গোমস্তাপুরে র‌্যাবের হাতে মাদকসহ তালিকাভূক্ত মাদক কারবারি গ্রেপ্তার

গোমস্তাপুরে র‌্যাবের হাতে মাদকসহ তালিকাভূক্ত মাদক কারবারি গ্রেপ্তার গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১২৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর ৬ নং ওয়ার্ডের নুনগোলা কেডিসিপাড়া মহল্লার মোস্তফার ছেলে হেলাল উদ্দীন। তবে অভিযানকালে হেলালের সহযোগি এবং স্ত্রী আয়না বেগম ও ছেলে হিমেল কৌশলে পালিয়ে যায়। র‌্যাব জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে জেলার কুখ্যাত ও অন্যতম শীর্ষ মাদকস্পট নুনগোলা কেডিসিপাড়া মহল্লায় হিমেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হন তালিকাভূক্ত মাদক কারবারি হেলাল। পরে আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং হেলালের স্ত্রী ও ছেলেকে আটকের অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদাসহ অন্যরা। আলোচনা শেষে কলেজ পর্যায়ে শেষ্ঠ শিক্ষক রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আলিনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিম,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা মালিকা, মাদ্রাসা পর্যায়ে চৌডালা দাখিল মাদ্রাসা শিক্ষার্থী ফারহানা, উপস্থিত বক্তৃতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রুমানা আক্তার, কেরাত প্রতিযোগিতায় চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদা আকতারসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মাহাতাব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময় 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময়  গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ। এসময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম। সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া, সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এছাড়া টিআইবি-সনাক’র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলাতেও পৃথক আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমীন মিতু, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানসুর, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ম্যানেজার শ্যামল কস্তা, অদম্য নারী সুমাইয়া ইসলাম। এবছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে পৌরসভা থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচিতে পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনা বিদ ইমরান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় দিবসটি উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে টিআইবি-সচেতন নাগরিক কমিটি সনাক। ‘‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’’ প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাকের জেন্ডার উপকমিটির আহ্বায়ক মো. এনামুল হক, সনাক সদস্য গোলাম ফারুক মিথুন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, আশার এরিয়া ম্যানেজার মো. শফিকুল ইসলামসহ অন্যরা। দিবসটি উপলক্ষে অংশীজনের বিবেচনার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন সনাক সদস্য ড. দীপালী রাণী দাস। দাবিগুলো হচ্ছে— নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো মজবুত করাসহ দলীয় নীতি-নির্ধারণী পর্যায়ে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা। রাজনৈতিক ও নির্বাচনী পুঁজি হিসেবে অর্থ, পেশী, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্বের সংখ্যা ৫০ থেকে ১০০তে উন্নীত করতে হবে এবং পর্যায়ক্রমে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ব্যয় বহনের বিধান প্রণয়ন করতে হবে। নারী অধিকার রক্ষা ও তদারকির জন্য একটি স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠন করা ইত্যাদি। এছাড়া নারী দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। র‌্যালিতে অংশ নেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জাহাংগীর আলমসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় র‌্যালির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ) অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম। এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। আমনুরা কেএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। সূচনা বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম। গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমির শিক্ষক পারুল খাতুন, ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মী মিতালি পাড়ে।

বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা

বিজিবির অভিযান গোমস্তাপুরে জব্দ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বিজিবি। শনিবার দুপুরে উপজেলার শিবনগর এলাকা থেকে গাঁজাগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাদেকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল শিবনগর নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত ভারতীয় গাঁজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আরিফুল ইসলাম আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে ১৬ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার

গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার গোমস্তাপুরে আমরা ৯৩ এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রহনপুর খান আজহারুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ৯৩ অ্যাডমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার মেসবাহুল হক মেসবা, এডমিন ভোলাহাট উপজেলার বাবলু, এডমিন গোমস্তাপুর উপজেলা ৯৩ ব্যাচ যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক জাকির হোসেন ও আলমগীর হোসেন। ইফতারে ৯৩ ব্যাচের মৃত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতারিম নুরুল আমিন।  

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হলুদ মরিচের বস্তার মধ্যে ভারতীয় নেশার সিরাপ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার পৃথক ৪টি মাদকবিরোধী অভিযানে ১৭৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ, ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লক্ষ কুড়ি হাজার টাকা সহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল দিবাগত গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১ টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ ইব্রাহীম নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে। এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচার্লিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন, ওই গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ আলী ওরফে আরিফ পাঠান ও তাঁর স্ত্রী বেবী বেগম। সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয় নি। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম হতে জব্দ হয় ১০০ বোতল মাদক সিরাপ। নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘির পাড় এলাকা থেকে জব্দ করে ৩০০ ট্যাপন্টোডল ট্যাবলেট। জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা,২ বোতল ফেনসিডিল ও মাদ বিক্রির নগদ ১ লক্ষ ২০ হাজার টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হন। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন

গোমস্তাপুরে উন্নয়ন কাজের উদ্বোধন গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এই উন্নয়নমূলক কাজের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ অন্যরা। এদিকে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ী গোরস্থানে ১ লক্ষ ৩০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ১ কোটি, ২ লক্ষ ৬৮ হাজার, ৯৪১ টাকা ব্যয়ে বহিপাড়া ডাইংপাড়া থেকে হিরুপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, ৬৮ লক্ষ, ৯৯ লক্ষ ৬৮১ টাকা ব্যয়ে জালিবাগান থেকে কাঁঠালমোড় পর্যন্ত সড়ক নির্মাণ,৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে কলোনি মোড় থেকে খাঁড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এবং ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৩০৯ টাকা ব্যয় রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড-ঢুলিপাড়া পর্যন্ত দুটি ড্রেন নির্মাণ। রহনপুর পৌরসভায় বাস্তবায়িত( আইইউজিআইপি) প্রকল্প এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।

গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

গোমস্তাপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক গোমস্তাপুরে ৩০০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে বিজিবি। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা ঘোলাদিঘি বাজারের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ট্যাপেন্টাডল ট্যাবলেট আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, বুধবার দিবাগত গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্বে অন্য সদস্যরা ঘোলাদিঘি বাজার নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩০০ বোতল ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। তবে ওই সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন ।