শিবগঞ্জে র্যাবের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক নারী গ্রেপ্তার

শিবগঞ্জে র্যাবের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ এক নারী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নেশাজাতীয় সিরাপসহ মোসা. দুলালী (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত বুধবার র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারী শিবগঞ্জ পৌরসভার নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়। র্যাব আরো জানায়, র্যাবের একটি দল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রামে ধৃত নারীর বসতবাড়ির ভেতরে অভিযান চালায়। অভিযানে গোসলখানার ভেতর থেকে ২৫ বোতল চকোপ্লাস সিরাপ, ৫ বোতল কফরিলিফ সিরাপ ও ১ বোতল ফেনসিডিলসহ দুলালীকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ইনার হুইল ক্লাব-৩২৮ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কল্যাণী মহিলা সমিতির মার্জিনা হক মিলনায়তনে এসব কম্বল বিতরণ করেন ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম। শীতের এই দুঃসময়ে কম্বল পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করে বলেন, খুবই সুন্দর কম্বল, আজ রাতে কম্বলের গরমে আরামে ঘুমাতে পারবো। খুব কষ্টে ছিলাম। ইনার ক্লাবকে ধন্যবাদ জানান তারা। ক্লাবের প্রেসিডেন্ট ফারুকা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে পেরে আমরা আপ্লূত। এ কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে ইনশাআল্লাহ। এ কার্যক্রমে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের চার্টার্ড প্রেসিডেন্ট অ্যাড. আঞ্জুমান আরা, সেক্রেটারি মহুয়া কাউসার, ট্রেজারার মনসুরা খাতুন, সদস্য ডলি আরা, সাহিনা জামান ও রাজিরা সুলতানাসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ চলমান প্রচন্ড শীতে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। আজ সকালে শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান, এডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদি হাসান ও আইরিন পারভীন। অনুুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোস প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃৃতজ্ঞতা জানান।
শিবগঞ্জের সীমান্ত গ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জের সীমান্ত গ্রামে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা তীরের সীমান্ত ঘেঁষা দূর্গম কৃকরিপাড়া গ্রামে ৩শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ফতেপুর বিওপির আওতাধীন ওই গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিজিবির উপ-মহাপরিচালক সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, এই তীব্র শীতে পূর্বের ন্যয় সীমান্তের অসহায় জনগণের পাশে রয়েছে বিজিবি। এ উদ্যোগ অব্যহত থাকবে। সীমান্তবাসীদের মানবিক সবরকম সহায়তাও বিজিবি অব্যহত রাখবে। অনুষ্ঠানে ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্তিত থাকবে।
নাচোল কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাচোল কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নাচোল কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর নির্বাচিত ৩৮৬ জন শিক্ষার্থীর অংশগ্রহনে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১৫ বার ২৫০ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রায় ১২ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। যা শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনে অনুপ্রেরণা প্রদান করছে।উল্লেখ্য যে প্রতিটি প্রতিষ্ঠান থেকে প্রতি শ্রেণিতে ০৫ জন করে কর্তৃপক্ষ কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে ১ম ৪ হাজার, ৩ হাজার ও ৩য় ২ হাজার টাকা প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে মেধাবৃত্তি যথাক্রমে- ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা প্রদান করা হয় এবং ৪র্থ ও ৫ম স্থান অধিকারীকে শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, পরিচালনা পর্ষদ এর সদস্য সচিব ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নির্বাহী কমিটির মহাসচীব সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, সহ সভাপতি সফিকুল আলম সহ সভাপতি প্রধান শিক্ষক নেজামপুর উচ্চ বিদ্যালয় জহির উদ্দিন, নির্বাহী সদস্য সাবেক ভিপি এবি ব্যাংক এ টি এম নুরুল্লাহ, শিক্ষা সচিব উপধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাবেক প্রধান শিক্ষক ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় সুধেন চন্দ্র বর্মন, সাংগঠনিক সচিব সহকারী অধ্যাপক রাজবাড়ী কলেজ হুমায়ুন কবির আজম, প্রশিক্ষণ সচিব লেখক আলাউদ্দিন বটু, প্রচার ও প্রকাশনা সচিব মজিদুল ইসলাম, দপ্তর সচিব মাহফুজুর রহমান রকি সহ অন্যান্যরা।
র্যাবের অভিযানে শিবগঞ্জ সীমান্তে ৪৯৭ বোতল ফায়ারডিল জব্দ

র্যাবের অভিযানে শিবগঞ্জ সীমান্তে ৪৯৭ বোতল ফায়ারডিল জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে র্যাবের অভিযানে ৪৯৭ বোতল ফায়ারডিল বা বাজারজাতকৃত ফেনসিডিল সিরাপ জব্দ হয়েছে। ফায়ারডিল ফেনসিডিলের উপাদনেই ভারতে উৎপাদিত কিন্তু ভিন্ন নামে বাজারজাতকৃত একটি সিরাপ বলে জানিয়েছে র্যাব। তবে অভিযানে কেউ আটক হয় নি। গতকাল সন্ধ্যায় মনাকষা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামে শফিকুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাবু পালিয়ে গেলেও তাঁর শয়নকক্ষে ৫টি প্লাষ্টিকের বস্তায় মজুদ করা ৪৯৭ বোতল ফায়ারডিল সিরাপ জব্দ হয়। বাবু ওই গ্রামের একরামুল হক জালা্েযলর ছেলে। আজ সকালে র্যাব-৫ ব্যাটায়িনের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য কেনা-বেচার গোপন খবরে অভিযান চালায় র্যাব। অভিযানে জব্দ ফায়ারডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ চলমান প্রচন্ড শীতে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। আজ সকালে শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান, এডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদি হাসান ও আইরিন পারভীন। অনুুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোস প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃৃতজ্ঞতা জানান।
জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন

জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ নাচোল রেলওয়ে স্টেশনটি এখন জরাজীর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাত্র তিনজন কর্মচারী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্টেশনের কার্যক্রম। এর সাথে যোগ হয়েছে অবকাঠামোগত বেহাল দশা। কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। স্টেশন সূত্রে জানা গেছে, নিরাপত্তার বালাই নেই বললেই চলে। পুরো স্টেশনের দায়িত্বে রয়েছেন মাত্র দুজন বুকিং সহকারী এবং একজন পরিচ্ছন্নতাকর্মী। স্টেশন মাস্টারের অভাব এবং পর্যাপ্ত জনবল না থাকায় দাপ্তরিক কাজ থেকে শুরু করে যাত্রীসেবা— সবকিছুই ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মটি এখন আর যাত্রীদের জন্য নিরাপদ নয়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্ল্যাটফর্মের ওপর দিয়েই যখন-তখন চলাচল করছে রিকশাভ্যান, অটোরিকশা এবং মোটরসাইকেল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রেলযাত্রীরা। এছাড়াও, প্ল্যাটফর্মের বড় একটি অংশ বিভিন্ন ভাসমান দোকানের দখলে চলে গেছে। হকার ও যানবাহনের দাপটে ট্রেনের জন্য অপেক্ষা করায় এখন যাত্রীদের দায় হয়ে পড়েছে। এছাড়া স্টেশনের ওয়াশরুমটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে নারী ও শিশুযাত্রীরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন। অন্যদিকে, স্টেশনে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্ম বৃষ্টির পানিতে ডুবে যায়, তখন নোংরা পানি মাড়িয়ে যাত্রীদের ট্রেনে উঠতে হয়। বর্ষাকালে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ বিষয়ে বুকিং সহকারী (ইনচার্জ) জানান, স্টেশনের এই দুরবস্থার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হয়েছে। বিশেষ করে ‘এসএসএই (ওয়ার্কস) বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী’কে বিভিন্ন সময়ে লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আবেদনের পর আবেদন জমা পড়লেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। নাচোল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আমানুল্লাহ আল মাসুদ, সঞ্চয় বন্ধনে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম এবং স্থানীয় যাত্রী ও সচেতন মহলের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নাচোল রেলস্টেশনের জনবল সংকট দূর এবং সংস্কারের মাধ্যমে যাত্রীসেবার মান ফিরিয়ে আনা হোক।
নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. গোলাম রব্বানী সরদার। তিনি সাধারণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। সভায় বিশেষভাবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে ভোটগ্রহণের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নজরদারির আওতায় থাকে। এতে করে অনিয়ম, সহিংসতা ও অভিযোগের আশঙ্কা কমবে বলে মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া নির্বাচন চলাকালীন গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে সতর্ক নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে তারা আপিল করলে প্রার্থিতা ফিরেও পেতে পারেন। বর্তমানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী মো. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এই আসনে আয়করের তথ্যের সাথে হলফনামায় উল্লিখিত সম্পদের গরমিল থাকায় জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মু. মিজানুর রহমান, বাংলাদেশের কমউিনিস্ট পার্টি-সিপিবি’র প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল। এই আসনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র এবং দলীয় মনোনয়নের মূল চিঠি সংযুক্ত না থাকায় খুরশিদ আলম বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। ঋণখেলাপি ও হলফনামায় মামলার তথ্য গোপন করায় এই আসনে জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাইকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছিলেন, বাতিলকৃত প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি বুধবার। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের নির্বাচন সেল থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোটকক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮৪টি এবং মোট ভোটকক্ষ হচ্ছে ৮৬১টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি।