দু’মাসে শতাধিক ডেঙ্গু রোগি হাসপাতালে,জেলায় নেই আইসিইউ সাপোর্ট

দু’মাসে শতাধিক ডেঙ্গু রোগি হাসপাতালে,জেলায় নেই আইসিইউ সাপোর্ট চাঁপাইনবাবগঞ্জেও বাড়ছে ডেঙ্গু। বছরের প্রথম ৭ মাস মোটামুটি ভাল কাটলেও গত মধ্য আগষ্ট থেকে জেলায় সরকারিভাবে বেশি শনাক্ত হতে শুরু করে রোগি। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, জেলায় এডিসের লার্ভা বা মশা সংক্রান্ত কিছু তথ্য চলতি অক্টোবর মাগেন প্রথম পাওয়া গেছে। তবে হাসপাতালে ভর্তি বেশিরভাগ রোগির তথ্য বিশ্লেষন করে জানা গেছে, বেশিরভাগেরই মূলত: ঢাকা বা দেশের অনান্য অঞ্চল ভ্রমণের ইতিহাস রয়েছে। এদিকে জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য জেলা হাসপাতাল বা জেলার কোন হাসপাতালেই এখনও নেই আইসিইউ সাপোর্ট। নেই সেল সেপারেটর মেশিন। রোগিকে প্রয়োজনে দেয়া যায় না প্লাটিলেট। ফলে হেমোরেজিক বা শক সিনড্রোমে আক্রান্ত্র কোন ডেঙ্গু রোগিকে জেলায় চিকিৎসা দেয়া সম্ভব নয়। স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার(১৮অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত চলতি বছর জেলার সরকারি হাসপাতালগুলোতে ১০৯ জন ডেঙ্গু রোগি শনাক্ত হয়েছেন। এছাড়াও বছররব্যাপী বর্হি:বিভাগে শনাক্ত হয়ে বাড়িতে বা অন্যত্র চিকিৎসা নিয়েছেন অনেকে। শুক্রবার পর্যন্ত সরকারিভাবে শনাক্তদের মধ্যে শুধু জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। শুক্রবার পর্যন্ত জেলা হাসপাতালে ভর্তি ছিলেন ৭ রোগি। গত মঙ্গলবার(১৫ অক্টোবর) জেলায় মৌসুমের সর্বাধিক ১৭ জন রোগি জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে জেলায় এখনও কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় নি। সিভিল সার্জন ডা.মাহমুদুর রশিদ বলেন, জেলা হাসপাতাল ছাড়াও জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসার ব্যবস্থাা রয়েছে। জেলা হাসপাতালে ১৫ শয্যার ডেঙ্গু কর্ণার চালু রয়েছে। অনান্য সরকারি হাসপাতালে নির্ধারিত শয্যায় মশারি টাঙ্গিয়ে রোগি রাখা হয়। পর্যাপ্ত সরবরাহ রয়েছে ডেঙ্গু চিকিৎসার মূল হাতিয়ার আইভি স্যালাইনের (ফ্লুইড)। প্রতিটি ৫০ টাকা করে ফিস দিয়ে সরকারি সকল হাসপাতালে ডেঙ্গু শনাক্তের ২ প্রকার টেষ্টের ব্যবস্থা রয়েছে। তবে সকলের দু’ধরণের টেষ্টের দরকার হয় না। প্রতিটি হাসপাতালে টেস্ট কীটের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্লাটিলেট কাউন্ট রক্তের রুটিন সিবিসি টেষ্টেই করা যায়। মূলত: মেডিসিন বিশেষজ্ঞরা ডেঙ্গু রোগির চিকিৎসা দেন। জেলা হাসপাতাল ও জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরণের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। শুধু ভোলাহাট উপজেলায় নেই। জেলার বেসরকারি কয়েকটি হাসপাতালেও ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসার সুযোগ থাকলেও তাদের রোগি সংখ্যার পরিসংখ্যান পাওয়া যায় নি। তবে তারা যেন রোগি সংখ্যার হিসাব রাখে সেজন্য তাদের সমিতিকে বলা হয়েছে। এর বাইরে রয়েছে প্রাইভেট চেম্বারে ডাক্তারের নিকট শনাক্ত হয়ে চিকিৎসা নেয়া রোগিরা। এদের সংখ্যা নির্ণয় অসম্ভব প্রায়। অনকে সরাসরি রাজশাহী বা ঢাকা চলে যায়। ডা. রশিদ আরও বলেন, জেলায় এখনও ডেঙ্গু আশংকাজনক পর্যায়ে পৌঁছেনি। তবে অক্টোবরে ‘পিক সিজন’ যাচ্ছে। গত ১৫ দিনে রোগি দ্বিগুণেরও বেশি হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেও অধিকাংশই ক্লাসিকাল ধরণের ডেঙ্গুতে আক্রান্ত। হেমোরেজিক বা শক সিনড্রোমে আক্রান্ত রোগি এখনও তেমন পাওয়া যায় নি। জেলা থেকে কিছু রোগিকে এখন পর্যন্ত বাইরে রেফার্ড করতে হয়েছে মূলত: আইসিইউ সাপোর্ট না থাকার কারণে। জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা.মাসুদ পারভেজ বলেন,হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডের ভৌত অবকাঠামো (হাই ডিপেনডেন্সি ইউনিট-এইচডিইউ) নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। এটি চালু হলে জেলায় চিকিৎসা ব্যবস্থার একধাপ উন্নতি হবে। তবে এটি জনবল ও অনান্য লজিষ্টিক সাপোর্টসহ কবে চালু হবে তা নিশ্চিত নয়। তবে এটি দ্রæত চালু হওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিভিল সার্জন বর্ষা ও বর্ষা পরবর্তী বছরের এই সময়টা নিয়ে সতর্ক থেকে ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দিয়েছেন। বিশেষ করে জেলা সদরের দিকে নজর দেবার কথা বলেছেন। তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে মাইকিং থেকে শুরু করে লিফলেট বিতরণ, মসজিদে পর্যন্ত যে প্রচারণা চালানো হচ্ছে সে ব্যাপারেও বলেছেন। ভবিষ্যতে আরও প্রতিরোধ প্রচারণার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ শহরের শংকরবাটি বটতলাহাট মোল্লাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল বিকাল ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে সহ বগু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ৯টায় বটতলাহাট গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর থানার পরিদর্শক(তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, মোস্তাক হোসেনসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৭৪৪ গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জামাল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুর সোয়া ১টার দিকে একমাত্র আসামীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক রবিউল ইসলাম দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত জামাল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর চররানীনগর গ্রামের নইমুদ্দিনের ছেলে। এজাহার ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০২৩ সালের ১৯ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ গ্রাম থেকে ৭৪৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন জামাল। এ ঘটনায় ওইদিন জামালকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) ইমরোজ ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহবুবুর রহমান ২০২৩ সালের ৩০ মার্চ জামালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ জামালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণে’র ব্যানারে তারা মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোললের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এতে তীর রক্ষা বাঁধ ভেঙে শাহজাহানপুর, দেবীনগর ও চর আলাতুলি ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মানুষ হুমকির মধ্যে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর, হাকিমপুর ও দুর্লভপুর এলাকায় পদ্মা নদী থেকে বিভিন্ন সময় অবৈধভাবে বালু তোলা হয়। এতে ভাঙছে পদ্মা নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ, রক্ষা পায়নি তীর রক্ষা বাঁধও। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের কয়েক হাজার বিঘা ফসলী জমি, স্থাপনা, বসতবাড়ি ও প্রতিষ্ঠান। এখনো হুমকির মধ্যে রয়েছে কয়েকশ বাড়িঘর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র মোহনা পার্কও চরম হুমকির মধ্যে রয়েছে। এমন অবস্থায় অবিলম্বে বালুমহাল বাতিল; অবৈধভাবে বালু উত্তোলনকারীদের উপযুক্ত শাস্তি; অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, আলাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান কামাল, আলাতুলি ইউনিয়নের সাবেক সদস্য আফসারুল আমল, গ্রামবাসী খালিদুজ্জামান, নুরুল ইসলাম, আব্দুল জলিল, মতিউর রহমান, হাদীর নবীরসহ অন্যরা।
নাচোলে মাছ চাষ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু

নাচোলে মাছ চাষ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নাচোল ইউনিটের অধীনে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার সকালে প্রয়াসের নাচোল ইউনিট কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ দেন- নাচোল উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। মৎস্যচাষিদের পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুত, পুকুরকে মাছ চাষে উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের নাচোল ইউনিটের হিসাবরক্ষক মো. হাফিজুর রহমান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ
রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার ও জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সোহেল রানা। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্য অংশ নেন।

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক ব্যাক্তি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র্যাবের অভিযানে ১টি ওয়ানশ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মো জালাল নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। র্যাব জানায়, গতরাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখোরআলী গ্রামে বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট খাটাল এলাকায় অভিযান চালিয়ে জালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে এক ব্যাক্তি অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করতে পারে মর্মে গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল ওই এলাকায় তৎপরতা বাড়ায়। এরপর প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহজনক ব্যাক্তিদের উপর নজরদারি চালিয়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ

শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখা। আজ বিকালে পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুর জামান শায়েমের সভাপতিত্বে ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফাত ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নান তার জীবনী আলোচনা করে শেষ বয়সে লেখাপাড়া করার উদ্যোগী হওয়ার কারণ তুলে ধরেন। শেষে আবদুল হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা

টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান আজও পরিচালিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে জেলাশহরের পুরাতন বাজার ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ডাবপট্টিতে এই অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ৩ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেনÑ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ উপস্থিত ছিলেন।
৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকালে আ আ ম মেসবাবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।