দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার?

দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল তারকাময় মঞ্চে। ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দুটি ভিন্ন খেলার দুই কিংবদন্তির মিলনমেলায় সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। এই বিশেষ মুহূর্তে শচীন মেসির হাতে তুলে দেন ভারতের ঐতিহাসিক ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। জবাবে মেসিও শচীনের জন্য নিয়ে আসেন একটি বিশেষ বিশ্বকাপ বল। দুই মহাতারকার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের অনন্য নিদর্শন হয়ে রইল এই বিনিময়। স্টেডিয়ামে পা রাখার সঙ্গে সঙ্গেই বজ্রধ্বনির মতো করতালিতে ভরে ওঠে ওয়াংখেড়ে। দর্শকদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। তার সম্মানে আয়োজন করা হয় একটি বিশেষ পারফরম্যান্স, যা শহরে ফুটবল–তারকার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তোলে। মাঠে মেসির সঙ্গী হন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক বলিউড তারকা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। যা পুরো আয়োজনের উত্তেজনা ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। আনন্দঘন এক মুহূর্তে মেসি দর্শকদের দিকে কয়েকটি বল শট করে মারেন, তাতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তার সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। মেসির মজার ভঙ্গি নকল করে দর্শকদের বিনোদনে আরও রঙ ছড়িয়ে দেন তারা। ওয়াংখেড়েতে এই সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দুই খেলাধুলার দুই যুগস্রষ্টার মিলনঘন মুহূর্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে ক্রীড়াপ্রেমীদের মনে।

দুবাইয়ের হারের ম‌্যাচে মিতব‌্যয়ী মোস্তাফিজুর

দুবাইয়ের হারের ম‌্যাচে মিতব‌্যয়ী মোস্তাফিজুর বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক‌্যাপিটালসের হয়ে দু‌্যতি ছড়াচ্ছেন বাংলাদেশের পেসার। বাঁহাতি দ্রুতগতির বোলার রবিবার (১৪ ডিসেম্বর) ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে ছিলেন মিতব‌্যয়ী। তার বোলিং দলের কাজে আসেনি। ডেসার্ট ভাইপার্স ৫ উইকেটে হারিয়েছে দুবাই ক‌্যাপিটালসকে। আগে ব‌্যাটিং করে দুবাই ক‌্যাপিটালস ৪ উইকেটে ১৬৬ রান করে। জবাব দিতে নেমে ডেসার্ট ভাইপার্স ১৯.৪ ওভারে লক্ষ‌্যে পৌঁছে যায় ৫ উইকেট হাতে রেখে। দলের হারের ম‌্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন মোস্তাফিজুর। ১টি করে চার ও ছক্কা হজম করেন তিনি। ডট বল ছিল ৮টি। ইকোনমি ৭.৫০। ডেসার্ট ভাইপার্সের এটি ষষ্ঠ জয়। ছয় ম‌্যাচ খেলে প্রতিটি জিতেছে তারা। দুবাইযের পাঁচ ম‌্যাচে তৃতীয় পরাজয়। রান প্রসবা উইকেটে দুবাইয়ের ব‌্যাটিং যুৎসই হয়নি। দলের হয়ে লুইস ডি প্লু ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। ৩০ বলে ৪৯ রান আসে জর্ডান কক্সের ব‌্যাট থেকে। শেষ দিকে দাসুন শানাকা ১৮ বলে ২৯ রান করেন ২ চার ও ১ ছক্কায়। ডেসার্টে হয়ে বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন স‌্যাম কুরান। জবাব দিতে নেমে ডেসার্ট ৪ ওভারে ৩২ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর। প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। পাকিস্তানের হার্ডহিটার ওপেনার ফখর জামান মোস্তাফিজুরের স্লোয়ার ব‌াউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। নিজের প্রথম ওভারে ১১ রানে ১ উইকেট নেন তিনি। পরের ওভার করতে ফেরেন ইনিংসের ১১তম ওভারে। ১০ রান দেন এই ওভারে। নিজের শেষ দুই ওভারে মোস্তাফিজুর ম‌্যাচের চিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করেন। ৩০ বলে ৩৬ রানের প্রয়োজনে নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ঠিক একইভাবে নিজের শেষ ওভারে ৫ রান দিয়ে ম‌্যাচে রোমাঞ্চ আনার চেষ্টা করেন। যদিও ডেসার্টের হাতে উইকেট ছিল। তাদের আত্মবিশ্বাস ছিল ভরপুর।  তাই মোস্তাফিজুরের ভালো বোলিংও খুব একটা কাজে আসেনি। এখন পর্যন্ত ৪ ম‌্যাচে মোস্তাফিজুরের উইকেট ৬টি।

নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ

নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ যুব এশিয়া কাপে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবরা। এরপর দারুণ বোলিং করে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট করে। টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ১৩১ রান। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন।

মুস্তাফিজের খরুচে বোলিং: টানা দ্বিতীয় জয়

মুস্তাফিজের খরুচে বোলিং: টানা দ্বিতীয় জয় প্রথম দুই ম্যাচ হারের পর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে দুবাই ক্যাপিটালস ৯ রানে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্সকে। আগের ম্যাচেও নাইট রাইডার্সের বিপক্ষে ৮৩ রানে জিতেছিল দুবাই। ঐ ম্যাচে বল হাতে ২২ রানে ২ উইকেট নিলেও, এবার ৪ ওভারে ৪৭ রান খরচায় ১ উইকেট নেন মুস্তাফিজ। দুবাইয়ের আবুধাবিতে নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দুবাই। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়ে দুবাইকে লড়াইয়ে ফেরান যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীর ও ইংল্যান্ডের জর্ডান কক্স। ৩০ বলে ২৯ রান করে থামেন কক্স। তবে সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে আউট হন জাহাঙ্গীর। ১ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। ১৯তম ওভারে আউটের আগে ১০টি চার ও ৫টি ছক্কায় ৫৪ বলে ৯৯ রান করেন জাহাঙ্গীর। পরের দিকে রোভম্যান পাওয়েলের ২৪ বলে ৩৮ ও অধিনায়ক দাসুন শানাকার ৪ বলে ১০ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে দুবাই ক্যাপিটলাস। নাইট রাইডার্সের জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।  জবাবে স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতায় ১১১ রানে ৭ উইকেট হারায় নাইট রাইডার্স। অষ্টম উইকেটে ২০ বলে ৪৬ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান রাসেল ও হোল্ডার। ৩টি ছক্কায় ৯ বলে ২২ রান করা হোল্ডারকে দলীয় ১৫৭ রানে শিকার করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। তারপরও নাইট রাইডার্সকে জয় এনে দিতে চেষ্টা করেছিলেন রাসেল। শেষ ২ ওভারে জয়ের জন্য ৪০ রানের সমীকরণ মেলাতে পারেননি রাসেল। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলে হারের লজ্জা পায় নাইট রাইডার্স। ফলে বিফলে যায় ৪টি করে চার-ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৩ রান করা রাসেলের ইনিংসটি। দুবাইয়ের ওয়াকার সালামখিল ৩টি ও ডেভিড উইলি ২ উইকেট নেন।  এ ম্যাচে মুস্তাফিজ প্রথম তিন ওভারে যথাক্রমে- ৭, ৮ ও ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। নিজের শেষ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ

আইপিএলের মক নিলামে দল পেলেন মোস্তাফিজ আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর। তার আগে একটি মক নিলামের আয়োজন করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক এই স্পিনারের মক অকশানে চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই মক নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এই বাঁহাতি পেসারকে দলে পেতে নিলামের টেবিলে লড়াই করে চেন্নাই ও বেঙ্গালুরু। শেষ পর্যন্ত সাড়ে তিন কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় বেঙ্গালুরু। আইপিএলের মূল নিলামেও মোস্তাফিজের ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও ৬ বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি ৬টি দেশ আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। আসন্ন এই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। অবশ্য এখন পর্যন্ত ৪২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আর অবাক করা ব্যাপার হলো, এই ৪২ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের   আতিকুর রহমানের আকাশের তোপে ৪৫ ওভার ১ বলে লঙ্কানদের ১৭৯ রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মিডিয়াস পেসে মাত্র ২১ রান খরচায় আকাশ নেন ৪ উইকেট। রান তাড়ায় বাংলাদেশ পায় ৫ উইকেটের সহজ জয়। এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭৮ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে। আজ জারিফ সিয়াম ও অদৃত ঘোষের ফিফটিতে ৬৭ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। জারিফ ৫১ বলে ঠিক ৫১ রান করেন, অদৃত ৫৪ রান করতে খেলেন ৭৭ বল। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন গিমহান মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন সানুল ওয়েরারাতে। তার ৯১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার।

সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বৈভবের ১৭১, ভারতের ৪৩৩

সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বৈভবের ১৭১, ভারতের ৪৩৩ রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। নতুন রেকর্ড গড়ে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। দুর্দান্ত রেকর্ড গড়ে এবারও খবরের শিরোনাম বৈভব। আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বৈভব। ৯ চারে সঙ্গে হাঁকিয়েছেন ১৪ ছক্কা। তার এমন ঝড়ো ইনিংসের দিনে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। শুরু থেকে আগ্রাসী ব্যাট করতে থাকা বৈভব ৩০ বলে ফিফটির দেখা পান। এই পঞ্চাশের ৪০ রানই ছিল চার-ছক্কা থেকে। সেঞ্চুরিতে পৌঁছানোর পথে পরের ৫০ রান করেন ২৬ বলে। সব মিলিয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেন ৫ চার ও ৯ ছক্কায়।

ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব

ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে আট মিনিট যোগ করা সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে ফিলিস্তিনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান ও কানোর গোলে ২-১ গোলের জয় পায় সৌদি আরব। আজ অনুষ্ঠিত হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল, জর্ডান বনাম ইরাক এবং আলজেরিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত।

ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা

ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা চার ম্যাচে টানা হারের প্রভাব পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের র‌্যাঙ্কিংয়ে। ৮ ধাপ পিছিয়ে বর্তমানে ১১২ নম্বরে অবস্থান করছে তারা। এর আগে আগস্ট মাসের ৭ তারিখ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে মেয়েরা ২৪ ধাপ এগিয়ে ১০৪ তম অস্থানে উঠেছিল। আজ আজ প্রকাশিত মেয়েদের নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১১৭৯.৮৭৩। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১২.২৬ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। এখন তাদের রেটিং পয়েন্ট ১১৬৭.৬১১। গত ৪ মাসে ৪ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তার সবগুলোই হেরেছে। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ গোলে হারে বাংলাদেশ। নভেম্বর ও ডিসেম্বরে তিন জাতি নিয়ে টুর্নামেন্টেও দুটি ম্যাচে হারে তারা। মালয়েশিয়ার কাছে ১-০ ও আজারবাইজানের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ দল। এই চার ম্যাচে ১১টি গোল হজমের বিপরীতে মাত্র ২ গোল করতে পারে বাংলাদেশ। মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, যুক্তরাষ্ট্রের অবস্থান দুইয়ে।