ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ প্রীতি ম্যাচ হলেও আজকের লড়াইকে মোটেই হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় এক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১৮১ নম্বরে, যেখানে ভিয়েতনামের অবস্থান ১০৩, অর্থাৎ ৭৮ ধাপ এগিয়ে প্রতিপক্ষ। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, এটি শুধুই প্রীতি ম্যাচ নয়, বরং দলের বর্তমান অবস্থান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, শক্তিশালী দলের বিপক্ষে খেলা ভবিষ্যৎ ম্যাচ, বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অধিনায়ক জামাল ভূঁইয়াও ম্যাচটিকে কঠিন বলে মনে করছেন। তবে তার বিশ্বাস, সাম্প্রতিক উন্নতির ফলে ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য এখন বাংলাদেশের রয়েছে। অন্যদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। তিনি বলেন, নতুন কোচিং স্টাফ ও বিদেশে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তিতে দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। বিশেষ করে হামজা চৌধুরীকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে ভিয়েতনাম। এই মিডফিল্ডার এখন বাংলাদেশের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। দুই দলের অতীত পরিসংখ্যানেও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত রয়েছে। তিনবারের মুখোমুখিতে দুটি ম্যাচ ড্র এবং একটি ম্যাচে জয় পেয়েছে ভিয়েতনাম। তবে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল প্রায় দুই দশক আগে। এদিকে ভিয়েতনামের অধিনায়কও জানিয়েছেন, ম্যাচটি প্রীতি হলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা, কারণ ফলাফল ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ, তেমনি ভিয়েতনামের জন্যও র্যাঙ্কিং ধরে রাখার লড়াই।
যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায়

যুদ্ধে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে জেদ্দায় মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাবে স্থগিত হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ম্যাচগুলো আগামী মাসে সৌদি আরবের জেদ্দায় এক লেগে অনুষ্ঠিত হবে।গতকাল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নতুন সূচি ঘোষণা করে এ তথ্য জানায়। গত মাসের শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতের কারণে টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মূলত শেষ ষোলোর ম্যাচগুলো মার্চের প্রথম দুই সপ্তাহে কাতার, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলো স্থগিত করে এএফসি। নতুন সূচি অনুযায়ী, শিরোপাধারী আল-আহলি মুখোমুখি হবে কাতারের আল-দুহাইলের। চারবারের চ্যাম্পিয়ন আল-হিলাল খেলবে আল-সাদের বিপক্ষে। এছাড়া আরব আমিরাতের শাবাব আল-আহলি খেলবে ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে এবং আল-ওয়াহদা লড়বে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের সঙ্গে। আগামী ১৩ ও ১৪ এপ্রিল শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই ভেন্যু জেদ্দায় ১৬ থেকে ২৫ এপ্রিল কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল আয়োজন করা হবে। এদিকে, শেষ আটের ড্র আগামী বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ: সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ: সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে গেল। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়েও গোলের দেখা পায়নি দলটি। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৫৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দেন রোনান। এরপর ৬৭তম মিনিটে শেখ সংগ্রামের লং পাস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি, যা দলের ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান একটি গোল করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়। দ্বিতীয় গোলের পর পুরো ম্যাচেই চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ ভারত। আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি। উল্লেখ্য, বয়সভিত্তিক এই আসরে বাংলাদেশ এর আগে ২০২৪ সালে একবার শিরোপা জিতেছে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে। এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল।
২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়া প্রায় অনিশ্চিত। সিএনএন ব্রাজিলের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে এই ফরোয়ার্ড কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও মিরাসোল মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে তো খেলেনইনি, এমনকি স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি। বিষয়টিকে কোচ এবং বোর্ডের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের কোচিং স্টাফ। আন্তর্জাতিক ফুটবলের গতি বা স্ট্যামিনা নেইমারের নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করেছেন, তা সিবিএফ কর্মকর্তারা ভালোভাবে নেননি। কর্মকর্তাদের ধারণা, নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন মনে করে, তারা নেইমারকে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ দিয়েছিল। কিন্তু নেইমার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি আছে। এই অল্প সময়ে নেইমারের পক্ষে নিজের ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।
জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান খেলাধুলাকে অসম্ভব পছন্দ করেন। আমি যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন গিয়েছিলাম তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমানের সঙ্গে কথা হয়েছিল।’ প্রধানমন্ত্রীর চেয়েও তার স্ত্রী-কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন, আমিনুল আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে হাজার গুন বেশি পছন্দ করে তোমাদের ভাবি এবং আমার মেয়ে জাইমা রহমান। আমিনুল হক আরো বলেন, ‘সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান, কিন্তু চেলসির মেয়েদের ফুটবল টিমেও সুযোগ পেয়েছিলেন। তিনি একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি বেশ ভালো লম্বা এবং সেই সুযোগটা পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। আমিনুল হক আরো বলেন, ‘বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।’
ব্রাজিল দলে শেষ মুহূর্তে পরিবর্তন

ব্রাজিল দলে শেষ মুহূর্তে পরিবর্তন আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে অভিজ্ঞ লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো ছিটকে যাওয়ায় তার পরিবর্তে তরুণ ডিফেন্ডার কাইকি ব্রুনোকে দলে ডেকেছেন কোচ কার্লো আনচেলত্তি। রোববার ফ্লামেঙ্গো ও করিন্থিয়ান্সের মধ্যকার ম্যাচে চোট পান সান্দ্রো। ফলে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হয় ব্রাজিল কোচকে। ২০১৯ কোপা আমেরিকা জয়ী এই ডিফেন্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। তার পরিবর্তে সুযোগ পাওয়া কাইকি ব্রুনো বর্তমানে ক্রুজেইরোর হয়ে খেলছেন। ২৩ বছর বয়সী এই ফুটবলার এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক না করলেও বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্য দেখিয়েছেন। তিনি ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন এবং একই বছরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেন। এর আগে গোলরক্ষক অ্যালিসন ইনজুরিতে পড়ায় তার জায়গায় হুগো সুজাকে দলে নেওয়া হয়। ফলে প্রীতি ম্যাচের আগে একাধিক ইনজুরি নিয়ে কিছুটা চাপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে বোস্টনে এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে অরল্যান্ডোতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ২০২৬ বিশ্বকাপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে রয়েছে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।
সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের দল ঘোষণা, ফিরলেন কারা সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যা দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষে, সেটিই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফয়সাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে ছিলেন ফাহমিদুল ইসলামও, তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের ম্যাচে খেলতে পারেননি তিনি। বাংলাদেশ স্কোয়াড : গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী ফরোয়ার্ড : আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে দুই ড্র ও দুই হারে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা

ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপেকে। সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র্যান্ডাল কোলো মুয়ানি। দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। প্রীতি ম্যাচের দলে আছেন যারা- গোলকিপার : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা। ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো। মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি। ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।
বিশ্বকাপে জায়গা করে নিল ফিলিপাইন

বিশ্বকাপে জায়গা করে নিল ফিলিপাইন এশিয়ান কাপ প্লে-অফে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফিলিপাইন নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে অ্যাঞ্জেলা বিয়ার্ডের ভলিতে এগিয়ে যায় ফিলিপাইন। এরপর জ্যাকলিন সাওয়িকির হেডে ব্যবধান দ্বিগুণ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করে। এটি ফিলিপাইনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশগ্রহণ। এর আগে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠার সুবাদে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আরো একটি স্থান নির্ধারণ হবে একই দিনে অনুষ্ঠিত অন্য প্লে-অফ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও তাইওয়ান। যদিও হেরে গেছে, তবু উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে আরো দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে, যেখানে তারা অংশ নিতে পারবে। বিশ্ব র্যাংকিংয়ে ৪০তম স্থানে থাকা ফিলিপাইন সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে অস্ট্রেলিয়ান কোচ মার্ক টরকাসোর অধীনে। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মাধ্যমে তাদের এই উত্থান আরো দৃশ্যমান হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় ফিলিপাইন। সেখানে একটি ম্যাচ জিতলেও দুটি হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি। এদিকে, এশিয়ান কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।
ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট এশিয়ান কাপ প্লে-অফে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ফিলিপাইন নারী ফুটবল দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ম্যাচে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের ৪৭তম মিনিটে অ্যাঞ্জেলা বিয়ার্ডের ভলিতে এগিয়ে যায় ফিলিপাইন। এরপর জ্যাকলিন সাওয়িকির হেডে ব্যবধান দ্বিগুণ হয়, যা শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ নিশ্চিত করে। এটি ফিলিপাইনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে অংশগ্রহণ। এর আগে এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠার সুবাদে অস্ট্রেলিয়া, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আরো একটি স্থান নির্ধারণ হবে একই দিনে অনুষ্ঠিত অন্য প্লে-অফ ম্যাচে, যেখানে মুখোমুখি হবে উত্তর কোরিয়া ও তাইওয়ান। যদিও হেরে গেছে, তবু উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে আরো দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে, যেখানে তারা অংশ নিতে পারবে। বিশ্ব র্যাংকিংয়ে ৪০তম স্থানে থাকা ফিলিপাইন সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে অস্ট্রেলিয়ান কোচ মার্ক টরকাসোর অধীনে। গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মাধ্যমে তাদের এই উত্থান আরো দৃশ্যমান হয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় ফিলিপাইন। সেখানে একটি ম্যাচ জিতলেও দুটি হেরে গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি।এদিকে, এশিয়ান কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান।