
চাঁপাইনবাবগঞ্জে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত, সহোদর আহত শিবগঞ্জ উপজেলায় ইটভর্তি একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন| তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে| একই ঘটনায় আহত হয়েছেন সামাদের সহদোর ছোটভাই মো সারোয়ার| তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন চালক সামাদ ও তাঁর ভাই সারোয়ার| তাঁদের উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন| শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে| ঘটনার তদন্ত চলছে| এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলে জানায় পরিদর্শক|
গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল কিনতে পারবে গ্রাহক| ৫ দিন পর পুণরায় তিনি তেল কিনতে পারবে| জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এই কার্যক্রম নেওয়া হয়েছে| ওই ফিলিং স্টেশনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা| এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না| ¯^চ্ছতা ফেরাতে এই কার্যক্রম করা হয়েছে| প্রতিটি মোটরবাইকের না¤^ারপ্লেট ও চালকের ˆবধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে| একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না| কেউ চেষ্টা করলে অ্যাপে ¯^য়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে| প্রতিটি গাড়ির না¤^ারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে| উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম| এরপরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন| তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না| প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে| প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে|
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৩৯ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| ফলে জেলায় এখন ভর্তি রোগি ৭৮| এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলা ৫০২ জন হাসপাতালে সন্দেহজনক হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু| ভর্তিদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে| বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে| সকল মৃত্যুর ঘটনা মার্চ মাসের| জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৪৮৪ জন| যার মধ্যে আজ ভর্তি হয়েছে ৩৮ জন| জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৭৩| রোগি ভর্তির চাপ এখনও অব্যহত রয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে(কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও গোমস্তাপুরে ২ জন রোগি ভর্তি রয়েছে| ফলে জেলায় ভর্তি রোগি এখন ৭৮| এনিয়ে জেলায় জানুয়ারী থেকে এ পর্যন্ত ৫০২ জন রোগি ভর্তি হয়েছে| এ দিকে জেলার সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হামের বিশেষ টিকাদান চলছে| গত ৫ এপ্রিল(রোববার) চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর| বুধবার পর্যন্ত ৪১ হাজার ৩৪৫ শিশু টিকা নিয়েছে| জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র|
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ শিশু রোগি হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ শিশু রোগি হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ২৬ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে| ফলে জেলায় এখন ভর্তি রোগি ৬৯| এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলার ৪৬২ জন হাসপাতালে সন্দেহজনক হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু| এদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে| বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে| সকল মৃত্যুর ঘটনায় মার্চ মাসের| জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৪৪৬ জন| যার মধ্যে আজ ভর্তি হয়েছে ২২ জন| জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৬৫| রোগি ভর্তির চাপ এখনও অব্যহত রয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা-হু সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, আজ নতুন করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও গোমস্তাপুরে ১ জন রোগি ভর্তি হয়েছে| এনিয়ে জেলায় জানুয়ারী থেকে ৪৬২ জন রোগি ভর্তি হয়েছে| সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ| সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়| তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে| তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ ¯^াস্থ্য সংস্থা-হু সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি| এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় হামের বিশেষ টিকাদান চলছে| গত রোববার চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর| আজ পর্যন্ত ৩১ হাজার ৮২৪ শিশু টিকা নিয়েছে| জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র|
গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা

গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে| আজ উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়| উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভ’মি উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম| এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন| উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দুইদিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়| এবার বিজ্ঞান মেলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে| তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করা| বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা| শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করা| এই মেলার বিজয়ী ৩ জন জেলা পর্যায়ে অংশ নিবে|
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে রালি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়| সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাবিবুর রহমান| সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর বিভাগীয় কর্মকর্তা ডাঃ এ কে এম কামরুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মসিউর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া ও ডাঃ ইনজামাম উল হক| আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন উপস্থাপন করেন সার্ভিলেন্স ইমুউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ ফারহানা ইসলাম| এসময় আরো বক্তব্য দেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, ব্র্যাক এর জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম| র্যালি ও আলোচনা সভায় সহযোগিতা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ফুড ফর দ্যা হ্যাংরি, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আপস, সূর্যের হাসি ক্লিনিক, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল, নূরা হেলথ|
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (পুরাতন) প্রাঙ্গণ হতে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুকুল, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন ইভেন্টের কোচ-প্রশিক্ষকসহ খেলোয়াড়রা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয়ভাবে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় মিলিত হয়। ওই সভায় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন / অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। গোমস্তাপুর : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন— উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরীসহ অন্যরা।
অবৈধভাবে মাটি কাটার দায়ে আটক ২ : জব্দ দুটি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর

অবৈধভাবে মাটি কাটার দায়ে আটক ২ : জব্দ দুটি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাটি পরিবহনের দায়ে মাটিভর্তি দুটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের কল্যাণপুরের মৃত শুকুরুদ্দিনের ছেলে রমজান আলী (৪০) ও নয়াগোলা হাটপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মো. হানিফ আলী (৩২)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এস.আই. পলাশ চন্দ্র চৌধুরী ও সদর মডেল থানার এস.আই. শাহাদাত হোসেনের নেতৃত্বে এই যৌথ অভিযানটি চালানো হয়। এ ঘটনায় ডিবির এস.আই. পলাশ চন্দ্র চৌধুরী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, উপজেলা প্রশাসন এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে সবসময় সজাগ রয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা পুলিশের সহযোগিতায় ব্যবস্থা নিয়ে থাকি। পুলিশ নিজেরাও এ ব্যাপারে কাজ করছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানও অব্যাহত রয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সবসময় সহযোগিতা করছে।
নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী পোশাকে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আগামী ১৪ এপ্রিল ১ বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে রচনা-চিত্রাঙ্কনসহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও রেডিও মহানন্দায় বিশেষ অনুষ্ঠান প্রচারের কথা বলা হয়। সরকারি শিশু পরিবার, হাসপাতাল ও জেলাখানায় দই, চিড়া, মুড়ি ও খৈসহ উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার। দিবসটি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় লোকজ মেলা আয়োজনের। দিবসের গুরুত্ব তুলে ধরতে গিয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, আমাদের অনেক ঐতিহ্য রয়েছে। আমরাই একমাত্র জাতি, যাদেরকে জীবন দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করতে হয়েছে। এই ঐতিহ্যবাহী বৈশাখের অনুষ্ঠানমালা সুন্দরভাবে উদ্যাপ্নর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এছাড়াও সভায় অংশগ্রহণ করেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, জেলা কালচারাচাল অফিসার শাহাদত হোসেন, জেলা জাসাস’র সভাপতি জোনাব আলী ও সিনিয়র সহসভাপতি বাবলু হক, ক্ষুদ্র নৃগোষ্ঠার নেতা কর্নেলিউস মুর্ম, বাবুলাল টপ্পোসহ সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন

নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকোপাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প)টির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। এই ভোগান্তি কমাতে পুনরায় অবিলম্বে পাম্পটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ। নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে আধাঘণ্টা পাম্পটি চালুর দাবিতে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার, নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ ও এনমাস’র সভাপতি শাকিল রেজা। পাম্পমালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এখন জ্বালানি তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন। নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তারা আরো বলেন, পারিবারিক দ্বন্দ্ব বুঝি না, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই। মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।