ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ

ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের এ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। এ বছরের ১৮ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন আদালতে উপস্থিত না হওয়ায় ১৯ জানুয়ারি সাকিবসহ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলা সূত্রে জানা গেছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ। পরে ঋণের টাকা ফেরত চেয়ে আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। এরপর ৩০ দিন পার হলেও সাড়া না পেয়ে আদালতে এই মামলা করা হয়।

হার্টে ব্লক তামিমের, পরানো হয়েছে রিং

হার্টে ব্লক তামিমের, পরানো হয়েছে রিং শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে দুইটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। তামিমের হার্টে রিং পরানো হয়েছে বলে জানা গেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়।  তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না। ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল। তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে। ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা গুরুতর হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এটাই জানা গেছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন। বিকেএসপিতে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয়

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার কষ্টার্জিত জয় উরুগুয়ের মাঠে আর্জেন্টিনাকে লড়াই করতে হয়েছে বেশ। জালের খোঁজে থাকতে হয়েছে লম্বা সময় ধরে। বিরতির পর ত্রাতা হয়ে আসলেন থিয়াগো আলমাদা। এই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।বিশ্বকাপ বাছাইপর্বে আজ সকালে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। বিরতির পর একমাত্র গোলটি করেন আলমাদা। এতে বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তাদের। আগামী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১ পয়েন্ট আদায় করতে পারলেই বিশ্বকাপে যাবে তারা। লিওনেলে মেসি ছাড়া উরুগুয়ের মাঠে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। ১৯তম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন পারেদেস। তবে সেটি সফল হয়নি। ৩৩তম মিনিটে সুযোগ পায় উরুগুয়ে। তবে জর্জিয়ান দে আরকায়েস্তার দ্রুতগতির শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। বিরতির পর ৪৮তম মিনিটে এগিয়ে যেতে পারত বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আলমাদার শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। তিন মিনিট পর ফেদে ভালভার্দে শট নেন। তবে সেটিও প্রতিহত হয়। ৬৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আলমাদা। হুলিয়ান আলভারেস থেকে পাওয়া বল দারুণ শটে জালে পাঠান তিনি। পরে আর কেউ ভালো সুযোগ তৈরি করতে পারেনি। যোগ করা সময়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেস।   ১৩ ম‍্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে একুয়েডর। ২১ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। ২০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প‍্যারাগুয়ে।

আলিসনকে হারাল ব্রাজিল

আলিসনকে হারাল ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন আলিসন বেকার। ব্রাজিল থেকে তাই তিনি ফিরে গেছেন লিভারপুলে। এদিকে চোটের কারণে নেই এদারসনও। অভিজ্ঞ দুই গোলরক্ষককে হারিয়ে বিপদেই পড়েছে ব্রাজিল।  বিশ্বকাপ বাছাইপর্বে গতকাল বাংলাদেশ সময় সকালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে সংঘর্ষে মাথায় চোট পান দাভিনসন সানচেস ও আলিসন। দুজনকেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় কিছু সময়। পরে চিকিৎসকরা এসে দেখভাল করেন। সানচেস স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও আলিসন শুশ্রুষা নিয়ে হেঁটে মাঠ ছাড়েন। ম্যাচের পর জানা যায় আলিসনের চোট কতখানি। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘মার্সিসাইডে ফিরে আসছে আলিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকরা তার অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করবেন। ১৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলেন তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।

হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

হাসানের দ্রুত সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি। আজ অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার লড়াইয়ে, টস জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের ঝড়ো ৯৪ রানের উপর ভর করে ২০৪ রানের পুঁজি পায় স্বাগতিক নিউ জিল্যান্ড। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, ওপেনার হাসান বিধ্বংসী ব্যাটিং করতে থাকে। পেয়ে যান শতনের দেখা। পাকিস্তানের ইতিহাসে এটি আবার দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা ২০২১ সালে বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে দেয়।

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিল দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে, এমনিতেই ব্রাজিলের অবস্থান ছিল নড়বড়ে। আজ সকালে যখন ম্যাচের শেষ বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন রেফারি তখন কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতায় ছিল সেলেসাওরা। তবে একদম শেষ দিকে ত্রাতা হয়ে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ঘরের মাঠে ২-১ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসল ব্রাজিল। তবে আজকের ম্যাচে জয় না পেলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যেতে হতো দরিভাল জুনিয়রের দলকে। ঘরের মাঠ মানে গারিনভা স্টেডিয়ামে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই।

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান

সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জাপান বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে জয় পেল জাপান। এই জয়ে বিশ্বকাপও নিশ্চিত হয়ে গেল তাদের। একইসঙ্গে প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করলো ২০২৬ বিশ্বকাপ। এ নিয়ে টানা অষ্টমবারের মতো বৈশ্বিক এই মঞ্চে খেলবে তারা। আজ নিজেদের মাঠে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাহরাইনকে ২-০ ব্যবধানে হারিয়েছে জাপান। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ডাইছি কামাডা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তাকেফেসা কুবো। ২০২৬ সালের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হবে প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপ। তাদের সঙ্গে জায়গা করে নিয়েছে জাপান। বাছাইপর্বের সাত ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পযেন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা জাপান তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বিশ্বকাপ। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া।

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের

বোলিং করার অনুমতি মিলেছে সাকিবের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করার অনুমতি ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দুইবার পরীক্ষা দিয়ে করেছিলেন ‘ফেল।’ সময় নিয়ে, বোলিং অ‌্যাকশন নিয়ে কাজ করে সাকিব ইংল‌্যান্ডে দিয়েছিলেন তৃতীয় পরীক্ষা। তাতেই মিলল সুখবর। বুধবার গভীর রাতে সাকিব মুঠোফোন বার্তায় নিশ্চিত করেছেন, সকল ফরম্যাটে বোলিং করার অনুমতি মিলেছে তার। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেছিলেন সাকিব। সমারসেটের মাঠ টন্টনে বল হাতে চমৎকার পারফরম্যান্স করেন। ২০১০-১১ মৌসুমের পর কাউন্টিতে ফেরার ম্যাচে ৯ উইকেট নেন। কিন্তু প্রতিযোগিতা শেষে সাকিব শুনতে পান দুঃসংবাদ। সে ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এরপর ইংল্যান্ডের লাউবরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু প্রথম দফায় উত্তীর্ণ হতে পারেননি। চেন্নাইতে দ্বিতীয় দফায় পরীক্ষা দিয়েও মেলেনি ফল পাল্টায়নি।   প্রায় ২০ বছরের ক্যারিয়ারে সাকিব প্রথমবার এমন কিছুর সম্মুখীন হন। জানিয়ে রাখা ভালো, ম্যাচটিতে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার হাত ঘুরিয়েছেন। যা একেবারেই সাকিবের বোলিং পরিধির বাইরে। তার লম্বা বোলিংয়ে চাকিংয়ের জন্য কোনো ‘নো বল’ ডাকেননি আম্পায়াররা। কিন্তু দুই আম্পায়ার স্টিভ ও’শনেসি ও ডেভিড মিলন্স তাদের রিপোর্টে সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।  গত বছরের ৪ নভেম্বর সাকিবের নিষেধাজ্ঞার খবর আসে।  পরে ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাউবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে মোট চার ওভার বোলিং করেছিলেন। প্রথম তিন ওভার নিজের নিয়মিত অ‌্যাকশনে করলেও শেষ ওভার করতে হয়েছিল জোরের ওপর। যেটার কারণে তার অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছিল। ১০ ডিসেম্বর সেই শেষ ওভার বোলিংয়ের কারণেই সাকিবের বোলিং অ‌্যাকশন অবৈধ ঘোষণা করা হয়।  ২১ ডিসেম্বর সাকিব পুনরায় চেন্নাইতে ৪ ওভার হাত ঘুরান। এবারও সেই একই ফল। পরপর দুই বার আশানুরূপ ফল না পাওয়া সাকিব সময় নেন। তবে চেন্নাইয়ের পরীক্ষায় কিছুটা ‘টেকনিক্যাল এরর’ এর কথাও বলা হয়েছিল। এজন‌্য সেই ফল বিবেচনায় আনা নিয়ে কথাও উঠেছিল। সাকিব ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সময় নেন। এরপর ইংল‌্যান্ডে ফিরে কাজ শুরু করেন বোলিং অ‌্যাকশন নিয়ে। জানা গেছে, ইংল‌্যান্ডের সাবেক ক্রিকেটার গ‌্যারেথ বেটিকে নিয়ে সাকিব কাজ করেছিলেন। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। টি-টোয়েন্টি ক্রিকেট ও টেস্ট থেকে নিয়েছেন অবসর। ওয়ানডে ক‌্যারিয়ার ২০২৫ চ‌্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চালিয়ে ‍যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু তাকে নেওয়া হয়নি চ‌্যাম্পিয়নস ট্রফিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় টেস্ট খেলে ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে আসতে পারেননি। খেলতে পারেননি বিপিএলেও চিটাগং কিংসের হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগেও হয়নি দলবদল। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার দেশে ফেরা হয়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল  ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকার বাছাই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কয়েকটি দলের বিশ্বকাপ খেলা নির্ধারিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবারের দুই রাউন্ড। শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটার দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাছাইয়ে ব্রাজিল বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছে। প্রতিভায় পূর্ণ একটি স্কোয়াড থাকা সত্ত্বেও, তারা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের বাইরে। ২০২৪ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এবং কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে পৌঁছে। এসবের মাঝেই শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে সেলেসাওরা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১২ রাউন্ডের খেলা শেষে তাদের ৫ জয়ের পাশাপাশি আছে ৩টি ড্র। দরিভালের দল হেরেছে ৪ ম্যাচে। অন্যদিকে, কলম্বিয়া ভালো ছন্দেই রয়েছে। কোচ জেমস রদ্রিগুয়েজের অধীনে তারা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছিল। যদিও আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয় তাদের। বিশ্বকাপ বাছাইয়েও তারা ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে। ব্রাজিলিয়ান ভক্তরা এই আন্তর্জাতিক বিরতিতে নেইমারের জাতীয় দলে ফিরার আশা করেছিলেন। এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। যদিও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসা কিছু আশা জাগিয়েছিলেন নেইমার। তবে আবারও পেশীর চোটে পড়ায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনটা দীর্ঘায়িত হলো। নেইমারের অনুপস্থিতিতে দরিভাল আক্রমণভাগে রাখবেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনহাকে। ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোল বারের নিচে আলিসন বেকারের থাকাটা নিশ্চিত। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে ভান্ডারসন, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলহেরমে আরানাকে। মধ্যমাঠে অবশ্যই থাকবেন ব্রুনো গুইমারায়েস ও জারসন। আক্রমণ ভাগে রাফিনহা, রদ্রিগো, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের ২০২৫ সালের সূচি সব বড় ম্যাচে ঠাসা। শুক্রবার সকালে ঘরের মাঠ মানে গারিনচা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর, সেলেসাওরা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ

রিজওয়ানের চুক্তি বাতিলের পরামর্শ ঘরের মাঠে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের কোনো ম‌্যাচ না জিতেই বাদ পড়েছে পাকিস্তান। টুর্নামেন্টে দলটির অধিনায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে ও অধিনায়কত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই এই উইকেট কিপার ব্যাটসম্যানকে ঘিরে ছিল নানান সমালোচনা। সেই রেশ কাটতে না কাটতেই রিজওয়ান জন্ম দিলেন আরেক বিতর্কের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত ঘরোয়া প্রতিযোগিতার পরিবর্তে অংশ গ্রহণ করেছেন ক্লাব ক্রিকেটে। পাকিস্তানের সাদা বলের অধিনায়ক রিজওয়ান পিসিবি আয়োজিত জাতীয় টি-টোয়েন্টি কাপে খেলছেন না। তার পরিবর্তে ক্লাব ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। এই পদক্ষেপটি সমালোচিত হচ্ছে। পাকিস্তানের সাবেক পেসার সিকান্দর বখত পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভিকে পরামর্শ দিয়েছেন রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার জন্য। বখত বলেছিলেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা পিসিবির জন্য কাজ করেন এবং পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ করতে বাধ্য। তিনি চান পিসিবি ‘অপরাধীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। বখত জিও সুপারকে এক সাক্ষতকারে বলেন, “পাকিস্তানি খেলোয়াড়রা প্রতি মাসে ৬০ লাখ রুপি পান এবং তাদের পিসিবি আয়োজিত সমস্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত। পিসিবিকে নিশ্চিত করতে হবে যে  সমস্ত খেলোয়াড়দের এই আসরগুলোতে অংশগ্রহণ। যদি আপনি পিসিবি আয়োজিত টুর্নামেন্টের পরিবর্তে ক্লাব ক্রিকেট খেলেন, তাহলে আপনি পিসিবিকে অসম্মান করছেন।”  “এটা বন্ধ হওয়া উচিত এবং মোহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র ব্যক্তি, তবে তাকে তার রীতি পরিবর্তন করতে হবে। আপনি যা ঘটছে তা থামানোর জন্য কঠোর হতে হবে। আপনাকে তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করতে হবে।” – যোগ করেন বখত। রিজওয়ান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েন। এই কিপার-ব্যাটার ও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজমকে ছাড়া নিউ জিল্যান্ডের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ খেলতে যায় পাকিস্তান।