গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে|  বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল কিনতে পারবে গ্রাহক| ৫ দিন পর পুণরায় তিনি তেল কিনতে পারবে| জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এই কার্যক্রম নেওয়া হয়েছে| ওই ফিলিং স্টেশনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা| এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না| ¯^চ্ছতা ফেরাতে এই কার্যক্রম করা হয়েছে| প্রতিটি মোটরবাইকের না¤^ারপ্লেট ও চালকের ˆবধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে| একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না| কেউ চেষ্টা করলে অ্যাপে ¯^য়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে| প্রতিটি গাড়ির না¤^ারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে| উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম| এরপরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন| তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না| প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে| প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে|

চাঁপাইনবাবগঞ্জে  ৪ উপজেলায় শিলাবৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জে  ৪ উপজেলায় শিলাবৃষ্টি চাঁপাইনবাবগঞ্জ সদরসহ ৪ উপজেলায় হালকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। আজ বিকেলে হওয়া এ বৃষ্টিতে আমসহ মাঠকৃষির কিছু ক্ষতি হলেও লাভের পরিমাণ বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোলে উপজেলায় বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হালকা ও ছোট আকারে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এ বৃষ্টিতে লাভের পরিমাণ অনেক বেশি। তিনি পরামর্শ দেন, যেসব এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে, সে সকল এলাকার চাষিরা আমবাগানে একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, ফলছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনো ওষুধ স্প্রে করে না থাকলে, তারা একটি কীটনাশকও স্প্রে করতে পারেন। জেলাজুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে মাঠকৃষির ক্ষয়ক্ষতি বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, আগামীকাল (আজ বুধবার) বিস্তারিত জানাতে পারবেন তিনি জানান।

গোমস্তাপুরে ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যেম জ্বালানি তেল বিক্রি চালু হচ্ছে আগামীকাল

গোমস্তাপুরে ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যেম জ্বালানি তেল বিক্রি চালু হচ্ছে আগামীকাল গোমস্তাপুরে ফিলিং স্টেশনে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে| আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়| সভায় সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, ফিলিং স্টেশনের মালিক, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| আজ থেকে অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম শুরু করবে প্রশাসন| অনিয়ম রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হয়েছে| একটি মোটরসাইকেলে ৫০০ টাকার জ্বালানি তেল নিতে পারবে গ্রাহকরা| এতে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন| মোটরসাইকেল চালক বাবলু জানান, তেল নিতে এসে অনেক হয়রানি হতে হয়েছে| ঘণ্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থাকা কষ্টদায়ক হয়ে পড়তো| বাইরের লোকজন এসে ভির করত| অনেকে বারবার তেল নিয়ে যেত| অনেকে তেল না পেয়ে ফেরত যেত| এটা হলে ভোগান্তি কমবে বলে তিনি জানান| জনি নামে আরেকজন জানান, পাম্পে তেল নিতে গেলে অনেক ভোগান্তি পড়তে হয়| রোদে দাড়িয়ে দিনে একবার তেল পেলেও অনেকে বারবার তেল নিয়েছে| অনেকে মোটরসাইকেলে তেল থাকা সত্ত্বেও পুণরায় তেল নেওয়ার পর ট্যাঙ্কি ভর্তি হয়ে মাটিতে পড়তে দেখা গেছে| তার ধারণা অ্যাপসের মাধ্যমে তেল নিলে অনেকটা ভোগান্তি কমবে| অনিয়ম অনেকটা রোধ হবে| ফিলিং স্টেশনের মালিকরা জানান, অ্যাপসের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে রেখেছেন| তারা তেল বিক্রিতে অনেকটা বিশৃঙ্খলা হতো| সেটা কমে আসবে| উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা, কালোবাজারি দূর করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হচ্ছে| বুধবার থেকে এই অ্যাপসের মাধ্যমে তেল নিতে হবে গ্রাহককে| অ্যাপসে গ্রাহকের গাড়ির লাইসেন ন¤^রসহ অন্যান্য তথ্য সংরক্ষন থাকবে| একজন ৫০০ টাকার তেল নিতে পারবে| অন্য কোন ফিলিং স্টেশনে আর পারবে না| এটা শুরু হলে গ্রাহকের অনেকটা ভোগান্তি দূর হবে বলে তিনি জানান|

গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা

গোমস্তাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রস্তুতি সভা গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে| আজ উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়| উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভ’মি উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম| এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন| উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দুইদিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়| এবার বিজ্ঞান মেলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে| তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করা| বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা| শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করা| এই মেলার বিজয়ী ৩ জন জেলা পর্যায়ে অংশ নিবে|

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে শিশু শরিফা হত্যার বিচার দাবি করে মানব বন্ধন হয়েছে| আজ বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী এই মানব বন্ধন আয়োজন করে| শরিফা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল| মানব বন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সারিকুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল,নুরানী মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিমসহ অন্যান্যরা| এর আগে গতকাল বিকালে দু’দিন যাবৎ নিখোঁজ শরিফা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ| সে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে| গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রাম সংলগ্ন বিজলির বিল এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার হয়| এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল| শিশুর দুলাভাই অন্তর নামে এক যুবকের দেয়া তথ্যে মরদেহ উদ্ধার হয়| শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ| স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩মার্চ) পরিবারের সাথে নাদেরাবাদ এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে আসার পর বিকেলের দিকে নিখোঁজ হয় শরিফা| পরদিন গত শনিবার(৪মার্চ) এ ঘটনায় তার দাদা আব্দুল করিম গোমস্তাপুর থানায় নিখোঁজ ডাইরি করেন| এরপর পুলিশ মেয়েটির খো&জঁ শুরু করে এবং মেয়ের দুলাভাই গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে অন্তরকে (২৫) সন্দেহভাজন হিসেবে আটক করে| গোমস্তাপুর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে প্রথমে মাথায় আঘাত ও পরে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে| তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে| পুলিশের প্রাথমিক জিজ্ঞাসবাদে অন্তর শশুড়ের টাকা-পয়সা বেশি পাবার লোভে শ্যালিকাকে খুন করেছে বলে ¯^ীকার করেছে| ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে| আজ এ ঘটনায় মেয়ের দাদা একমাত্র অন্তরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন|

গোমস্তাপুর নিখোঁজ শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

গোমস্তাপুর নিখোঁজ শিশুর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার গোমস্তাপুরে নিখোঁজ শরিফা খাতুন নামে ৬ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরিফা একই উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল। এঘটনায় পুলিশ গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে ও ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করেছে। এর আগে গতকাল গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরী করেন নিহত শিশুর দাদা আব্দুল করিম। তিনি জানান, গত শুক্রবার শরিফা তার দুলাভাইকে সঙ্গে নিয়ে তার জামাই রুবেলের বাড়িতে দাওয়াত খেতে যায়। দুপুরের পর তার নাতনীকে নির্মমভাবে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়। পরে তার সন্ধান না পেয়ে অনেক খুঁজাখুঁজি করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডাইরির সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য ভিকটিমের দুলাভাই অন্তরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।

গোমস্তাপুরে হাম প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে হাম প্রাদুর্ভাবে জনসচেতনতামূলক অবহিতকরণ সভা গোমস্তাপুরে হাম রোগের প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান (সোহরাব),চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। বক্তারা বলেন সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি  পাওয়ায় উপজেলায় প্রতিটি ঘরে রোগ প্রতিরোধে সচেতনা বার্তা পৌছে দিতে হবে। সচেতনা হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে। আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহবান জানানো হয়। ৯ মাস থেকে ১৫ মাস পর্যন্ত হামের ২ ডোজ টিকা নিলে শিশু ঝুকিমুক্ত, নিরাপদ ও সুস্থ থাকা সম্ভব বলে তারা জানান।  

গোমস্তাপুরে অবৈধ তেল মজুদ: স্টিয়ারিং গাড়ির চালককে জরিমানা

গোমস্তাপুরে অবৈধ তেল মজুদ: স্টিয়ারিং গাড়ির চালককে জরিমানা গোমস্তাপুরে অবৈধভাবে ডিজেল তেল মজুদ রাখার অপরাধে এক স্টিয়ারিং গাড়ির চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চালক দুরুল, ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশউদ্দিনের ছেলে। জানা গেছে, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে তেল নিতে এসে চালকের গাড়িতে বোতল ও জারকিনে করে ডিজেল তেল মজুদ রাখা অবস্থায় দেখতে পান স্টেশন কর্তৃপক্ষ। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে চালককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে সালমা রুমা জানান, চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোমস্তাপুরে আরসিসি সড়ক নির্মাণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

গোমস্তাপুরে আরসিসি সড়ক নির্মাণের উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। রহনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া (বাগানপাড়া) থেকে গোরস্থান পর্যন্ত প্রায় ৩৯৩ মিটার দীর্ঘ এ আরসিসি সড়কটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি-IUGIP) এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ টাকা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই দিনে রহনপুর পৌর এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানেরও উদ্বোধন করা হয়। সকালে রহমতপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এ সময় পৌর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির লক্ষ্য হলো এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এদিকে, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাদার সুশান্ত ডি কস্তা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী শিয়াম ও শিখা মানপত্র পাঠ করেন। পরে আলোচনা শেষে পুরস্কার বিতরণ, সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক সমাজ বংপুরের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এতে বক্তব্য দেন শিক্ষক মনিরুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা জামাল উদ্দিন, সমাজসেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা গোলাম রাব্বানী রকি, শহিদুল ইসলামসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বংপুর এলাকায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। সহজলভ্যতার কারণে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে মাদক সেবন করছে। এলাকাবাসী বাধা দিলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও অভিযোগ করা হয়। সমাবেশ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়, যাতে যুবসমাজ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পায়। এর আগে একই স্থানে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।