ভোলাহাটে নবাগত ওসি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১

ভোলাহাটে নবাগত ওসি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১ ভোলাহাট থানায় যোগদানের প্রথম কর্মদিবসে নবাগত ওসি’র নির্দেশে অবৈধ ৯৮ বোতল মাদক ভারতীয় মাদকদ্রব্য সহ ১ জনকে আটক করা হয়েছে| আটক ব্যক্তি মুশরিভুজা গ্রামের মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের ছেলে গোলাম রব্বানী| পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ভোলাহাট থানার ওসি আব্দুল বারিকের নির্দেশে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়| এসময় মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ হাতেনাতে রাব্বানীকে আটক করা হয়| ওসি আব্দুল বারিক জানান, এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে|

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  গোমস্তাপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক| এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর মহিলা কলেজের শারিরিক শিক্ষক সেলিনা আক্তার বেনু, রহনপুর পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, নারী ইউপি সদস্য লক্ষি তিরকি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা| সভায় ইউএনও জাকির মুন্সী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে| এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন|এছাড়া অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগীতা চেয়েছেন| অন্যান্য বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব| এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উৎসব উদযাপন করতে হবে|

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই; ক্ষতি প্রায় ২ লাখ টাকা

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই; ক্ষতি প্রায় ২ লাখ টাকা শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ১টি রান্নাঘর, ১ টি গোয়ালঘর ও ১ টি শোবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে| গতকাল আনুমানিক রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শাহাবুদ্দিন সাধুর বাড়িতে এ ঘটনাটি ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে| মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করলে ঘরগুলো পুড়ে যায়| খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়| তবে ততক্ষণে উল্লেখিত ৩ টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়| এদিকে, শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শামীম হোসেন জানান, এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে|  উদ্ধার করা হয়েছে আড়াই লাখ টাকার মালামাল|

গোমস্তাপুরে ফুটবলার ইউসুফ আলীকে সংবর্ধনা মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব -২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিযন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনুর্ধ-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর বাবা গোলাম মোর্তুজা,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।এরআগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকা সড়ক প্রদক্ষিন করা হয়। উল্লেখ্য সাফ জয়ের পর গত সোমবার বিকেলে বিমানযোগে রাজশাহী এসে পৌঁছান ফুটবলার ইউসুফ আলী। সেখানে তাকে স্বাগত জানান বন্ধু ও পরিবারের লোকজন। রাতে সে তার জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় এসে পৌঁছায়। বুধবার তাকে সংবর্ধনা দেওয়া হলো।

চাঁপাইনবাবগঞ্জে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত, সহোদর আহত শিবগঞ্জ উপজেলায় ইটভর্তি একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন| তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে| একই ঘটনায় আহত হয়েছেন সামাদের সহদোর ছোটভাই মো সারোয়ার| তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন চালক সামাদ ও তাঁর ভাই সারোয়ার| তাঁদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন| শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| ঘটনার তদন্ত চলছে| এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলে জানায় পরিদর্শক|

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে|  বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল কিনতে পারবে গ্রাহক| ৫ দিন পর পুণরায় তিনি তেল কিনতে পারবে| জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এই কার্যক্রম নেওয়া হয়েছে| ওই ফিলিং স্টেশনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা| এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না| ¯^চ্ছতা ফেরাতে এই কার্যক্রম করা হয়েছে| প্রতিটি মোটরবাইকের না¤^ারপ্লেট ও চালকের ˆবধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে| একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না| কেউ চেষ্টা করলে অ্যাপে ¯^য়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে| প্রতিটি গাড়ির না¤^ারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে| উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম| এরপরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন| তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না| প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে| প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে|

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| ফলে জেলায় এখন ভর্তি রোগি ৭৮| এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলা ৫০২ জন হাসপাতালে সন্দেহজনক হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু| ভর্তিদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে| বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে| সকল মৃত্যুর ঘটনা মার্চ মাসের| জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৪৮৪ জন| যার মধ্যে আজ ভর্তি হয়েছে ৩৮ জন| জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৭৩| রোগি ভর্তির চাপ এখনও অব্যহত রয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে(কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও গোমস্তাপুরে ২ জন রোগি ভর্তি রয়েছে| ফলে জেলায় ভর্তি রোগি এখন ৭৮| এনিয়ে জেলায় জানুয়ারী থেকে এ পর্যন্ত ৫০২ জন রোগি ভর্তি হয়েছে| এ দিকে জেলার সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হামের বিশেষ টিকাদান চলছে| গত ৫ এপ্রিল(রোববার) চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর| বুধবার পর্যন্ত ৪১ হাজার ৩৪৫ শিশু টিকা নিয়েছে| জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র|

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ শিশু রোগি হাসপাতালে ভর্তি 

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ শিশু রোগি হাসপাতালে ভর্তি  চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| ফলে জেলায় এখন ভর্তি রোগি ৬৯| এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলার ৪৬২ জন হাসপাতালে সন্দেহজনক হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু| এদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে| বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে| সকল মৃত্যুর ঘটনায় মার্চ মাসের| জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৪৪৬ জন| যার মধ্যে আজ ভর্তি হয়েছে ২২ জন| জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৬৫| রোগি ভর্তির চাপ এখনও অব্যহত রয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা-হু সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, আজ নতুন করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও গোমস্তাপুরে ১ জন রোগি ভর্তি হয়েছে| এনিয়ে জেলায় জানুয়ারী থেকে ৪৬২ জন রোগি ভর্তি হয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা-হু সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হামের বিশেষ টিকাদান চলছে| গত রোববার চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর| আজ পর্যন্ত ৩১ হাজার ৮২৪ শিশু টিকা নিয়েছে| জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র|

চাঁপাইনবাবগঞ্জে  ৪ উপজেলায় শিলাবৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জে  ৪ উপজেলায় শিলাবৃষ্টি চাঁপাইনবাবগঞ্জ সদরসহ ৪ উপজেলায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আজ বিকেলে হওয়া এ বৃষ্টিতে আমসহ মাঠকৃষির কিছু ক্ষতি হলেও লাভের পরিমাণ বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোলে উপজেলায় বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা ও ছোট আকারে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এ বৃষ্টিতে লাভের পরিমাণ অনেক বেশি। তিনি পরামর্শ দেন, যেসব এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে, সে সকল এলাকার চাষিরা আমবাগানে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, ফলছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনো ওষুধ স্প্রে করে না থাকলে, তারা একটি কীটনাশকও স্প্রে করতে পারেন। জেলাজুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে মাঠকৃষির ক্ষয়ক্ষতি বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আগামীকাল (আজ বুধবার) বিস্তারিত জানাতে পারবেন তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬৮ জন হজযাত্রীর প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬৮ জন হজযাত্রীর প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬৮ জন হজযাত্রীর হজবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনে দুটি ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে হজযাত্রীরা ভালোভাবে হজব্রত পালন শেষে পরিবার-পরিজনের কাছে যেন ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহপাকের কাছে দোয়া কামনা করেন। এছাড়া তিনি সরকারি নিয়মনীতি অনুসরণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় আরো অংশগ্রহণ করেন— ইসলামী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি মো. আবু সাঈদ আব্দুল্লাহ, হাব প্রতিনিধি মো. আবুল হোসাইন, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সৈয়দ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. মুক্তার আলী এবং দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলনা মো. আব্দুল মতিন। জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আজ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের মাধ্যমে শেষ হবে এবারের হজ বিষয়ক এই প্রশিক্ষণ। অনুষ্ঠানের সভাপতি উপরিচালক গোলাম মোস্তফা জানান, জেলা থেকে এবার হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাবেন ১ হাজার ৬৮ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে ৬০ জন ও বেসরকারিভাবে ১ হাজার ৮ জন রয়েছেন। সরকারিভাবে হজযাত্রী যারা যাবেন, তাদের দেখভাল করবেন দুজন প্রতিনিধি। তারা হলেন— সদর উপজেলা সুপারভাইজার আব্দুল অদুদ ও শিবগঞ্জ উপজেলা সুপারভাইজার শরিফুল ইসলাম।