স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কুলপর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এই ডায়ালগের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। সূচনা বক্তব্যে ব্র্যাকের কার্যক্রম তুলে ধরেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। ডায়ালগ সঞ্চালনা করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার—প্রতিরোধ বিষয়ক সাবির্ক দিক তুলে ধরেন ব্র্যাক, ডিজেডি রাজশাহী রিজিওনাল ম্যানেজার অপূর্ব সাহা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সিসিডিবির এরিয়া ম্যানেজার ডা. নাইমা ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর এ্যানি নকরেক, স্বপ্ন সারথির সদস্য পায়েল চৌধুরী। বক্তারা নারী ও কন্যাশিশুদের ওপর নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা, কিশোর-কিশোরীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, এনজিওগুলোকে বিশেষ ভূমিকা রাখা, বাল্যবিয়ের কারণে তালাকপ্রাপ্ত হয়ে পরিবার থেকেই কন্যাশিশুদের নির্যাতনের শিকার, আইনের প্রয়োগসহ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিকার-প্রতিরোধে নানান পরামর্শ উঠে আসে ডায়ালগে। ব্র্যাকের এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন বক্তারা। ডায়ালগে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কুলপড়ুয়া কিশোরী, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

র‌্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের পৃথক অভিযানে ২৭৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের দুটি পৃথক অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দাড়িগাছা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ এবং একই গ্রামের মৃত সেকেন্দারের ছেলে আবু সায়েদ আলী। র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যায় নিজ বসত বাড়ি থেকে সায়েদকে ১২০ বোতল এবং এর আগে বিকেলে আবু আব্দুল লতিফকে ১৭৭ বেতাল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ২৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ওয়াসিম আকরাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। মাসিক সভায়, জাতীয় সংসদ নির্বাচন, ডাকাতি, ছিনতাই, মাদক ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের ‘৯৯৯’ জাতীয় জরুরী সেবা নম্বরে দেয়া খবরে নিমগাছি সরকারপাড়া মহল্লার জেসামিয়া কওমি মাদ্রাসার আমবাগানের ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। ২টি কালো এবং ৩টি লাল স্কচটেপে মোড়ানো অবিস্ফোরিত ককটেলগুলো একটি বাজার করা ব্যাগের ভেতর কাঠের গুড়ার মধ্যে রাখা ছিল বলে জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ককটেলগুলো উদ্ধারের পর পুলিশ এলাকাটিতে তল্লাশী চালায়। কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো সেখানে রেখেছিল সেটি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান পরিদর্শক।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ দু’জনের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ দু’জনের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় এক শিশু এবং এক বৃদ্ধের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হল বড়পুকুরিয়া টিপাপাড়া গ্রামের ২ বছরের শিশু আজিহা খাতুন এবং আমনুরা ধীনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে গোলাম মোস্তফা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায় আজিহা। পরে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে ওই পুকুর থেকে আজিহার ভাসমান মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ৯টার দিকে বাড়ির প্রায় ২ শত গজ দূরে সিড়িবান্দা নামক একটি পুকুর থেকে গোলাম মোস্তাফার ভাসমান মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তিনি গতকাল দিবাগত রাত ১টার দিক থেকে বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে কোনভাবে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। গোলাম মোস্তফার মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। উভয় ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল।

দ্বারিয়াপুরে ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্বারিয়াপুরে ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জে স্টিয়ারিং গাড়ির (ভুটভুটি) ধাক্কায় আব্দুস সাত্তার সোহেল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজরামপুর মোল্লাপাড়ার তরিকুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, বুধবার সকালে সোহেল মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে দ্বারিয়াপুর গোরস্থানের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি গরুবাহী ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। প্রতীক বরাদ্দের আগে প্রার্থী ও তাদের কর্মীদের জ্ঞাতার্থে নির্বাচনী আচরণবিধি উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন মাহমুদ। আচরণবিধি কঠোরভাবে মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সকল প্রার্থীকে অনুরোধ জানানো হয়। এসময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও ভিডিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ নিয়ে আর জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা নিয়ে। এছাড়া গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান লড়বেন তারা প্রতীকে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন – ইন্না লিলাøহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর টিকোশ গ্রামের বাসিন্দা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আশিক আহমেদ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশন করা হয়েছে। আজ বিকেলে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করেন। এতে শিশু অধিকার ও সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিয়ের কুফল, শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা এবং শিশু অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বৈধ ১৬ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- এ প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৬ প্রার্থীর সকলেই বৈধ হবার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল ৫টার নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৬ জনই প্রতিদ্বন্দিতায় রয়েছেন। এর মধ্যে গত ৩ জানুয়ারী রির্টানিং কর্মকর্তার বাছাইয়ে ৩টি আসনে বাতিল হয়ে নির্বাচন কমিশনে আপীল করে প্রার্থীতা ফিরে পাওয়া ৩ প্রার্থীও রয়েছেন । আজ বিকেলে জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচন সেলের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট আজমাইন হাসান এ সব তথ্য নিশ্চিত করেছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ, আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৬ প্রার্থী। এরা হলেন, বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো: শামসুল হোদা, জাতীয় পার্টির আফজাল হোসেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্েিতেজাটের আব্দুল হালিম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির আফজাল হোসেন। চাঁপাইনবাবগঞ্জ-২ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এঁরা হলেন, বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড.মিজানুর রহমান, কমিউনিষ্ট পার্টির সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু: খুরশিদ আলম বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জাতীয় পার্টির মু: খুরশিদ আলম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দিতায় রইলেন ৫ জন। এরা হলেন, বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হবার পর আপীলে প্রার্থীতা ফির পান জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর জমা দেওয়া সব মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং শেষ ধাপে বৈধ প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করা হবে।