শিবগঞ্জ ও গোমস্তাপুরে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট

শিবগঞ্জ ও গোমস্তাপুরে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শিবগঞ্জে ৩টি ফলের দোকান ও একটি হোটেল মালিককে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে শিবগঞ্জ বাজারে চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে শিবগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে ৩টি ফলের দোকানকে দেড় হাজার টাকা এবং হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো অনিয়ম সহ্য করা হবে না বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক আশিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক গোপালসহ অন্যরা। শিবগঞ্জ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে। এদিকে, গোমস্তাপুরে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী ৩ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া তারাসহ অন্য ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে পণ্য তালিকা প্রদর্শণ করতে বলেন। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সর্তক করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে ভোক্তা কাছে সঠিক দামে পণ্য বিক্রির লক্ষে উপজেলা প্রশাসন বাজার তদারকি করা হয়। আজ বিকেলে রহনপুর স্টেশন বাজারে বাজার তদারকি করার সময় ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পণ্য তালিকা প্রদর্শণ না করায় অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারিক উপস্থিত ছিলেন।
জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি

জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচি আগামীকাল ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে— আজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়/গ্রীনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয়/বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ এ শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি পালিত হবে। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ে যুব সমাজকে সম্পৃক্ত করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে কর্মসূচির প্রচার এবং রেডিও মহান্দায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্ৰুপের সহযোগিতায় মাসব্যাপী ইফতার বিতরনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্ৰুপের সহযোগিতায় মাসব্যাপী ইফতার বিতরনের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্ৰুপের সহযোগিতায় ও রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থপনায় সমাজেরয সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী ) জেলা শহরের বিশ্বরোড মোড়ে ইফতার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। ইফতার বিতরণ অনুষ্ঠানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, এরফান গ্ৰুপের সিনিয়র ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ, সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মানিক রায়হান, শফিউর রহমান বিপ্লব, সোহেল রানা, নির্বাহী সদস্য ও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রেডক্রসেন্ট এর ইউএলও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এফান গ্ৰুপ এরকম মানবিক কাজে সহায়তা করে রেডক্রিসেন্ট এর সেবা মূলক কাজকে আরো বেগবান করেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। ইফতার বিতরনের এ মহান উদ্দোগকে পথচারীরা ও সুবিধাবঋিত মানুষগুলো ধন্যবাদ দেন ।
৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন এলাকায় আবারো তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফলে রাজশাহীর সঙ্গে রহনপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালায়। দুপুর সোয়া ২টায় উদ্ধার কাজ শেষ হয়। এরপর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমনুরা রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, আমনুরা জংশন এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য খুলনা থেকে একটি তেলবাহী ট্রেন আসছিল। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। পরে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সদস্যরা দুপুর সোয়া ২টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৪ জানুয়ারি আমনুরা জংশনে প্রবেশের সময় ২টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়।
শিবগঞ্জ উপজেলাে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলাে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৮ কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে স্মার্ট প্রকল্পের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় পরিবেশগত ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ প্রদান করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী এবং দেবীনগর দিয়াড় কলেজ-এর প্রভাষক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, টেকনিক্যাল অফিসার রিফাত আমিন, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল হক এবং সহকারী টেকনিক্যাল অফিসার স্বপন কুমার সরকার। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি স্মার্ট প্রকল্পের কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, নাচোল উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও পবা উপজেলা-এ বাস্তবায়ন করছে।
সদর ও শিবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

সদর ও শিবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনের জন্য ১৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইয়াসিন আলীসহ অন্যরা। শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ চাষে সহায়তা দিতে ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ (কন্দ) ১ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ২০০ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক এবং একটি সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়লে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি সঠিকভাবে উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

শিবগঞ্জে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল আজাদী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে উপজেলার ২০ কৃষককের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি করে ইউরিয়া, ডিএপি, এমওপি ও জিপসাম, ১ কেজি করে জিংক-বোরন, ২’শ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক, ১টি সাইনবোর্ড এবং ৩০ জন কৃষককে ১’শ কেজি হলুদের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুল হামিদ, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী – এলজিইডি আছহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহহ অন্যরা। সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবগঞ্জে ৪০০ পিস ইয়াবা ও ২ লক্ষাধিক টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ২ লক্ষ ২ হাজার ১১০ টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে মো. সোহেল রানা। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িথ থাকার অভিযোগ দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে নয়ালাভাঙ্গা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সুহেলকে ইয়াবা ও টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর হয়েছে।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল প্রকাশ করল নবাবগঞ্জ সরকারি কলেজ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল প্রকাশ করল নবাবগঞ্জ সরকারি কলেজ চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল। মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ফরহাদ আহমেদ। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় প্রতিটি শাখা থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি চলতি বছরের মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী রাখতে কলেজ কর্তৃপক্ষ নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিফিন সমস্যার সমাধানে ক্যান্টিন চালু, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহিত করা এবং কলেজকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন। উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় কৃতী শিক্ষার্থীরাও তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।