অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান

অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে, বালিয়াডাঙ্গা ও চর অনুপনগর ইউনিয়নের ১০০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে, ১ হাজার ৮০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ১০০টি পরিবার ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিস এর সহায়তায়, গবাদী পশু পালনের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন তারা নিজেদের ব্যবসা পরিকল্পনা অনুযায়ী গবাদীপশু – ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদি ক্রয় করে তা পালন করা শুরু করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল, চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান ডলার। এছাড়া, অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।
ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার

ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৪৯ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৪৯০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৩৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৩৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮০২ জন কার্ডধারীর জন্য ৩৩৮.০২০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৮৮ জন কার্ডধারীর জন্য ১৭৪.৮৮০ মেট্রিক টন চাল, নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৫ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৫০ মেট্রিক টন চাল। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানান, চালগুলো এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাaদুস্থ ৩ হাজার ৮১টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি ইউনিয়নে ১৭ হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।
আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শুরু করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ এর পলশা, নশিপুর, শ্রীরামপুরে অবস্থিত চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রাণিসম্পদ খাতের আওতায় ভেড়ার পশম দিয়ে তৈরি কম্বল, কৃষি ইউনিটের আওতায় উচ্চমূল্যের ফল উৎপাদন প্রদর্শনী ও মৎস্য ইউনিটের আওতায় পুকুর পরিদর্শনও করেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পরিদর্শনকালে তিনি গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন, দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, ঘি উৎপাদন ও ঘাস চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। পিকেএসএফ’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ

আরএমটিপি-ডেইরি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শণ করেছেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীতে প্রয়াসের ইউনিট-১৮ ও ইউনিট-২০ এর পবা ও মোহনপুর উপজেলায় বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রাডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তহুরুল ইসলাম ও সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আকরাম আলী মোল্লা। পরিদর্শনকালে তাঁরা ভ্রাম্যমান দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, গাভী পালন উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী এবং উদ্যোক্তা পর্যায়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার পরিদর্শণ করেন। উল্লেখ্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।
রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

রাজশাহীতে প্রয়াসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রম এর আওতায় রাজশাহী জোনের সকল মাঠ কর্মী, ও উর্ধতন কর্মকর্তাদের নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রম কে আরো বেগবান করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর বায়ায় অবস্থিত আশ্রয় সেন্টারে সমাবেশে এরিয়া ভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রম এর বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায়- তার উপর রিপোর্ট ভিত্তিক পর্যালোচনা করা করা হয়। সমাবেশে মার্ঠ পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে তথ্য তুলে ধরেন মাঠ কর্মী ও ম্যানেজারবৃন্দ এবং সেই সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের পরিচালক (কার্যক্রম) পংকজ কুমার সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সকলের উদেশ্যে বলেন ” মাঠ পর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ভুমিকা রাখবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ্য হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবে,এর পাশাপাশি কর্মী অফিসাররা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে সচ্চতা জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন। সমাবেশে প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দীন, সহকারি পরিচালক জুলফিকার আলীসহ রাজশাহী, পবা, ভবানীগঞ্জ, আত্রাই, নাটোর জোনের প্রধানসহ বিভিন্ন ইউনিট অফিস এর মোট ১৬৩ জন্য মাঠকর্মী ও কর্মকর্তা গন অংশগ্রহণ করেন।
জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল

জেলায় ২,৩২,৮৪৮ জন শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ বয়সী ২ লক্ষ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে উচ্চ ক্ষমতার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা হাসপাতালের ইপিআই কেন্দ্রে আজ সকাল সাড়ে ৯ টায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক আেব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ সুমন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট এহেতেশামুল হকসহ অন্যরা। জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকার স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ ১ হাজার ২০৪ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হয়। এজন্য কাজ করে ২ হাজার ৭৮২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। যেসব শিশু অসুস্থ রয়েছে তারা সুস্থ হওয়ার পর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন।
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পরিষেবা স্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সবিধিবিদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনাকে একটি কুট ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩মার্চ) নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সামনের সড়কে কর্মসূচীতে অংশ নেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদণজ্জামান,সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ প্রমুখ। কর্মসুচী থেকে এনআইডি ও ভোটর তালিকা ইসির হাতে রেখে তা রক্ষার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করার আহব্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লূৎফল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত তিনটার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট দুখুর মোড় এলাকায় তাঁর বর্তমান বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। সমিতির চেয়ারম্যান প্রকৌশলী খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষ ডা. রুমানা আফরোজ লিয়া ও ডা. ইমরান জাভেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। বক্তারা বলেন- গ্লুকোমা রোগ হচ্ছে চোখের নীরব ঘাতক। আপনি বুঝতেই পারবেন না, ধীরে ধীরে আপনার চোখ নষ্ট হচ্ছে। তাই মাঝে মধ্যে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো ভালো।
নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক

নামাজ-রোজার মতো যাকাতকেও গুরুত্ব দিতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন-আমার যে আয় তা হালাল করার জন্যই যাকাত আদায় করতে হবে। তা নাহলে আমার ধন সম্পদ হারাম হয়ে যাবে। তিনি বলেন ইসলামের যে ৫টি ফরজ স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম হলো যাকাত। কাজেই যাকাত আদায় না করলে আমার ফরজ আদায় হবে না। জেলা প্রশাসক বলেন-আমরা যেমন নামাজ ও রোজাকে গুরুত্ব দিচ্ছি তেমনি যাকাতকেও গুরুত্ব দিতে হবে। যাকাত যাদের হক তাদের জন্য আদায় করা ফরজ, এই ফরজ আমাকে আদায় করতেই হবে। তিনি বলেন-যাকাতের অর্থ দিয়ে দরিদ্রদের সেলাই মেশিন দেয়া হয়ে থাকে। আমরা এই অর্থ দিয়ে দরিদ্র মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য আয়বর্ধন মূলক কাজেও ব্যবহার করতে পারি। তিনি যাকাত আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। অন্যদের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আরেফিন বুলু। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। একই অনুষ্ঠানে ৩ বিভাগে হেফজ প্রতিযোগিতার ৯ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।