শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার

শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯’শ ৭৩ অসহায় দুস্থ পরিবারের মাঝে শেখ হাসিনা সরকারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল। এ সময় উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল, ইউনিয়ন সমাজকর্মী মামুন অর রশিদ, ইউপি সদস্য বাসেদ আলী ও রফিকুল ইসলামসহ অন্যরা।
পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা

পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা ‘মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রতৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপাধ্যক্ষ সেলিম আহমেদ। উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান ও রসায়ন বিভাগের (নন-টেক) চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়। বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন- মাদক এমনই একটি বস্তু, যা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা পরিবারকে ধ্বংস করে, রাষ্ট্রের ক্ষতি করে। কাজেই মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবনকারীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিতে হবে।
শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮শ’ ৩৫টি অসহায় পরিবার পেয়েছে ১০ কেজি করে ভিজিএফের চাল। আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, গত ৯ জুন থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়ে চলে আজ পর্যন্ত। জনসংখ্যার ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৫৫টি পরিবার, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৪৫৩টি, মোবারকপুর ইউনিয়নে ৪ হাজার ১২৯টি, চককীর্তি ইউনিয়নে ৫ হাজার ৫০টি, কানসাট ইউনিয়নে ৫ হাজার ৪৫৫টি, শ্যামপুর ইউনিয়নে ৫ হাজার ৫৬৯টি, বিনোদপুর ইউনিয়নে ৫ হাজার ৬৬১টি, মনাকষা ইউনিয়নে ৭ হাজার ২৫০টি, দুর্লভপুর ইউনিয়নে ৭ হাজার ৫৩৯টি, উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৩১৬টি, পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯৭৩টি, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২ হাজার ৩০৬টি, ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ৩৪৪টি, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৭৪৯টি, ও ছত্রাজিতপুর ইউনিয়নে ২ হাজার ৭৮৬টি পরিবার পেয়েছেন এই ভিজিএফের চাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি দেয়া হয় ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া চাল বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। এসময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রহিমা খাতুন। মেলায় প্রদর্শিত আমের জাতসমূহ হচ্ছে- গোপাল ভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলি, বোগলা গুটি, লক্ষণভোগ, গৌড়মতি, কাটিমন, তাইওয়ান গ্রিন, বারি-৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৭, নাবী বোম্বাই, রানিপছন্দ, কালী বোম্বাই, মল্লিকা, মতিচুর, রাজ গুটি, ইলসাপেটি, বাউনিলতা, জাদুভোগ, রাংগোয়াই, দুধিয়া, ঠোটবাড়ী, ভুটভুটি, গোলাপবাস, ভারতী, কালো মেঘ, কাশি ল্যাংড়া, চরুসা, গৌড় পাহাড়ি, নাক ফজলি, পটল গুটি, কুমাপাহাড়ি, দ্বারিকা ফজলী, তাই-১ গ্রিন, রঙ্গিলা গুটি, বউ ভুলানি, জায়না গুটি, বান্দিগড়, আম্রপালি বড়, চন্দন গুটি, ইলামতি, গিড়াদাগী, গোলা গুটি, ভাদরি গুটি, ঝুমকা গুটি, লিচু গুটি, বাবই গুটি, মধুমতি গুটি, শান্তি গুটি, কইবি, রহিমুড়া, নায়েবি গুটি, ডিম গুটি, মুধুচুষকি, রাংগুয়াইন, আরাজাম, নবাবী গুটি, মেঘমল্লার, বুলবুলি, গোপাল গুটি, ক্যারাবাউ, হাজারি, কাচা মিষ্টি, সূর্যডিম, লুৎফর গুটি, চিংমাই, মিসরি কান্ত, স্যানডি আম্রপালি, ল্যাংড়া গুটি, দুধস্বর, আমেনা গুটি, বোম্বাই ক্ষিরসা, বনক্ষিরসা, বাগান বিলাস, বাতাসা গুটি, খুদি ক্ষিরসা, বুদ্ধ কালুয়া, রাজলক্ষ্মী, ব্রুনাইকিং, ফনিয়া, সিন্দুরী, সুরমা ফজলি, মোহনবাঁশি, ব্যানানা, মাধুরী, সিন্দি, বাতাসা, কাচ্চা মিঠা, গোড়মতি, বৃন্দাবনী, লতা বোম্বাই, কালুয়া, বেনারসী ল্যাংড়া, চিনা বোম্বাই, ইমাম পছন্দ, হিমসাগর, থ্যাইল্যান্ডি, কৃষ্ণভোগ, দারোদা ভোগ, কিং চাকাপাত, কালুয়া গোপালভোগ, ঝিনুক আশ্বিনা ও সুলতানী আশ্বিনা ইত্যাদি।
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় নির্মিয়মান মহানন্দা রাবার ড্যাম এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে আবিদ হাসান নামে এক শিশুর মৃত্যৃূ হয়েছে। সে শহরের পিটিআই মাষ্টারপাড়া মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে ও শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্কুলছুটির পর ৩ সহপাঠী বাইসাইকেলে নিকটেই রাবার ড্যাম ঘাটে গোসলে গেলে এই দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার হারুনুর রশিদ বলেন, দুপুর আড়াইটায় খবর পাবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল ৫টার দিকে তারা আবিদকে নদী থেকে উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধণ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ম্যাংগো ও ক্যাটল স্পেশাল ট্রেন উদ্বোধণ চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ৫ম মৌসুমের মত ম্যাংগো ও চতুর্থ মৌসুমের মত ক্যাটল ষ্পেশাল ট্রেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। রেল কর্মকর্তারা জানান, প্রাথমিকভভাবে প্রতিটি ২৮ টন ধারণ ক্ষমতার ৬টি অত্যাধুনিক নতুন লাগেজভ্যান সম্বলিত দ্রুতগতির ট্রেনটি একই সাথে আম ও অনান্য রেলওয়ে পাশের্^ল হিসেবে গণ্য পণ্য এবং ১২-১৪ জুন ৩দিন আসন্ন কোরবাণী ঈদ উপলক্ষে গরু, ছাগল প্রভৃতি পরিবহন করবে। তবে চাহিদা থাকলে লাগেজভ্যান সংখ্যা ও ক্যাটল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হবে। আম পরিবহন চলবে টেনের রুটের স্টেশনগুলোতে মৌসুমের চাহিদার উপর ভিত্তি করে। তারা আরও বলেন, সুলভ ভাড়ায় এই ট্রেন আম ও কেরাবানী পশু পরিবহন করবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের বুকিং খরচ ১টাকা ৪৮ পয়সা ও রাজশাহী থেকে এই ভাড়া ১টাকা ৪৩ পয়সা। পৃথক কুলি চার্জ রেলওয়ে নির্ধারিত। এছাড়া ম্যাংগো ও ক্যাটল ষ্পেশাল ট্রেন গত মৌসুমগুলোতে বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) হয়ে ঢাকায় গেলেও এবারই প্রথম পদ্মাসেতু রুটে ঢাকা যাবে। একই সাথে দু’দিক থেকে দুটি ট্রেন চলাচল করবে। বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু কওে চাঁপাইনবাবগঞ্জ ছাড়বে সন্ধ্যা ৬টায়। রাজশাহী সদর ষ্টেশন ছাড়বে সন্ধ্যা সাড়ে ৭টায়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে স্পেশাল ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন ও পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহম্মদ। এসময় পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগীয় রেলের উর্ধতণ কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ষ্টেশন থেকে ১ হাজার ২০ কেজি, সদর উপজেলার আমনুরা জংশন ষ্টেশন থেকে ৪৬ কেজি ও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে ৭৮৫ কেজি আম ঢাকা পর্যন্ত বুক হয়েছে বলে জানান ট্রেনের পরিচালক (গার্ড) মো. সোলাইমান।
ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মপরিকল্পনা বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন করেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী আিফসার তাছমিনা খাতুন। ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্পন ম-লের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপপরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি) করিম হাওলাদার, ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড মনিটরিং পার্টনারিং) চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি জাহাবুল ইসলাম। ৩ দিনব্যাপী কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়েছেন।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও প্রস্তুতি সভা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের আইসিটি ল্যাবে এই সভা দুটি অনুষ্ঠিত হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন- কমিটির সদস্য সচিব পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সঞ্চালনায় বাল্যবিয়ে প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা, মাদক নির্মূলসহ বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সভায় অবৈধ স্থাপনা, বিলবোর্ড অপসারণ, আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া সংরক্ষণে আলোচনা করা হয়। অপরদিকে বেলা ১২টায় একই স্থানে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। সভায় কোরবানির চামড়া সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায় দানকৃত চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের কথাও জানানো হয় সভায়। এসময় আলোচনার ভিত্তিতে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়। পুরাতন স্টেডিয়ামে সকাল ৭টা ও ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন কমিটির সদস্যবৃন্দ। সভায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি জানান, জেলায় কোরবানির পশুর চাহিদা ১ লাখ ২৯ হাজার ৯৫২টি। চাহিদার তুলনায় ৫২ হাজার ২১৫টি পশু উদ্বৃত্ত আছে। সভায় ঈদের দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া পশুর বর্জ্য নির্দিষ্ট গর্তে রেখে মাটিচাপা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। পৌরসভার প্রতিনিধি ২নং ওর্য়াড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান সভায় জানান, গতবারের মতো এবারো ৪৮ ঘণ্টার মধ্যে শহরের বর্জ্য অপসারণ করা হবে।
১৫২ ধরনের সুমিষ্ট আম নিয়ে শুরু হলো তিন দিনের মেলা

১৫২ ধরনের সুমিষ্ট আম নিয়ে শুরু হলো তিন দিনের মেলা চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের কৃষিপ্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ শুরু হয়েছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় রবিবার থেকে এ মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। মেলায় আধুনিক কৃষিপ্রযুক্তিসহ স্থান পেয়েছে ১৫২ রকমের সুমিষ্ট আম। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে এবং মঞ্চের সামনে একটি নৌকার ওপরে আমগুলো রাখা হয়েছে। এতে মেলায় বাড়তি আকর্ষণ যুক্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে কৃষিপ্রযুক্তি ও পুষ্টি বিষয়ক তথ্য। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ সময় আব্দুল ওদুদ বলেন- এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে হবে। কৃষিজমি নষ্ট করে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। বাসার আশপাশে একটুকরো জমি থাকলে সেখানেও শাকসবজি ফলাতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষিকে অধিক গুরুত্ব দিয়েছেন বলেই আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। পুষ্টি বিষয়ে কাজ করার আহ্বান জানিয়ে আব্দুল ওদুদ বলেন- পরিবারের মায়েরাই হচ্ছেন আসল। তাদের আমি অনুরোধ করব, আজকাল মোবাইল অ্যাপ ব্যবহার করে সকল ধরনের পুষ্টি বিষয় জেনে নিয়ে নিজ নিজ পরিবারে কাজে লাগাবেন। এসময় তিনি কৃষি বিভাগের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম। সূচনা বক্তব্যে মেলার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকার। কৃষি উদ্যোক্তা হিসেবে বক্তব্য দেনÑ কামরুন নাহার ইতি। অনুষ্ঠান সঞ্চালনা করেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রহিমা খাতুন। এসময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন. সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকারসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম

আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জে তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রির প্রসারে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এসময় তিনি বলেন, সরিষার তেলে রান্না করা খাবার একশ ভাগ নিরাপদ। যেই সরিষার তেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম, সেই তেলের ঝাঁজ কম। যেই তেলে ঝাঁজ কম, সেই তেল আপনার আমার শরীরের জন্য ভালো। তিনি আরো বলেন, কোল্ড ওয়েল প্রেস মেশিনে কোনো প্রকার পানি মেশানো দরকার হয় না, যার ফলে এই মেশিনের তেল অনেক দিন সংরক্ষণ করা যায়। ড. পলাশ সরকার এ সময় সরিষা চাষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এই যে সরিষার তেল মার্কেটিংয়ের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটা একটি ভালো উদ্যোগ। প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য আপনাদের দোকানের সামনে প্রয়োজনে এই তেলের পুষ্টি গুণাগুণ সম্পর্কে বিস্তারিত লিখে রাখবেন এবং চ্যালেঞ্জ নিবেন যে, এই তেল কেন খাবেন। সেখানে উল্লেখ রাখবেন, এই কোল্ড ওয়েল প্রেস মেশিনের তেল ১ বছর পরও আজকের মতো থাকবে। এই তেল নষ্ট হবে না। তিনি আরো বলেন, আপনার বিনা সরিষা-১১ চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এটাতে আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, বিজনেস করা, চাকরি করার থেকেও কঠিন। বিজনেসে রাত-দিন নাই। যিনি বিজনেসে রাত-দিন ভাববে, তিনি কোনো দিন সফল হতে পারবেন না। আমরা যদি কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে চলি তাহলে কৃষক, ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সফল হতে পারব। আমরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- কর্মসূচি ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, অফিসার শাহরিয়ার শিমুল, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। তাদের ব্র্যান্ডিং তেলগুলো হচ্ছে- ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে আরো বক্তব্য দেন- ক্ষুদ্র উদ্যোক্তা জসিম উদ্দিন, ব্যবসায়ী একরামুল হক, আব্দুল মালেকসহ জেলার ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ীসহ চাষিরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।