আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

আজিজুলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। বৃষ্টি আইনে ৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হবার পর, তৃতীয় ও চতুর্থ ওয়ানডে ১০২ রানে ও ৪৭ রানে জিতে নেয় আফগানিস্তান। শেষ ম্যাচ জিতে সিরিজ হার এড়াল বাংলাদেশের যুবারা। রাজশাহীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আফগানিস্তানের ওপেনার ওসমান সাদাত। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজি ৩২ রান করেন। বাংলাদেশের সামিউন বশির ২ উইকেট নেন। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৪১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়েছিল স্বাগতিকরা। সতীর্থরা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছিলেন আজিজুল। ৭৩ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে ফরিদ হাসানকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ তৈরি করছিলেন আজিজুল। কিন্তু ২০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ১৬১ রানে সপ্তম উইকেট হারায় তারা। অষ্টম উইকেটে শাহরিয়ার আল-আমিনকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান আজিজুল। ৪৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এজন্য ১১৭ বল খেলেন আজিজুল। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন আজিজুল। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন স্বাধীন ইসলাম। আল-আমিন ১৭ রানে এবং স্বাধীন ৪ রানে অপরাজিত ছিলেন। ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে ৪ উইকেট নেন।
মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের

মোসাদ্দেক ঘূর্ণিতে দারুণ জয় বাংলাদেশের হংকং সিক্সিংয়ে বৃষ্টিতে ভেস্তে গেছে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল আকবর আলীরা। এই ম্যাচে লঙ্কানদের ১৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ৭৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ দল। জবাব দিতে নেমে ৫ ওভার ১ বলে ৬১ রানে অলআউট হয় লঙ্কানরা। এতে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন

ড্রাফটের আগেই চমক, নতুন ঠিকানায় তাসকিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর শুরুর আগেই জমে উঠেছে তারকাদের অদলবদল। আর সেই জমজমাট প্রস্তুতির প্রথম বড় চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা সরাসরি চুক্তিতে দলে টেনেছে জাতীয় দলের পেস তারকা তাসকিন আহমেদকে, যিনি গত মৌসুমেই ছিলেন রাজশাহীর হয়ে বিপিএলের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একজন। তাসকিন ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন গত আসরে। দুর্বার রাজশাহীর হয়ে একাই যেন পুরো বোলিং আক্রমণ সামলেছিলেন তিনি। বিপিএলের আসছে মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে, যেখানে এবার অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি-ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ও কাঠামো ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে মালিকানা পরিবর্তন হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে।
কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়

কোহলিকে পিছনে ফেললেন বাবর, পাকিস্তানের সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি২০তে ৪ উইকেটে জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। শেষ ম্যাচে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির টি২০ রেকর্ডকে ছাড়িয়ে ড়েছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৪৭ বলে ম্যাচ জয়ী ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। এর মধ্যে ছিল ৯টি বাউন্ডারি। এর মাধ্যমে টি২০ আন্তর্জাতিক ম্যাচে ৪০টি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাবর। কোহলি করেছিলেন ৩৯টি। এই তালিকায় ৩৭টি হাফ সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৩১টি হাফ সেঞ্চুরি করেন চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানী উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান জয়ের জন্য ১৪০ রানে টার্গেট পায়। বাবরের হাফ সেঞ্চুরির উপর ভর করে ৬ বল বাকি থাকতে পাকিস্তান সহজ জয় নিশ্চিত করে। এর আগে ছয় বল খেলে শুন্য রানে ওপেনার সাইম আইয়ুব বিদায় নিলে পাকিস্তান শুরুতে ধাক্কা খায়। কিন্তু দ্বিতীয় উইকেটে বাবর ও শাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের পার্টনারশীপ গড়ে তুলেন। ফারহান ১৮ বলে ১৯ রান করেন। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক সালমান আলি আগার সাথে ৭৬ রানের ম্যাচ জয়ী জুটি গড়ে তুলেন বাবর। আগা ২৬ বলে দ্রুত ৩৩ রান সংগ্রহ করেন। ১৩৩ রানে ৬ উইকেটে পতনের পর ফাহিম আশরাফ ও উসমান খাজা পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান। এর আগে টসজয়ী পাকিস্তান প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শাহীন শাহ আফ্রিদী ও সালমান মির্জার নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায়। আফ্রিদী ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। সালমান ১ উইকেট নিলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস সর্বোচ্চ ৩৪ রান করেন। আগামী ৪, ৬ ও ৮ নভেম্বর ফয়সালাবাদে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না। এ ম্যাচেও ব্লেয়ার টিকনারের পেস আগুনে পুড়ল ইংলিশ ব্যাটাররা। এরপর সহজ লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে ৪২ বছরের আক্ষেপ ঘোচালো নিউজিল্যান্ড। আজ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪০ ওভার ২ বলে ২২২ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩২ বল বাকি থাকতেই ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে ৪২ বছর পর ইংলিশদের হোয়াইটওয়াশ করল কিউইরা। এর আগে কেবল ১৯৮৩ সালেই ইংলিশদের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচ জিতেছিল তারা।
ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড

ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের কাছে হারল ইংল্যান্ড ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির পরও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল সফরকারী ইংল্যান্ড। আজ সিরিজের প্রথম ওয়াডেতে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে ইংলিশরা। ১৩৫ রানের লড়াকু ইনিংস খেলেন ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও জাকারি ফোকসের তোপের মুখে পড়ে ষষ্ঠ ওভারে ১০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতন হয় ইংলিশদের। ইনিংসের প্রথম বলে জেমি স্মিথকে শূন্য ও জশ বাটলারকে ৪ রানে শিকার করেন হেনরি। আরেক ওপেনার বেন ডাকেট-জো রুট ও জ্যাকব বেথেলকে ২ রানে এবং স্যাম কারানকে ৬ রানে বিদায় দেন ফোকস। উইকেট পতন ঠেকিয়ে ইংল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন ব্রুক ও জেমি ওভারটন। ৮৭ বলে ৮৭ রানের জুটিতে ইংলিশদের দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান তারা। দলীয় ১৪৩ রানে ওভারটনকে আউট করে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন পেসার জ্যাকব ডাফি। ৫৪ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন ওভারটন। সপ্তম ব্যাটার হিসেবে ওভারটন ফেরার পর ১৬৬ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড। তখন ৭৩ বলে ৮৫ রান নিয়ে ক্রিজে ছিলেন ব্রুক। শেষ ব্যাটার লুক উডকে নিয়ে দশম উইকেটে ৩২ বলে রেকর্ড ৫৭ রানের জুটি গড়েন ব্রুক। ওয়ানডেতে দশম ও শেষ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি ইংল্যান্ডের। রেকর্ড জুটি গড়ার পথে ৮২ বলে ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ব্রুক। শেষ ব্যাটার হিসেবে ব্রুক আউট হলে ৩৫.২ ওভারে ২২৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৯টি চার ও ১১টি ছক্কায় ১০১ বলে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করেন ব্রুক। ৫ রানে অপরাজিত থাকেন উড। নিউজিল্যান্ডের ফোকস ৪১ রানে ৪ উইকেট নেন। ২২৪ রান তাড়া করতে নেমে পেসার ব্রাইডন কার্সের বোলিং নৈপুন্যে ৬৬ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। উইল ইয়ং ৫, কেন উইলিয়ামসন গোল্ডেন ডাক ও টম লাথাম ২৪ রান করে কার্সের শিকার হন। পঞ্চম উইকেটে ৯৩ বলে ৯২ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। ৫১ বলে ৫১ রান করে ব্রেসওয়েল ফিরলেও, নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিচেল। ষষ্ঠ উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সাথে ৫০ বলে ৪৯ এবং সপ্তম উইকেটে নাথান স্মিথের সাথে অবিচ্ছিন্ন ১৭ রান যোগ করেন মিচেল। স্যান্টনার ২৭, মিচেল ৭ চার ও ২ ছক্কায় ৯১ বলে অপরাজিত ৭৮ ও স্মিথ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের কার্স ৩ উইকেট নেন। দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ব্রুক। আগামী ২৯ অক্টোবর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।
উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

চট্টগ্রামে উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন। এরপর তারা সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো রেল ইঞ্জিনের সামনে ফটোসেশনে অংশ নেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি লালবাগ কেল্লায় এবং সিলেটের চা বাগানে উন্মোচিত হয়েছিল। এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে বেছে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী সোমবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর, প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও জয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ দলের স্কোয়াড:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।
মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়ে মায়ামির দারুণ সূচনা

মেসির জোড়া গোলে নাশভিলকে হারিয়ে মায়ামির দারুণ সূচনা লিওনেল মেসির জাদুতে আবারও মাঠ কাঁপালো। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে তার জোড়া গোলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে হারিয়েছে ন্যাশভিল এসসিকে। এর মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সের সেরা তিনের প্রথম ম্যাচে এগিয়ে গেল মেসির দল। দলটির হয়ে তৃতীয় গোলটি করেন তাদেও আয়েন্দে। আর সেই গোলের পেছনেও ভূমিকা ছিল মেসির। দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ইয়ান ফ্রাই বল বাড়ান বক্সে। এখন সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ইন্টার মায়ামির সামনে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ। ১ নভেম্বর নাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ৮ নভেম্বর ফোর্ট লডারডেলে হবে তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।
সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্প্রীতির বন্ধনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতি বন্ধন এর মিলন মেলা উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট (এন,জি,বি) ক্রিকেট একাদশ। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় রহনপুর এ বি স্কুল মাঠে এতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ম্যাচটি ছিল জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ, যেখানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ বনাম এন,জি,বি ক্রিকেট একাদশ একে অপরের মুখোমুখি হয়। চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৮৬ রান তাড়া করতে নেমে জমজমাট এই খেলায় বিজয়ী হয়ে গৌরব অর্জন করে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ। প্রথমে এন,জি,বি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলীয় অধিনায়ক নিশান বাবু। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৮৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। এনজিবির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মনোয়ার হোসেন এবংএনজিবির বিপক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশের দলীয় অধিনায়ক জোহুরুল ইসলাম। এসময় বক্তব্যে রাখেন দুই দলের অধিনায়ক, তাদের বক্তব্যে তারা বলেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। খেলা শেষে স্থানীয় জনগণের মাঝে আনন্দ-উাসের ঢেউ বয়ে যায় এবং এই ক্রিকেট বিনোদনকে আনন্দ আরও রঙিন করে তুলেছে বলে মত প্রকাশ করেন দর্শকরা।
থাইল্যান্ডের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ

থাইল্যান্ডের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ দীর্ঘ ১২ বছর পর আবারও ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ম্যাচে ৩-০ ব্যবধানে হেরেছে লাল-সবুজের মেয়েরা। আজকের ম্যাচটি ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও বাফুফে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন এটি ক্লোজড ডোরে আয়োজন করে। ম্যাচের প্রথম মিনিটে ওরাপিন ওয়েনগিওন গোল দিয়ে থাইল্যান্ডকে এগিয়ে দেন। ৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম এবং ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান। গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপ বাছাই পর্ব পেরোনোর পর টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে এই ম্যাচে তারা হারের মুখোমুখি হলো। দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ আগামী সোমবার অনুষ্ঠিত হবে। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলছে।