বারঘরিয়ায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

বারঘরিয়ায় মাদকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। আজ বাদ জুমা বারঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা। বক্তারা বলেন, কাজীপাড়ার মানুষ মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুবকরা জড়িয়ে পড়ছে। মাদকের এই কারবার বন্ধ করতে পুলিশের অভিযানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা ছেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, কাজীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ ইসলাম বাবু, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সাত্তার, গ্রাম্য চিকিৎসক ডা. মহিদুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মাজেদ, প্রবাসী শরিফুল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতারীতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর সবচেয়ে বড় এ সংগঠনটি প্রতিবছর বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। প্রায় এক হাজার চাঁপাইনবাবগঞ্জবাসী ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন।
গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার

গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার গোমস্তাপুরে আমরা ৯৩ এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রহনপুর খান আজহারুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৯৩ অ্যাডমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার মেসবাহুল হক মেসবা, এডমিন ভোলাহাট উপজেলার বাবলু, এডমিন গোমস্তাপুর উপজেলা ৯৩ ব্যাচ যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক জাকির হোসেন ও আলমগীর হোসেন। ইফতারে ৯৩ ব্যাচের মৃত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতারিম নুরুল আমিন।
পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল

পাসপোর্ট অফিসে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে : এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি পাসপোর্ট সেবায় সকল ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধ করে জনগণকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে এই সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমির হাফেজ গোলাম রাব্বানি, সদর আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার পৃথক ৪টি মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ কুড়ি হাজার টাকা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১ টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ ইব্রাহীম নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও তাঁর স্ত্রী বেবী বেগম। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম হতে জব্দ হয় ১০০ বোতল মাদক সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘির পাড় এলাকা থেকে জব্দ করে ৩০০ ট্যাপন্টোডল ট্যাবলেট। জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও মাদ বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হন। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এই উন্নয়নমূলক কাজের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ অন্যরা। এদিকে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ী গোরস্থানে ১ লক্ষ ৩০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ১ কোটি, ২ লক্ষ ৬৮ হাজার, ৯৪১ টাকা ব্যয়ে বহিপাড়া ডাইংপাড়া থেকে হিরুপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, ৬৮ লক্ষ, ৯৯ লক্ষ ৬৮১ টাকা ব্যয়ে জালিবাগান থেকে কাঁঠালমোড় পর্যন্ত সড়ক নির্মাণ,৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে কলোনি মোড় থেকে খাঁড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এবং ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৩০৯ টাকা ব্যয় রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড-ঢুলিপাড়া পর্যন্ত দুটি ড্রেন নির্মাণ। রহনপুর পৌরসভায় বাস্তবায়িত( আইইউজিআইপি) প্রকল্প এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক গোমস্তাপুরে ৩০০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ঘোলাদিঘি বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ট্যাপেন্টাডল ট্যাবলেট আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, বুধবার দিবাগত গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্বে অন্য সদস্যরা ঘোলাদিঘি বাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০০ বোতল ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তবে ওই সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন ।
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদর উপজেলা থেকে যশোদা রানী হালদার নামে এক গৃহবধুর গলায় রশির ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ এলাকার নান্টু হালদারের স্ত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩ টার দিকে স্বামীর বাড়িতে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ছাদের বাঁেশর তীরের সাথে ফাঁস দেন যশোধা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় জেলা হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।
৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আজ সকালে চেয়ারম্যানের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত বিতরণ সভায় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আতাউল হক কমল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও মতিউর রহমান, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বিতরণ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন ঝঙচ সহায়তাকারী যুবায়ের।
খরা সহিঞ্চু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

খরা সহিঞ্চু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ খরা সহিঞ্চু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ৭নং চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ হল রুমে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)- এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষ্যে টেকসই কৃষি অনুশীলনের উপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে আলোচনা করেন জহুরুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ ফয়জুল হক। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। অল্প লাভ দিয়ে ঋণ পেয়ে কৃষকরা খুবই খুশি এবং তারা খরা সহনশীল ফল ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছে। প্রকল্পের আওতায় ইসিসিসিপি- ড্রাউট ঋণ কার্যক্রম সম্পাদনা করার জন্য ঋণ এর নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র ইউনিট-১২ এর শাখা ব্যবস্থাপক ইতিআরা খাতুন। কর্মশালায় সহযোগিতা করেন কমিউনিটি মোবিলাইজিং অফিসার, সিএমও (সিভিল) রোকনুজ্জামান এবং সম্পুর্ণ প্রশিক্ষণ কার্যক্রমটি সমন্বয় সাধন করেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব বকুল কুমার ঘোষ।