চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ মহানন্দা সেতুর টোল আদায়

চাঁপাইনবাবগঞ্জে সাময়িকভাবে বন্ধ  মহানন্দা সেতুর টোল আদায় জনসাধারণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় আপাতত বন্ধ করেছে সেনাবাহিনী। গতকাল সকাল থেকে এই টোল আদায় বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ, চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক এবং বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার হাম্মাদ আলী। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, টোল আদায় বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তে সাময়িকভাবে টোল আদায় বন্ধ হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়ার জন্য জেলার বিভিন্ন সংগঠন দাবী করে আসছিল। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। সম্প্রতি আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীরা বিভিন্ন যৌক্তিক দাবী জানায়। এরই প্রেক্ষিতে গত ১২ আগস্ট গণঅধিকার পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার নজরে আসে। গতকাল সকালে সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল রাজ সেনা সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার সকাল ১০টার দিকে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত টোল আদায় কার্যক্রম বন্ধ রাখতে বলেন সেনাবাহিনীর আদেশে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন ইজারাদার। এজন্য সংশ্লিষ্ট ইজাদারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মহানন্দা সেতু’র টোল আদায় বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাতিক হলে সেনাবাহিনীর সদস্যরা আবারও নিজ দায়িত্বে টোল আদায় কার্যক্রম চালু করে দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এদিকে, গতকাল সকালে গণঅধিকার কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোল প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র ইজাদার  হাম্মাদ আলী বলেন, দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রমগুলো খুবই উপযোগী এবং অবশ্যই ভালো। আমিও চাই বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় ফ্রী করে দেয়া হোক। আমারও যানবাহন আছে। আমি এবং আমরা সকলেই উপকৃত হবো। তিনি বলেন, আমরা গত জুলাই/২৪ মাসে টোল প্লাজায় দায়িত্ব নিয়েছি সরকারের কাছে নিয়মমাফিক। রীতিমত সরকারের নিয়ম মোতাবেক ইজারার অর্থ, প্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স দিয়ে মহানন্দা সেতুর টোল ইজারা নিয়েছি। এই টোল ইজারায় প্রায় ৪০ জন অংশীদার রয়েছে। এখন হঠাৎ করে টোল আদায় বন্ধ করে দেয়ার আমরা চরম ক্ষতির মধ্যে পড়বো। তিনি বলেন, আমাদের লোকজনসহ সব মিলিয়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও ব্যাংক লোন নিয়ে আমিসহ অনেক অংশীদারই এখানে অর্থ জোগান দিয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল রাজ বলেন, জনগণের দাবীর প্রেক্ষিতে এবং দেশের এমন অবস্থায় জেলায় কোন অস্থিশিল পরিস্থিতির সৃষ্টি হোক এটা আমরা চায় না। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল আদায় কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু সরকার বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু)’র টোল ইজারা দিয়েছেন, সেহেতু বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। যেহেতু ইজারাদাররা অর্থ দিয়ে ইজারা নিয়েছেন, সেহেতু ইজারাদাররা ক্ষতিগ্রস্থ হোক, এটাও আমরা চায় না। কিন্তু দেশের এমন পরিস্থিতে যেন কোন সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আপাতত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বলা হয়েছে, ইজারাদারও বিষয়টি মেনে নিয়েছেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। উল্লেখ্য, সোমবার গণঅধিকার পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবীর বিষয়টি নিয়ে গতকাল সকালে বিক্ষোভ কর্মসুচী পালনের ঘোষণা দেয়। কর্মসূচীর প্রস্তুতি নেয়ার সময় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবির একটি দল টোলা প্লাজায় এসে টোল আদায় বন্ধ করে কর্মসূচী পালনকারীদের শান্ত করে। পরে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ কর্মসূচী স্থগিত করেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে নির্মানের পর থেকে মহানন্দা সেতুতে এখনো টোল আদায় অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি’র ছেলে বেলাল হোসেন। আজ দুপুরে চাঁপাইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা  যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের  দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে র‌্যাব ক্যাম্পের চেকপোষ্টে রাজশাহীগামী ট্রাকসহ গ্রেপ্তার হয় চালক বেলাল। এসময় ট্রাকের কেবিন তল্লাশী করে দেড়কেজি হেরোইন পাওয়া যায়। এঘটনায় পরদিন সদর থানায় বেলালকে একামত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বেলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার বেলালকে দোষি সাব্যস্ত করে চার্জশীট দাখিল করেন।

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় দেশের চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। আজ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শান্ত রাজ, ৫৯ বিজিবির মেজর ইমরুল কায়েশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জ শহরে ডাকাতি প্রস্তুতিকালে বড় ছোরা, লাঠি, রডসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ওই ৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাদের চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আজাইপুর পোলাডাঙ্গার বাসিন্দা জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। পুলিশ জানায়, ভোররাতে টোলঘর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই ৪ জন। এসময় স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফারুক আহমেদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকসহ অন্যরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোয় পানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রবিবার বিকাল ৩টা পর্যন্ত পদ্মায় ২০.১০ মিটার, মহানন্দায় ১৮.০২ মিটার ও পুনর্ভবায় ১৮ মিটার পানির উচ্চতা রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সোয়েব এই তথ্য নিশ্চিত করেছেন। জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, গত এক সপ্তাহ থেকে পদ্মায় পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত। দুর্লভপুর হতে চরবাগডাঙ্গা পর্যন্ত পদ্মা নদীর বেড়ি বাঁধ থাকায় পূর্বপাড়ে বন্যা না হলেও বিগত বছরগুলোতে পশ্চিমপাড়ে বন্যায় জনসাধারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক

সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে আমাদানী পন্যবোঝাই ১৩৫ ভারতীয় ট্রাক   চাঁপাইনবাবগঞ্জে কারফিউ জারির ১৬তম দিন আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। তিনি জানান, জেলায় শান্তিপূর্ণভাবে কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ জারির পর এ পর্যন্ত জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আজ ৬৬টি পেঁয়াজ, ১টি কাঁচামরিচ ও ৬টি ডালসহ প্রবেশ করেছে ১৩৫টি আমদানী পণ্যবোঝাই ভারতীয় ট্রাক। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দরে আমদানী-রপ্তানী,পণ্য লোড-আনলোড ও দেশ ব্যাপী পরিবহন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে খরা প্রতিরোধের লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ধারণ পরিমাণ বৃদ্ধির লক্ষে পুকুর খনন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ‘বিল্ডিং ড্রাউট রেজিলিয়েন্স : এ ফিল্ড ডে অন পন্ড মেজারমেন্ট’ শিরোনামে একটি প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সদর উপজেলার আমারকে প্রয়াস ভেড়া ও টার্কির প্রজনন খামারে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেনÑ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম ও উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক। প্রশিক্ষকগণ একটি পুকুরের আয়তন ও পুকুরের মাটি কাটার পরিমাণ নির্ণয় বিষয়ে অংশগ্রহণকারীদের হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন। গ্রীন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) নামে প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন- পিকেএসএফ’র ব্যবস্থাপক এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. রবিউজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ নূর-ই-আলম, সহকারী প্রকল্প সমস্বয়কারী ইমরান হোসেন ও ওয়াহিদুল হক অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) আলেয়া ফেরদৌস, কনিষ্ঠ সহকারী পরিচালক ও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, হিসাবরক্ষক সফিকুল ইসলামসহ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ওয়েভ ফাউন্ডেশন, এসকেএস ফাউন্ডেশন, মৌসুমী, শাপলাসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ।

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা জেলা প্রশাসনের চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় দিবস তিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। দিবস তিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সভায় গত বছরের কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসনে সদর উপজেলায়  ছাগল প্রদান, শিবগঞ্জে  ক্ষুদ্র ঋণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। আজ  বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন। বিতরণকালে জানানো হয়, ছাগলগুলো তারা বাড়িতে লালপালন করে ছাগলের সংখ্যা বৃদ্ধি করবে এবং তাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে তাদেরকে আর ভিক্ষা করতে হবে না। শিবগঞ্জে পল্লী সমাজসেবা (আরএসএস) প্রকল্পের আওতায় ৯ জন সদস্যের মাঝে ২ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমলাকান্তপুর বিশ্বাসপাড়া এলাকায় সদস্যদের মাঝে এই ক্ষুদ্র ঋণ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আয়বর্ধক কর্মসূচিতে তাদের সম্পৃক্ত করে দেশের সার্বিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া সচেতনতামূলক উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী সচেতনতা, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সকলকে একযোগে কাজ কার আহবান জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আল মামুন ও পলাশ আলীসহ অন্যরা।