এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে

এনএসসির চিঠি পাওনা বুঝিয়ে দিতে বিসিবিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কাছে গেট মানি ও প্রচার স্বত্বের টাকা পাওনা আছে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি। গত ২৭ অক্টোবর এই অর্থ চেয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। পাওনার বিষয়টি দ্রুত নিষ্পত্তির অনুরোধ করেছে এনএসসি। জানা গেছে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় টিকিট বিক্রির ১৫ শতাংশ ও প্রচার স্বত্ব বিক্রির ওপর ১০ শতাংশ অর্থ ক্রিকেট বোর্ড থেকে এনএসসির পাওয়ার কথা। কিন্তু ক্রিকেট বোর্ড এই অর্থ প্রদানে অসহযোগিতা করায় অডিট আপত্তির মুখে পড়েছে এনএসসি। এই পাওনা আদায়ে বহুবার চিঠি প্রদান করা হলেও নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড খুব কমই জবাব দিয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২৩ সালের জুনে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা এনএসসিকে দিয়েছিল বিসিবি। এদিকে বিসিবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা এনএসসিকে টিকিট ও প্রচার স্বত্ব বিক্রির সঠিক অঙ্ক জানাতেও গড়িমসি করেছে। এর ফগ্লে নিজেদের প্রাপ্য বুঝে পেতে বেগ পেতে হচ্ছে এনএসএসিকে। দেশের ক্রীড়া সংস্থাগুলোর অভিভাবক হিসেবে তাদের দেখভালের দায়িত্ব এনএসসির। তবে বিসিবিতে প্রবল রাজনৈতিক প্রভাব থাকায় এতদিন ঠিকঠাকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি তারা। গত জুনেও গেট মানি ও প্রচার স্বত্ত্ব নিয়ে বিসিবিকে চিঠি দিয়েছিল এনএসসি। তবে জুলাই মাসে ফিরতি চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন স্টেডিয়ামে প্রয়োজনীয় সংস্কার ব্যয় কয়েক কোটি টাকা দেখিয়ে সেখান থেকে এনএসসিকে পাওনা সমন্বয় করতে বলেছিল। সেই সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন ক্রীড়া মন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। ৫ আগস্ট পরবর্তী সময়ে দৃশ্যপট বদলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জাতীয় ক্রীড়া পরিষদের উপর নতজানু। এখন এনএসসি চিঠি প্রেরণের ২৪ ঘন্টার মধ্যেই ফিরতি চিঠি দিচ্ছে বিসিবি। বিসিবির বর্তমান সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বিসিবির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ দেখাও তার দায়িত্ব। যদিও বিগত সময়ে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালকরা জাতীয় ক্রীড়া পরিষদের স্বার্থ তো দূরের কথা সম্পর্কই রাখেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২০১৩ সালে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়ে পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত

দাবি শ্রীকান্তর অস্ট্রেলিয়ায় রান না পেলে টেস্ট ছাড়বেন রোহিত ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেছেন রোহিত শর্মা। ৩৭ বছর বয়স তেমনি ইঙ্গিত দিচ্ছে। সময়ের ডাকে সাড়া দিয়ে তাই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক। মনোযোগ দিয়েছেন টেস্ট ও ওয়ানডে সংস্করণে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার ম্যাচে একদম রোহিতের পারফরম্যান্স ছিল একদম বাজে। তিন টেস্টে মোটে করেছেন ৯১ রান। শুধু কিউইদের বিপক্ষেই নয় ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও পারফর্ম করতে পারেননি তিনি। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের সিরিজে পারফর্ম করতে না পারলে নিজ থেকেই অবসর নিতে পারেন বলে এমনটি জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ২২ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে নিজের ইউটিউব চ্যানেলে সাবেক ওপেনার বলেছেন, ‘আপনাকে আগেই ভেবে রাখতে হবে। যদি রোহিত শর্মা ভালো করতে না পারে আমার মনে হয়, সে নিজেই টেস্ট থেকে সরে দাঁড়াবে। শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, তার বয়স বাড়ছে, কমছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাজে সময় কেটেছে বিরাট কোহলিরও। সিরিজে করেছেন ৯৩ রান। তবে তার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এখনি মন্তব্য করতে রাজি নন শ্রীকান্ত। তার মতে, অস্ট্রেলিয়ায় কোহলি রানে ফিরবেন এবং তার হাতে এখনও (অবসর) যথেষ্ট সময় আছে। তিনি বলেছেন, ‘আমার মতে, বিরাট কোহলি অস্ট্রেলিয়ায় (রানে ফেরা) শুরু করবে। অস্ট্রেলিয়াই তার শক্তির জায়গা। কোহলিকে নিয়ে এখনই এসব (টেস্ট ছাড়া) বলা একটু আগেভাগেই হয়ে যায়। আমি এটা মেনে নেব না। বিরাট কোহলির যথেষ্ট সময় আছে।
রাফিনিয়া অনুশীলন শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতাম

রাফিনিয়া অনুশীলন শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতাম ইউরোপ ক্লাব ফুটবলে নিজের পায়ের যাদুকরী ছন্দ প্রদর্শন করে ইতিমধ্যে শুনাম কুড়িয়েছেন ব্রাজিলিয়ান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড রাফিনিয়া। তাকে ২০২২-২৩ মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ৪৮ মিলিয়ন ইউরো এবং ১২ পরবর্তীতে ১২ মিলিয়ন ইউরো যোগ করে দলে ভেড়ায় তাকে। কাতালান শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে বার্সেলোনার পাওয়া দুর্দান্ত সাফল্যের পেছনেও তার অবদান রয়েছে অনেক। তবে অজানা ছিলো তার ফুটবলে উঠে আসার গল্প। সম্প্রতি যা সামনে এনেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল ইস্পোর্তে। যেখানে রাফিনিয়া শুনিয়েছেন তার খাদ্য অভাবে পথে পথে ভিক্ষা করার কথা। ব্রাজিলের জনসংখ্যার একতৃতীয়াংশ অর্থনৈতিক ভাবে নিম্নবিত্ত শ্রেণীর। তাদের মধ্যে রয়েছে রাফিনিয়ার পরিবার। আর্থিকভাবে তারা খুব বেশি সাবলম্বি ছিলো না। তাই মাঠে ফুটবল অনুশীলনের পর তাকে পথে পথে খাবারের জন্য ভিক্ষা করা লাগতো। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই ফরোওয়ার্ড বলেন, ‘ছোটো বেলায় আমি খুব বেশি ক্ষুধার্ত থাকতাম না, কারণ আমার বাবা-মা কষ্ট করে হলেও কখনও বাড়িতে খাবারের অভাব হয়নি। তবে ভালো খাবারের অভাব ছিলো যা উঠতি বয়সী তরুণদের জন্য প্রয়োজন। তাই প্রশিক্ষণের পর আমি রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে বলতাম আমার জন্য কিছু খাবার বা নাস্তা কিনে দিতে। কিছু লোক আমাকে সাহায্য করবে, অন্যরা সরাসরি আমাকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দিতো। তখন আমার বয়স ছিল ১২ থেকে ১৪ বছরের মধ্যে। ব্রাজিলে ফুটবল খেলাকে নিজেদের আদালা এক ধর্মের মর্যাদা দেওয়া হয়। তাদের ঘরে ঘরে খাবার না থাকলেও রয়েছে ফুটবলার। দেশটির অলিতে-গলিতে খেলেই বিশ্বফুটবলে উঠে এসেছে বিভিন্ন কিংবদন্তী ফুটবলার। তবে ব্রাজিলিয়ানদের অধিকাংশই শেষ পর্যন্ত মাঠ থেকে সুখকর বিদায় নিতে পারেনা। অনেকেতো তারকা খ্যাতি পাওয়ার আগেই মাদক কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে হারিয়ে যায়। রাফিনিয়াও শুনিয়েছেন এমন ভাবে হারিয়ে যাওয়া তার কিছু বন্ধুর গল্প। যারা কিনা তার মতে তার থেকে ১০ গুনবেশি ভালো খেলোয়াড় হিসেবে বিশ্বে সাড়া ফেলতে পারতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিলের একটি কঠিন বাস্তব কথা বলি। আমি যেই এলাকায় বেড়ে উঠেছি সেই এলাকা বসবাস করে ফুটবলের প্রতি মনোযোগ ধরে রাখা কষ্টকর। আমি রেস্টিঙ্গা (পোর্তো আলেগ্রেতে পাশের একটা এলাকা) থেকে এসেছি। সেখানে সফলার পথ অনুসরণ করা এবং পথভ্রষ্ট না হওয়া অনেক কঠিন। কারণ সেখানে অসৎ উপায়ে অর্থ উপার্জনের সুযোগ আসে, এবং অনেক আছে। আর সেখানেই মানুষ হারিয়ে যায়। তবে আমি কখনও আমার লক্ষ্য থেকে সরে যাইনি, কিন্তু আমি একজন সাক্ষী ছিলাম, আমি হারিয়ে যাওয়া লোকদের সাথে হেঁটেছি।’ রাফিনিয়া আরও বলেন, ‘শহরটির অপরাধ জগতে এবং মাদক ব্যবসায় অনেক বন্ধুকে হারিয়েছি। এমন এমনও অনেক বন্ধু ছিলো, যারা আমার চেয়ে ১০ গুণ ভালো খেলতো এবং তারা যদি তাদের লক্ষ্যে টিকে থাকতো তাহলে এখন বিশ্বের সেরা কোনো ফুটবল ক্লাবে থাকতে পারতো। এসময় নিজেকে কিভাবে অপরাধ এবং মাদক জগৎ থেকে সরিয়ে রেখেছিলেন তিনি তা জানিয়ে বলেন, ‘আমার বন্ধুদের অসৎ পথে তলিয়ে যাওয়া কাছাকাছি থেকে দেখার ফলেই আমি আমার লক্ষ্য ঠিক ঠাক ধরে রাখতে পেরেছি। আমি খুব ছোটবেলা থেকেই জানতাম আমি কী চাই, আমি চাইতাম একজন ফুটবলার হিসেবে গড়ে উঠতে। জন্মস্থান ছেড়ে এই লক্ষ্য অর্জনের জন্য বাহিরে পাড়ি জমানো আমার জন্য অনেক বড় আত্মত্যাগ। কিন্তু আমার আকাঙ্ক্ষা ছিল আরও বড়। আমি বিচ্যুত হইনি। আজ যদি তারা (সমর্থকরা) ফুটবলে আমার ‘জাদুকরী প্রদর্শন’ নিয়ে কথা বলে, আমি বলি এটাই আসল জাদু।
অলরাউন্ডার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

অলরাউন্ডার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই টাইগার অলরাউন্ডার। পেশাদার ক্যারিয়ার আরও দীর্ঘ। এই লম্বা সময়ে জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে যান সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। দুই ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। সেখানেই মূলত প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শিগগিরই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলার সঙ্গে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে হবে এই টাইগার অলরাউন্ডারকে। পুরো বিষয়টি নিয়ে বিসিবির কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে অফিসিয়াল কিছু আসেনি। যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপার নয়, তাই আমাদের জানাটাও গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারে। তবে বিসিবি পর্যন্ত এসেছে বিষয়টি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা কেবলই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। সাকিব বিষয়টি জানেন, হয়তো দ্রুতই পরীক্ষা দেবেন। এটার কারণে আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই।
ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ

ওয়ানডে সিরিজ দুবাইয়ের ভিসা জটিলতায় নাসুম-নাহিদ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ধাপে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দলের ১৩ সদস্য। একদিন বাদেই হবে সিরিজ শুরু, তবে এখনো দুবাইয়ের ভিসা পাননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। আজ বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রটি জানায়, এখন পর্যন্ত তাদের ভিসা পাওয়া যায়নি। আজ পাওয়ার কথা আছে। পেলেই দুবাইয়ের বিমান ধরবেন। প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন নাসুম। এই বাঁহাতি স্পিনার বগুড়ায়, ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)।
জয়যাত্রা থামলো ম্যানচেস্টার সিটির

জয়যাত্রা থামলো ম্যানচেস্টার সিটির হারতে যেন ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার সিটি। গত মৌসুম থেকে টানা অপরাজিত থেকে আরও একবার প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জাগাচ্ছিল ছিল তারা। তবে বোর্নমাউথের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। শনিবার (২ নভেম্বর) ভাইটাইলিটি স্টেডিয়ামে সন্ধ্যায় প্রিমিয়ার লিগের দশ রাউন্ডের ম্যাচে ম্যানসিটিকে ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথ। ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটে আন্সো সেমেনিয়ো গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বোর্নমাউথের ব্যবধান দ্বিগুণ করেন ইভানিলসন। এরপর ৮০তম মিনিটে ইয়োশকো গেভার্দিওল একটি গোল শোধ করেন। পরে স্বাগতিকদের চেপে ধরেও হার এড়াতে ব্যর্থ হয়েছে গার্দিওলার দল। চোট জর্জরিত দল নিয়ে এদিন সিটি খেলতে নামার পর শুরু থেকেই এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতে থাকে বোর্নমাউথ, যার ফলও তারা পেয়েছে। ম্যাচে শেষে একই কথা ঝরেছে গার্দিওলার কণ্ঠেও। তিনি বলেন, ‘ম্যাচের রাশ বারবার টেনে ধরতে চেয়েও ব্যর্থ হয়েছি আমরা। আজকে ওদের (প্রতিপক্ষের) গতি ছিল অন্যরকম। আমরা চেষ্টা করেও ওই গতির সঙ্গে তাল মেলাতে পারিনি। এই হারে প্রিমিয়ার লিগে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার পর হরের মুখে দেখল সিটি। এটি অবশ্য লিগে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। গত ৫ অক্টোবর ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে নিজেদেরই ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে দলটি। এরপর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও সাউথহ্যাম্পটনের বিপক্ষে জিতে রেকর্ডটি আরও উঁচুতে তোলে তারা। তবে ৩২ ম্যাচ পর আর তা লম্বা করা হয়ে উঠল না গার্দিওয়ালার শিষ্যদের। এই হারে লিগের পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে সিটির। দশ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে তারা। আর একই দিন একই সময়ে ঘুরে দাঁড়িয়ে ব্রাইটনকে হারিয়ে সিটির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। দিনের অপর ম্যাচে নিউ ক্যাসলের মাঠে হেরে শিরোপার দৌড় থেকে খানকিটা পিছিয়ে পড়েছে আর্সেনাল। তবে চমক দেখিয়ে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের তিনে উঠেছে ইউলেন লোপেতেগির নটিংহ্যাম ফরেস্ট।
শ্রীলঙ্কার কাছে হেরে সেমি থেকেই বাংলাদেশের বিদায়

শ্রীলঙ্কার কাছে হেরে সেমি থেকেই বাংলাদেশের বিদায় হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। লঙ্কানদের কাছে ৩ উইকেটে হেরে তাদের ফাইনালে উঠার স্বপ্ন পূরণ হলো না। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারালেও ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের মতো আজও জিশান ইসলামের ব্যাটে রান আসছিল ভালোই। ১১ বলে ৫ ছক্কায় ৩৬ রান করেছেন এই ওপেনার। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন ৪ বলে করেছেন ১৬ রান। দারুণ ফর্মে থাকা সাইফউদ্দিন আজও ব্যাটে ঝড় তুলতে শুরু করেছিলেন। কিন্তু ১২ বলে ২৩ রান করে থেমেছেন তিনি। এছাড়া শেষদিকে ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন আবু হায়দার। বল হাতে শ্রীলঙ্কার থারিন্ডু রত্নায়েকে ২ ওভারে ৩৩ রান খরচে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ১ উইকেট পেয়েছেন লাহিরু সামারাকুন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৫৮ রানের জুটি গড়ে ফেলেন দুই লঙ্কান ওপেনার সান্দুন ভিরাক্কডি। ১৬ বলে ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা। আরেক ওপেনার ধনঞ্জয়া লাকশান ৬ বলে ২৪ রান করেন। মাঝে জোড়া উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করেন তিনি। কিন্তু বাকিরা কেউ রান আটকাতে পারেননি। এর মধ্যে আগের দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করা সাইফউদ্দিন ২ ওভারে ৪৪ রান খরচে থাকেন উইকেটশূন্য। আবু হায়দার ১টি উইকেট পেলেও ১ ওভারে ২০ রান খরচ করেছেন। এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল পাকিস্তান। সেমিফাইনালে জয়ী দুই দল মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।
সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল

সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার ২ নভেম্বর সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নিতে বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টা থেকে অপেক্ষা করছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যা ৭টায়। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দেওয়ার তিন ঘণ্টা পর বাফুফে ভবনে এসে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা।
জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কায় হংকংয়ে বাংলাদেশের রেকর্ড

জিসান-সাইফউদ্দিনের চার-ছক্কার ফুলঝুরিতে হংকংয়ে বাংলাদেশের রেকর্ড ৬ ওভারের খেলায় চার-ছক্কার ফুলঝুরিই ছুটবে এটাই স্বাভাবিক। তবে হংকংয়ে জিসান আলম ও মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটে এমন ঝড় তুলেছেন তাতে হংকং সিক্সেসে আজ রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ১৪৭ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ১২৮ রান করে তাড়া। বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানে অলআউট হয় ওমান। এতে করে প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে অধিনায়ক সাইফউদ্দিনের দল। রেকর্ড গড়ার ম্যাচে ঝড়টা তুলেছেন জিসান আলম ও ইয়াসির আলি রাব্বি। বিশেষ করে জিসান। মাত্র ১২ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ওপেনার। ৮ ছক্কা ও ১ চারের তা-ব চালানোর পর অবশ্য টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী থামতে হয় তাকে। কোনো ব্যাটার ফিফটি করার পর আর ব্যাটিং করতে পারবে না। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। তিনে নেমে একইভাবে মাঠ ছেড়েছেন সাইফউদ্দিনও।
সাবিনাদের কোটি টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

সাবিনাদের কোটি টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় সাফজয়ী নারী ফুটবলারদের এক কোটি টাকা পুরস্কার দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ বাফুফে ভবনে এমন ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী শনিবার বেলা ১১টায় সাবিনা খাতুনের দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করছি। ’’বিসিবিও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। নেপালের স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের সামনে সাহসীভাবে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে। এজন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসী তাদের যেভাবে বরণ করেছে সেজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। ‘ এদিকে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। আজ দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আসেন তারা।