রাশমিকা বা ওর বাবারও সমস্যা নেই, আপনাদের সমস্যা কোথায়

রাশমিকা বা ওর বাবারও সমস্যা নেই, আপনাদের সমস্যা কোথায় ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউড সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। এবার ৩১ বছরের বড় সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘অ্যানিমেল’খ্যাত এই তারকা। পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করেছেন ‘সিকান্দার’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দানা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় চর্চা চলছে। অবশেষে এ নিয়ে কড়া জবাব দিলেন সালমান খান। সালমান খান বলেন, “আমার আর রাশমিকার ৩১ বছর বয়সের ব্যবধান, লোকজন তা নিয়ে কথা বলতে ব্যস্ত। এটা নিয়ে রাশমিকার কোনো সমস্যা নেই, ওর বাবারও কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের সমস্যা কোথায় ভাই? রাশমিকার যখন বিয়ে হবে, ওর মেয়ে হবে, আমি তখন ওর মেয়ের সঙ্গেও অভিনয় করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।” গতকাল মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ সিনেমার ট্রেইলার। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান-রাশমিকা। সেই মঞ্চে কথাগুলো বলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান। কথা বলার সময়ে তাকে বেশ রাগান্বিত দেখায়, যার ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
মা ছাড়া জীবন কতটা বেদনার তা মা-হারা মেয়েরাই জানে

মা ছাড়া জীবন কতটা বেদনার তা মা-হারা মেয়েরাই জানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান তার মা। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা। রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, “মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।” মা ঝরনাকে উদ্দেশ্য করে পূজা লেখেন, “বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।” মা-হারা মেয়েরাই জানে জীবন কতটা বেদনার। এ তথ্য উল্লেখ করে পূজা চেরি বলেন, “জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা, তারা কি জানে, যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।” প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে পূজা চেরি লেখেন, “তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।” চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝরনা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।
ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক

ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান নামে এক যুবককে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাতে ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। রাকিবুলের চাকরিচ্যুতির খবর ফারিয়াকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটি শেয়ারও করেছেন এই অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।” কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “আমার সহকর্মী, রাজনীতিবিদ, এক্টিভিস্ট, কলেজ পড়ুয়া মেয়েসহ অনেকে আমাকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিবাদ জরুরি। সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন প্রতিবাদ জারি রাখি।”কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। তাতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় ফারিয়াকে। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” শবনম ফারিয়া সেই ভিডিওর কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান।
আসছে সিয়াম-বুবলীর রসায়ন

আসছে সিয়াম-বুবলীর রসায়ন ঈদ সামনে রেখে নতুন সিনেমা প্রচারে একে একে টিজার ও গান প্রকাশিত হচ্ছে। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এই জুটির ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে শুক্রবার বিকালে। ‘এ আমার কি হলো/পাগল পাগল লাগে/হাওয়া এসে জানিয়ে দিলো এমনতো হয়নি আগে’—এমন কথামালায় সাজানো গানে দর্শক বুঁদ হয়েছেন, আর মুগ্ধতা প্রকাশ করেছেন এই জুটির রসায়ন দেখে। কেউ কেউ সিয়াম, বুবলী জুটিকে সালমান শাহ, শাবনূর জুটির সঙ্গে তুলনা করছেন। রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কেউ লিখেছেন, ‘‘লোকেশন, মিউজিক, লিরিক্স,গায়ক,গায়িকা,অভিনয় সব কিছু মিলে অসাধারণ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘এই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা গান,ভালোবাসা ইমরান-কনা, সিয়াম-বুবলী।’’ সজীব দে নামের একজন লিখেছেন, ‘‘মনে হচ্ছে, এন্ড্রু কিশোর আর কনকচাঁপার কণ্ঠে ঠোঁট মিলিয়েছে সালমান শাহ, শাবনূর’’। শ্রাবণ আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলি সিয়াম। গানের কথা, গায়কী, সুর লোকেশন, ২ জনের কম্বিনেশন জমে ক্ষীর।’’ @36BD36 নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘‘পুরাই মধু মধু’’। এই গানের স্রষ্টা প্রিন্স মাহমুদকে নিয়ে একজন লিখেছেন, ‘‘প্রিন্স মাহমুদের গানে আলাদা শান্তি লাগে’’ এর পর একটি হার্ট সাইন যুক্ত করে দিয়েছেন তিনি। দর্শক প্রতিক্রিয়া দেখে জংলি সিনেমার কেন্দ্রীয় চরিত্র সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুগো শোনো’ ভালোবাসা কুড়াচ্ছে দর্শকের। এই ভালোবাসা অকল্পনীয়, এই ভালোবাসা মায়াময়।’’ উল্লেখ্য, সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
‘সিয়াম, বুবলীর রসায়ন পুরাই মধু মধু’

‘সিয়াম, বুবলীর রসায়ন পুরাই মধু মধু’ ঈদ সামনে রেখে নতুন সিনেমা প্রচারে একে একে টিজার ও গান প্রকাশিত হচ্ছে। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে এম. রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা। এতে জুটি বেঁধেছেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। এই জুটির ‘বন্ধুগো শোনো’ শিরোনামের গানটি টাইগার মিডিয়ার ইউটিউবে প্রকাশিত হয়েছে শুক্রবার বিকালে। ‘এ আমার কি হলো/পাগল পাগল লাগে/হাওয়া এসে জানিয়ে দিলো এমনতো হয়নি আগে’—এমন কথামালায় সাজানো গানে দর্শক বুঁদ হয়েছেন, আর মুগ্ধতা প্রকাশ করেছেন এই জুটির রসায়ন দেখে। কেউ কেউ সিয়াম, বুবলী জুটিকে সালমান শাহ, শাবনূর জুটির সঙ্গে তুলনা করছেন। রোমান্টিক ঘরানার এই গানটির কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কেউ লিখেছেন, ‘‘লোকেশন, মিউজিক, লিরিক্স,গায়ক,গায়িকা,অভিনয় সব কিছু মিলে অসাধারণ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘এই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে সেরা গান,ভালোবাসা ইমরান-কনা, সিয়াম-বুবলী।’’ সজীব দে নামের একজন লিখেছেন, ‘‘মনে হচ্ছে, এন্ড্রু কিশোর আর কনকচাঁপার কণ্ঠে ঠোঁট মিলিয়েছে সালমান শাহ, শাবনূর’’। শ্রাবণ আহমেদ নামের একজন লিখেছেন, ‘‘পুরাই মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বুবলি সিয়াম। গানের কথা, গায়কী, সুর লোকেশন, ২ জনের কম্বিনেশন জমে ক্ষীর।’’ এই গানের স্রষ্টা প্রিন্স মাহমুদকে নিয়ে একজন লিখেছেন, ‘‘প্রিন্স মাহমুদের গানে আলাদা শান্তি লাগে’’ এর পর একটি হার্ট সাইন যুক্ত করে দিয়েছেন তিনি। দর্শক প্রতিক্রিয়া দেখে জংলি সিনেমার কেন্দ্রীয় চরিত্র সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুগো শোনো’ ভালোবাসা কুড়াচ্ছে দর্শকের। এই ভালোবাসা অকল্পনীয়, এই ভালোবাসা মায়াময়।’’ উল্লেখ্য, সিয়াম-বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
‘কন্যা’ দিয়ে প্রশংসিত সজল

‘কন্যা’ দিয়ে প্রশংসিত সজল আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন’ ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। তবে সেসবের অধিকাংশ ক্ষেত্রেই পুঁজি করা হয়েছে রক্তারক্তি, হানাহানি, হিংস্রতা। ‘জ্বীন-৩’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল। নাটকে এখন আর তাকে আগের মতো দেখা না গেলেও সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদকে কেন্দ্র করে ভায়োলেন্সের এই ভিড়ে যেন দু-দণ্ড উৎসবের আমেজ ছড়াচ্ছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গান ও টিজার। পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল— এমন মিষ্টি কথায় ‘কন্যা’ শিরোনামের গানটি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে রঙের আধিক্য। দৃশ্যায়নে উৎসবের ছাপ যেন জাঁকজমক করে তুলেছে চারপাশ। গানটি প্রকাশের পর প্রশংসায় মেতেছেন সবাই। এই সকলের মধ্যে সাধারণ দর্শক থেকে শুরু করে আছেন শোবিজ তারকারাও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। গানটি অনলাইনে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে আছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির সঙ্গে সাধারণ দর্শকরা নেচে নানা ভিডিও বানাচ্ছে। গানটিতে এক ভিন্ন অবতারে হাজির হয়েছেন অভিনেতা সজল। হরর সিনেমা হলেও গানটির প্রতিটি সিনে চোখে, মুখে তার রোমান্টিকতা প্রকাশ পেয়েছে। যেনো গানটির কথা ও পরিবেশের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে ছিলেন তিনি। শুধু তাই নয় নাচেও কম যাননি এই অভিনেতা। নুসরাত ফারিয়ার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে নেচে দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। অল্প সময়েই গানটি নিয়ে সবার এত ভালোবাসা পেয়ে বেশ আপ্লুত সজল। এই অভিনেতা বলেন, ‘‘আসলে এত অল্প সময়ে দর্শকদের এতো এতো ভালোবাসা পাবো গানটি দিয়ে তা বুঝতে পারিনি। আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন ছবিটি সবাই মিলে দলবলে হলে গিয়ে ছবিটি দেখে ভালো-মন্দ মতামত দিবেন।’’প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় ‘জ্বীন’। সেটির সাফল্যে পরের বছর আসে এর দ্বিতীয় কিস্তি ‘মোনা : জ্বীন-২’। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরে আসছে ‘জ্বীন ৩’। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
বীরের পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের

বীরের পাশে থাকার প্রতিশ্রুতি শাকিবের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন শুক্রবার (২১ মার্চ)। এদিন ছয় বছরে পা রাখল বীর। ছেলের জন্মদিনে শাকিব খান সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন। ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব খান। সেখানে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি! শাকিব খানের ওই পোস্টে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন। উল্লেখ্য, ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান। এর আগে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপুর ঘরেও শাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয়।
এবার পালা নুসরাতের নতুন ইনিংস শুরুর

এবার পালা নুসরাতের নতুন ইনিংস শুরুর অভিনয় আর রূপ দিয়ে প্রায় দেড় দশক ধরে ভারতের টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান। এবার শুরু নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত ইতোমধ্যেই হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন। এবার পালা নুসরাতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন নায়িকা। টিপস মিউজিকের পক্ষে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেঠি কোহলি। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে দেখা যাবে কলকাতার এই নায়িকাকে। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে। সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। দূর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। নুসরাতের সঙ্গে একঝাঁক ছেলে-মেয়েরাও মিউজিক ভিডিওতে অভনিয়ে করেছেন।
যুবকের কু-মন্তব্য, ব্যবস্থা নেওয়ায় ফারিয়ার ধন্যবাদ

যুবকের কু-মন্তব্য, ব্যবস্থা নেওয়ায় ফারিয়ার ধন্যবাদ অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে কু-মন্তব্য করেন সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান নামে এক যুবক। বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ফারিয়া। এরপর রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাওয়ার কথা জানায় সাজিদা ফাউন্ডেশন। বিষয়টি নিয়ে ফের ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটিতে ধন্যবাদ জানান ফারিয়া। বুধবার (১৯ মার্চ) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৮ মার্চ শবনম ফারিয়া ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কু-মন্তব্য করেন। আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। এ ধরনের আচরণ (অফিস সময়ের ভেতরে বা বাইরে) সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া এক পোস্টে লেখেন, “অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।”
ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি

ধানমন্ডির বত্রিশের ভাঙা বাড়িতে ন্যানসি গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আদতে বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ঘটনার দেড় মাস পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া বাড়িতে গিয়েছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ‘দ্বিধা’খ্যাত এই গায়িকা। এ ছবির ক্যাপশন হিসেবে ন্যানসি ব্যবহার করেছেন শাহনাজ রহমতউল্লাহর গাওয়া বিখ্যাত গানের কয়েক চরণ। ন্যানসি লেখেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকল মুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।” ন্যানসির পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে সমালোচনা। কমেন্ট সেকশন বন্ধ থাকায় তার পোস্টটি শেয়ার করে ক্যাপশনে নানা ধরনের মন্তব্য করছেন। যার বড় একটি অংশে তাকে আক্রমণ করছেন। অনেককে আবার ন্যানসির পাশে দাঁড়াতে দেখা যায়। ন্যানসির ছবির ক্যাপশন নিয়ে চলছে আলোচনা। কারণ শাহনাজ রহমতউল্লাহর গাওয়া দেশাত্মবোধক গানটি ১৯৭৯ সালে জাতীয় সংগীত করার প্রস্তাব করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরও একাধিকবার এ প্রস্তাব উঠেছে। সর্বশেষ নানা কারণে এ প্রস্তাব বাস্তবে রূপ নেয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। দীর্ঘদিন কোণঠাসা ছিলেন এই শিল্পী।