পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা

পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে পরিবর্তীত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক। আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় চাঁদাবাজি হয়ছে। কিন্তু এখন যেহেতু তা নেই, তাই তা বন্ধ হবে। এ নিয়ে আগামী ৫ দিনের মধ্যেই চাঁদাবাজির বিরুদ্ধে জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার আমদানি-রপ্তানিকারক, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, ক্যাব ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার ও শনিবার সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি বন্ধ থাকার সুযোগে পেঁয়াজ, কাঁচামরিচসহ খাদ্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। কাজেই এই দুই দিন খাদ্যপণ্য আমদানির সুযোগ দিলে ভোক্তাদের সুবিধা হতো- এক সাংবাদিকের এমন পরামর্শ শুনে মহাপরিচালক বলেন, বন্ধের দিনে পণ্যের দাম বেড়ে যাই, এটা আমরা সরকারকে জানাবো। যাতে করে বন্ধের দিনেও কিভাবে পণ্য নিয়ে আসা যায়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ আলীম আখতার খান আরো বলেন, কোল্ডস্টোরেজগুলোর সঙ্গেও কথা বলতে হবে। তারা যেন মূল্য টাঙিয়ে রাখে। তা ছাড়া মধ্যস্বত্বভোগীদের দূর করতে হবে। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে দেখলাম, কিছু পণ্য আসতে আসতেই নষ্ট হয়ে যায়। এই কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার কথা বলছেন আমদানিকারকরা। তাদের দাবি, যে পরিমাণ পণ্য আমদানি করা হয়, তার একটা উল্লেখযোগ্য অংশ ব্যবহারযোগ্য থাকে না। এর ফলে দাম নির্ধারণ করতে গিয়ে পণ্যের মূল্য বেড়ে যায়, যা ভোক্তার ওপর প্রভাব ফেলে। মূল্য কিভাবে ভোক্তার অনুকূলে আনা যায়, এ নিয়ে আমরা কথা বলব। সমস্যা সমাধানে অন্য কোনো ব্যবস্থা নেয়া যায় কিনা তা দেখা হচ্ছে। ভোক্তাপর্যায়ে পেঁয়াজের দাম কমাতে কি কি উদ্যোগ নেয়া যায়- এমন প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, তাৎক্ষণিকভাবে এটি বলা যাবে না। প্রথমত আমাদের দেশীয় উৎপাদন যাতে চাহিদামতো বাড়ানো যায়, সেটি কৃষি বিভাগের সাথে কথা বলে পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পেঁয়াজ আমদানিতে পচে যাওয়া রোধে কিভাবে ব্যবহার উপযোগী পেঁয়াজ আনা যায়, সে ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এছাড়াও জেলা প্রশাসনের যে ভূমিকা সেটা পালনে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করব এবং এর প্রধান উদ্দেশ্য হলো, এইরকম ভোগ্যপণ্যে যাতে কোনো ধরনের অনিয়ম প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে আমাদের অবস্থান থাকবে এবং আমরা কঠোর অ্যাকশন নিব। এছাড়াও জেলা প্রশাসন এখানে আরেকটা ইনস্টিটিউশন হিসেবে আপনাদের সহযোগিতায় প্রস্তুত আছে। আমরা অ্যাকশন নিলে অনেক ক্ষেত্রে একটা অংশ অতৃপ্ত থাকে; কিন্তু আমরা সবাই যদি এক হই, ভোক্তাদেরকে ফোকাস করি এবং এই সমস্যাগুলোকে মোকাবিলা করি, কেউ তাহলে আসতে পারবে না দাঁড়াতে পারবে না। আমরা নিজেরাও এই প্রতিশ্রুতি দিচ্ছি। সংস্থাটির কার্যক্রম ও গবেষণা বিভাগের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, স্থলবন্দরের কমিশন এজেন্টদের নিয়ন্ত্রণ করতে হবে। কারণ তারা ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করে আর এর বিরূপ প্রভাব পড়ে ভোক্তার ওপর। চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিয়ে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে আমাদানিকারকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. নাকিব হাসান তরফদার, রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনয়িনের সভাপতি মো. সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতনিধি শহিদুল ইসলামসহ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ, পরিবহন গ্রুপের নেতৃবৃন্দ, পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি র্কমর্কতারা উপস্থতি ছিলেন। উল্লেখ্য, এর আগে গত শনিবার রাত ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অন্যরা।
একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন কৃষিপণ্য না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিন চলেই চালুর ৭ দিনের মাথায় ট্রেনটি বন্ধ করা হলো। রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি বন্ধ থাকবে। কি কারণে ট্রেনটি বন্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের শনিবার ২৬ অক্টোবর রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সেদিন কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি। ফলে কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, কৃষিপণ্য না পাওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার রহনপুর-ঢাকা রুটে চলাচল শুরু হয়েছিল। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামের এই ট্রেনটি চালু করা হয়। দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধার কথা বলা হয়। কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে এই স্পেশাল ট্রেন চালু করা হয় বলে জানায় রেল বিভাগ। প্রথম খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পেশাল ট্রেনটি। পরে গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি সেদিন। আর এরপরই রহনপুর থেকে ট্রেনটি চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যড. রানা দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। আজ বিকেলে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা শহরের হুজরাপুর মহল্লার শিবকালি মন্দির থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহনে প্রথমে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড়ে সমাবেশ করে। ঐক্য পরিষদ জেলা শাখার সম্পাদক দিলিপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস,ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী,সম্পাদক সঞ্জিব সাহা, সদস্য কৌশিক দাস প্রমুখ। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। কিন্তু এই দেশেই আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় কেন হবে ? সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি। বক্তরা ঐক্য পরিষদ সভাপতি রানা দাসগুপ্তসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হূঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।
রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির পেছনে অবস্থিত রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেফজুল উলুম হাফেজিয়া মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী এবং ২য় পর্বে সভাপতিত্ত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. মোফাজ্জল হক। এতে আরো উপস্থিত ছিলেন, চর-কাশিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমি’র সেক্রেটারি আলহাজ্ব মো. হুসেন আলী, পরিচালক বাসেদ আলী, প্রধান শিক্ষক মো. জাকির হুসেন, একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭জন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ও সাবক পাঠ করানো হয় এবং ১০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্দ্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শণী, অভিভাবকদের কুইজ প্রতিয়োগিতা’র আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ‘সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হাসান তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান। স্বগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন তানিয়া বেগম, মতিউর রহমান, মো.গাজী প্রমুখ। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল সহ সমবায় কর্মী, বিভিন্ন সমিতির সমবায়ী ও সংশ্লিস্টরা। অন্যদিকে, গোমস্তাপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির সম্পাদক জামিল আলম কাদির, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক মুনসুর আলী, কাজিগ্রাম মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক মনিমুল আহসান, রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির সম্পাদক নাসির উদ্দীন। শিবগঞ্জেও নানা কর্মসূচি পালনের মধ্যে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন , সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ সমিতির সভাপতি সাব্বির আহমদ এবং শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দোলা প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়-বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।
গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় হামলার শিকার হন তারা। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। এঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় আজ একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবকরা’ প্রতিপাদ্যে আজ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন. জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলার নয়াগোলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, নেজারত ডেপটি কালক্টর মীর আলমনসুর শোয়াইব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মাহবুবুল ইসলাম, প্রয়াস মানিক উন্নয়ন সোসাইটির ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষসহ অন্যরা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম. প্রশিক্ষণার্থী তাসমিনা খাতুনসহ অন্যরা। শেষে ৩ যুবক ও যুব মহিলাকে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক ও ৬ জনকে ২ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেক এবং সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন অতিথিবৃন্দ।
গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।