি তেল দেওয়া হবে। এছাড়া পেট্রোলচালিত স্প্রে মেশিনের জন্য ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিমসহ স্থানীয় কর্মকর্তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, নাচোল উপজেলা সদরের সুইটি ফিলিং স্টেশনটি মালিকদের পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। ফিলিং স্টেশনটি দ্রুত চালুর দাবিতে গত ৬ এপ্রিল এলাকাবাসী মানববন্ধনও করেন। বর্তমানে ওই স্টেশন বন্ধ থাকায় নাচোলের চালকদের দূরবর্তী এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। এ অবস্থায় অ্যাপভিত্তিক জ্বালানি সরবরাহ কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।