সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২

সুন্দরপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পারকালীনগর গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫৬) ও লক্ষ্মীনারায়ণপুর গাজীপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৫০)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, কালীনগর গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য জন্য অবস্থান করার সংবাদ পেয়ে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ৯৫০ গ্রাম গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ নাসির উদ্দিন ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা

টাইফয়েডমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক প্রচারণা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও টাইফয়েডমুক্ত আগামীর পথে’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। চরবাগডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তরিকুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার এস.এস.বি.সি. প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এস.বি.সি. প্রকল্পের সহায়তাকারী আয়াতুল্লাহ। প্রচারণায় শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এবং সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে সোয়া ৮ লাখ টাকার অনুদান প্রদান চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্ব কুমার ঘোষ। অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন পলশা যুব মহিলা কল্যাণ সংস্থার শামসুন নাহার পলি ও সানপুর যুব উন্নয়ন সোসাইটির ফাইজুল কবির। অনুষ্ঠানে জানানো হয়, মৎস্য চাষ, নকশী কাঁথা, গরু মোটাজাকরণ, ছাগল পালন, গাভী পালনদর্জি বিজ্ঞান, সমন্বিত সবজি চাষ বৃক্ষ রোপণ, হাঁস-মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা হলো। এই ১৬ টি যুব সংগঠনের মধ্যে ১টিকে ৭৫ হাজার টাকা এবং অন্য ১৫টিকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে; মাদক তৈরির উপাদানসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে; মাদক তৈরির উপাদানসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৮ লিটার চোলাই মদ ও ১২০ লিটার মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ সহ এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতার ব্যক্তি ঝিলিম ইউনিয়নের আমনুরা কর্মকারপাড়া গ্রামের সুনীল কর্মকারের ছেলে রঞ্জিত কুমার বিশ^জিত। আজ সকাল ৭টার দিকে কর্মকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে রঞ্জিতকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে জেলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন

সদরের নবাগত ইউএনও মারুফ আফজাল রাজন চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনকে। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়। মারুফ আফজাল রাজন ৩৬তম বিসিএস ব্যাচের একজন সদস্য। তিনি ঢাকা জেলার বাসিন্দা।  

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিজিবি’র সচেতনামূলক সভা গোমস্তাপুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১৬ বিজিবি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য দেন, নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রোকনপুর বিওপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আউয়াল, বিভিষণ ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান, জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান। এসময় ইউপি সদস্য,এলাকার বাসিন্দা ও জেলেরা উপস্থিত ছিলেন। সচেতনামূলক সভায় বক্তারা বলেন, বিলে জেলেরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃস্টি করছে। বিশৃঙ্খলা না করে মিলেমিশে সবাইকে বিলে এসে মাছ ধরতে আহ্বান জানান তারা। এদিকে ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, বিলে মিলেমিশে মাছ ধরেন, বিশৃঙ্খল করলে সীমান্তের শুণ্যরেখায় কাউকে যেতে দেওয়া হবে না।

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চরঅনুপনগরে প্রয়াসের খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামচন্দ্রপুর হর্টিকালচারের নার্সারী তত্ত্বাবধায়ক খন্দকার মাহাতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন ও সিএমও সিভিল রোকনুজ্জামানসহ ২০ জন সিসিএজি সদস্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  

চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন সবার জন্য মানসম্মত পরিসংখ্যান-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজীব কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন শিবগঞ্জ মহিলা কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম ও পরিসংখ্যান বিষয়ক তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাজিব কুমার কর্মকার। তিনি তার উপস্থাপনায় পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন।

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ভোলাহাট উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদসহ অন্যরা। এসময় উপজেলায় ৪ হাজার ৪৯০জন প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসল পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২০  কেজি করে গম বীজ অথবা ১  কেজি করে সরিষা বীজ অথবা ১০ কেজি করে চিনাবাদাম বীজ বা ১  কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার অথবা ৫ কেজি করে মুগ বীজ বা ৫ কেজি করে মসুর বীজ বা ৮ কেজি করে খেসারি বীজ অথবা ২  কেজি করে অড়হড় বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির এক পর্যায়ে শিক্ষকরা সড়কের উপর ব্যানার নিয়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষকরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫’শ টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে প্রয়োজনী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।