ব্রাজিল দলে শেষ মুহূর্তে পরিবর্তন

ব্রাজিল দলে শেষ মুহূর্তে পরিবর্তন আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে অভিজ্ঞ লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো ছিটকে যাওয়ায় তার পরিবর্তে তরুণ ডিফেন্ডার কাইকি ব্রুনোকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি। রোববার ফ্লামেঙ্গো ও করিন্থিয়ান্সের মধ্যকার ম্যাচে চোট পান সান্দ্রো। ফলে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হয় ব্রাজিল কোচকে। ২০১৯ কোপা আমেরিকা জয়ী এই ডিফেন্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তার পরিবর্তে সুযোগ পাওয়া কাইকি ব্রুনো বর্তমানে ক্রুজেইরোর হয়ে খেলছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক না করলেও বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তিনি ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন এবং একই বছরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেন। এর আগে গোলরক্ষক অ্যালিসন ইনজুরিতে পড়ায় তার জায়গায় হুগো সুজাকে দলে নেওয়া হয়। ফলে প্রীতি ম্যাচের আগে একাধিক ইনজুরি নিয়ে কিছুটা চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে বোস্টনে এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে অরল্যান্ডোতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ২০২৬ বিশ্বকাপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে রয়েছে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সিরিজটি পূর্বনির্ধারিত ছিল। তবে এরপর সেটি আবারও স্থগিত হয়ে য়ায়। এবার ক্রিকবাজ নিশ্চিত করল আবারও হতে যাচ্ছে সেই সিরিজটি। মূলত ২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সিরিজটি এ বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ভারত সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে আমরা অন্য কোনো সময়ে সিরিজটি আয়োজনের অনুরোধ করেছিলাম, কিন্তু তাদের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, ২০২৭ সালে এই সফরের জন্য নতুন একটি সময় খুঁজে পাওয়া যাবে।’ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এক ধাপ এগিয়েছে টাইগাররা।

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত

শান্ত-জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন এসব সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নাজমুল হোসেন শান্তরা কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৩ আগস্ট। এরপর ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে। এরপর মেয়েদের সফর অক্টোবর মাসে। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি: ১৩-১৭ আগস্ট: প্রথম টেস্ট, ডারউইন ২২-২৬ আগস্ট: দ্বিতীয় টেস্ট, ম্যাকায় একনজরে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া সফরের সূচি : ৯ অক্টোবর: প্রথম ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১১ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৪ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, অ্যালান বোর্ডার ফিল্ড ১৮ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২০ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি ওভাল ২২ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, নর্থ সিডনি

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা

নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের শেষ দিনে আরো দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে +৭০ কেজি ওজনে দাপটের সাথে স্বর্ণ জিতেছে ফাবিহা বুশরা। এছাড়া দিনের শেষ ইভেন্ট পুরুষদের -৭৩ কেজি ওজনে বাজিমাত করেন শাহিন আহমেদ। এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলো আজিজা আলেয়া লিয়ন, বালক ক্যাডেট +৬২ ইভেন্টে স্বর্ণ জিতেছিলো উসাচিং মারমা বিজয় এবং বালিকা -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলো রেমি হাসি। শেষপর্যন্ত বাংলাদেশের ঝুলিতে জমা হয় মোট চারটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ। জুনিয়র ক্যাটাগরিতে সেমিফাইনালে ৪ সেকেন্ড এবং ফাইনালে ৩০ সেকেন্ডে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফাবিহা বুশরা। নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫ টি ক্লাব, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন। বাংলাদেশ হয়ে তিনজন বালক ও তিনজন বালিকা অংশ নিয়েছিলো। যারা সবাই বিকেএসপির খেলোয়াড়। দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন ড. লুৎফর রহমান, কোচের দায়িত্বে ছিলেন মো. আবু বকর সিদ্দিক এবং দলের অফিশিয়াল হিসেবে দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের

সেঞ্চুরিতে অভিষেকেই ইতিহাস ১৫ বছরের ক্রিকেটারের রুয়ান্ডার কিশোরী ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্ডে অভিষেক ম্যাচেই গড়লেন ইতিহাস। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে তিনি হয়ে গেলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার বিরল কীর্তিও প্রথমবারের মতো নিজের করে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। নাইজেরিয়ার তাফাওয়া বালেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে অনুষ্ঠিত নাইজেরিয়া ইনভাইটেশনাল নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফ্যানি। তার ইনিংসে ছিল ১৭টি চার। ফ্যানির ব্যাটে ভর করে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে তোলে ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঘানা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮৮ রানেই থেমে যায় তারা। ফলে ১২২ রানের বড় জয় তুলে নেয় রুয়ান্ডা। এর আগে নারী টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ডটি ছিল উগান্ডার প্রসকোভিয়া আলাকোর দখলে। তিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন। রুয়ান্ডার হয়েও আগের রেকর্ডটি ছিল গিসেল ইশিমওয়ের, যিনি ২০২১ সালে ১৭ বছর ৩ দিন বয়সে এই কীর্তি গড়েন। ম্যাচে বল হাতেও উজ্জ্বল ছিলেন বেলিজ মুরেকাতেতে। তিনি ৩ উইকেট নিয়ে ঘানার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। অভিষেকেই দুর্দান্ত সেঞ্চুরির জন্য ফ্যানি উতাগুশিমানিন্ডেকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়।

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে ছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি। বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী ফরোয়ার্ড : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুই ড্র ও দুই হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা

ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপেকে। সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। প্রীতি ম্যাচের দলে আছেন যারা- গোলকিপার : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো। মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি। ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

বিশ্বকাপে জায়গা করে নিল ফিলিপাইন

বিশ্বকাপে জায়গা করে নিল ফিলিপাইন এশিয়ান কাপ প্লে-অফে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফিলিপাইন নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে অ্যাঞ্জেলা বিয়ার্ডের ভলিতে এগিয়ে যায় ফিলিপাইন। এরপর জ্যাকলিন সাওয়িকির হেডে ব্যবধান দ্বিগুণ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করে। এটি ফিলিপাইনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশগ্রহণ। এর আগে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠার সুবাদে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আরো একটি স্থান নির্ধারণ হবে একই দিনে অনুষ্ঠিত অন্য প্লে-অফ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও তাইওয়ান। যদিও হেরে গেছে, তবু উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে আরো দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে, যেখানে তারা অংশ নিতে পারবে। বিশ্ব র‍্যাংকিংয়ে ৪০তম স্থানে থাকা ফিলিপাইন সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে অস্ট্রেলিয়ান কোচ মার্ক টরকাসোর অধীনে। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মাধ্যমে তাদের এই উত্থান আরো দৃশ্যমান হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় ফিলিপাইন। সেখানে একটি ম্যাচ জিতলেও দুটি হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি। এদিকে, এশিয়ান কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট এশিয়ান কাপ প্লে-অফে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফিলিপাইন নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে অ্যাঞ্জেলা বিয়ার্ডের ভলিতে এগিয়ে যায় ফিলিপাইন। এরপর জ্যাকলিন সাওয়িকির হেডে ব্যবধান দ্বিগুণ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করে। এটি ফিলিপাইনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশগ্রহণ। এর আগে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠার সুবাদে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আরো একটি স্থান নির্ধারণ হবে একই দিনে অনুষ্ঠিত অন্য প্লে-অফ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও তাইওয়ান। যদিও হেরে গেছে, তবু উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে আরো দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে, যেখানে তারা অংশ নিতে পারবে। বিশ্ব র‍্যাংকিংয়ে ৪০তম স্থানে থাকা ফিলিপাইন সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে অস্ট্রেলিয়ান কোচ মার্ক টরকাসোর অধীনে। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মাধ্যমে তাদের এই উত্থান আরো দৃশ্যমান হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় ফিলিপাইন। সেখানে একটি ম্যাচ জিতলেও দুটি হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি।এদিকে, এশিয়ান কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে ছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি।বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী ফরোয়ার্ড : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুই ড্র ও দুই হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।