নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

নাচোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। আজ নাচোল পৌরসভার ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার একটি আমবাগানে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ওই আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারনা। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যু প্রকৃত ঘটনা জানা যাবে বলেও পুলিশ জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তি ওই মহল্লার নিয়ামুল হকের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, সকালে স্থানীয় লোকজন হযরত আলীর মৃতদেহ দেখে থানায় খবর দিলে ঘটনা স্থলে যায় পুলিশ। সেখানে মরদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদহটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, শ্রীরামপুর মহল্লার অটোচালক তাজিমুল হত্যা মামলার ২নং আসামি ছিলেন হযরত আলী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তবে পুলিশের হাতে এখনও ওয়ারেন্ট এসে পৌঁছাইনি। ওসি বলেন-মরদেহের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

জেলা প্রশাসন ও লেডিস ক্লাবের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন ও লেডিস ক্লাব। আজ জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পৃথকভাবে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক পতœী মাহফুজা সুলতানা। জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদসহ অন্য কর্মকর্তা এবং লেডিস ক্লাবের বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের পতœী ডা. রেশমা খাতুন, ক্লাবের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদস্য ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আনজুমান আরাসহ অন্যরা।
আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

আমের ঝুড়িতে পাচারকালে ৪০৩ বোতল ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল- সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে আমিন ও শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ ভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম মন্টুর ছেলে মেহেদী হাসান নয়ন। আজ সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে জেলা কারাগারের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ওই দু’জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে গোমস্তাপুরের রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত ১৩জুন থেকে আগামী বুধবার ১৯ জুন পর্যন্ত টানা ৭ দিন ছুটি বা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী ২০ জুন বৃহস্পতিবার যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে। রেল সূত্র জানায়, গত ১৫মে মহাপরিচালকের দপ্তর, রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ব্যাংক, কাস্টমসসহ সংশ্লিস্ট সকল প্রতিষ্ঠান ছুটি থাকবে। এ কারণে পত্রে ১৩ হতে ১৯ জুন পর্যন্ত ভারত থেকে মালবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়েছে। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচাল নির্বিঘœ করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ইঞ্জিনও (লোকোটিভ) প্রস্তুত রাখা হয়। দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন। ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন,রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই আভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর,মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছে। রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান।
কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল শুরু

কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল শুরু আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-পদ্মাসেতু-ঢাকা রুটে চতুর্থ বছরের মত ৩দিনের জন্য ক্যাটল ষ্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি গত সোমবার(১০জুন) ম্যাংগো ষ্পেশাল ট্রেনের সাথে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও বুধবার প্রথম কোরবাণী পশু বহন শুরু করল। এ বছর আম মৌসুমে কোরবাণী ঈদ হওয়ায় ট্রেনটি ম্যাংগো স্পেশাল ট্রেনের সাথে একত্রে চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা। এজন্য একটি নতুন অত্যাধুনিক প্রতিটি ২৮টনের ৬ ওয়াগনের ট্রেন দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। প্রয়োজনে ওয়াগন সংখ্যা বাড়ানো হবে। প্রথম দিন ট্রেনটি ৪ ওয়াগন ভর্তি গরু-খাসি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে অধিকসংখ্যকই গরু (৭১টি) ও অল্প কয়েকটি ছাগল রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার ওবাইদুল্লাহ। তিনি বলেন, ৪টি ওযাগন সম্পূর্ণ বুক হয়েছে। প্রতি ওয়াগনের ভাড়া ১৫হাজার ৪৭০টাকা।সেই হিসেবে প্রতিটি গরুর ভাড়া ৭৭৩.৫০ টাকা। একটি ছাগলের ভাড়া এর অর্ধেক। অর্থ্যাৎ দুটি ছাগল বা একটি গরুর ভাড়া একই। কোন ব্যবসায়ী বা খামারীকে একটি ওয়াগনের পুরোট্ইা ভাড়া করতে হবে। রেল কর্তৃপক্ষ ক্ষুদ্র খামারী ও ব্যবসায়ীদের সমন্বয় করে দিচ্ছেন ওয়াগন ভাড়ার সুবিধার্থে। কারণ পশু পরিবহন কম করলেও ওয়াগণের পুরো ভাড়া দিতে হবে। বুধবার চরটি ওয়াগন ভাড়া করেছেন ঢাকার ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জ সদরের শামীম মুন্সি, পান্না ও মাসুদ রানা নামে চার ব্যবসায়ী। সকলের গন্তব্য ঢাকার শাজাহানপুর,কমলাপুর ও সংলগ্ন পশুর হাট। শামীম মুন্সি বলেন, তিনি এর আগেও গত তিন মৌসুমে ট্রেনে গরু নিয়ে ঢাকা গেছেন। রেলের নিরাপত্তা, ভাড়া ও ব্যবস্থপনায় তিনি সন্তুষ্ট। অন্য ব্যবসায়ীদেও প্রায় একই অভিমত। তবে ট্রেনে পাওয়ার কার না থাকায় ওয়াগনগুলোতে ফ্যান থাকলেও চলছে না। এতে গরমে কষ্ট হচ্ছে পশু এবং সাথের রাখাল ও ব্যবসায়ীদের। বৃহস্পতিবারের(১৩জুন) জন্য ২টি ওয়াগন আগাম বুক হয়েছে। রেলের পাকশী বিভাগের বানিজি্িযক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, এটি রেলের সেবামুলক পরিবহন। লাভ বিবেচনায় এসব ট্রেন চালানো হচ্ছে না । তবে এটি একসময় লাভজনক যেন হয় সে চেস্টাও রয়েছে। তিনি আরও বলেন, গত ২০২১ সালে প্রথম ক্যাটল ট্রেন ১৭ জুলাই থেকে ১৮জুলাই পর্যন্ত দুদিন চলে। পরিবহন করে ১১২টি ছাগল ও ১৩১টি গরু। আয় হয় ৯২হাজার ৩০ টাকা। ২০২২ সালেও দুদিন চলে ট্রেনটি ১৬০টি ছাগল ও ৩৬টি গরু পরিবহন করে। আয় হয় ৪২ হাজার ১২০ টাকা। ২০২৩ সালের ২৪ জুন থেকে ২৫জুন পর্যন্ত দুদিন চলে পরিবহন করে ১৬১টি ছাগল ও ৭৮টি গরু। আয় হয় ৮৬ হাজার ৮৪০ টাকা। গত তিনবার ভাড়া একই ও কিছু কম ছিল। এবার সামাণ্য্য বাড়ানো হয়েছে। গত তিন মৌসুমের মধ্যে প্রথম দুই মৌসুম ট্রেনটি ম্যাংগো ষ্পেশালের সাথে নয় বরং পৃথকভাবে বঙ্গবন্ধ সেতু (যমুনা সেতু) দিয়ে পরিচালনা করা হয়েছিল। এবার সর্বাধিক পশু পরিবহন হবে বলে আশা করছেন রেল কর্মকর্তারা। তারা ভবিষ্যতে এসব ট্রেনের আরও সুবিধা বাড়ানোর কথাও বলছেন।
নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মেলার সমাপনী দিনে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদা। নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওবায়দুল হক, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সাল। নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মার্শাল এর সঞ্চালনায়, এসময় আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিজ্ঞান মেলার প্রধান বিচারক ড. মাহবুবুর রহমান, আব্দুল বারীসহ অন্যান্যরা। উল্লেখ্য, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় আয়োজিত মেলায় ৩৬টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন কর্মকা- প্রদর্শন করেন। এদের মধ্যে দুটি গ্রুপে ৫জন করে ১০জন পুরস্কার প্রদান করা হয়।
গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাওসার আলী নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সে চৌডালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নন্দলালপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে বাড়ির সামনের আঞ্চলিক সড়কে খেলা করার সময় অজ্ঞাত পরিচয় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কায় আহত হয় কাওসার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক- এসআই মঈন চৌধুরী জানান, পুলিশ মোটরসাইকেলটি শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
শেষ হলো ওয়ার্ল্ড ভিশনের ৩দিন ব্যাপী পরিকল্পনা বিয়ষক কর্মশালা

শেষ হলো ওয়ার্ল্ড ভিশনের ৩দিন ব্যাপী পরিকল্পনা বিয়ষক কর্মশালার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের ৩ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খাাঁন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী আফিসার মোসা. তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর সোয়াইব। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, উপপরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি) করিম হাওলাদার, ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড মনিটরিং পার্টনারিং) চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি জাহাদুল ইসলাম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার মো. রেজাউল করিম, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী ৫ বছরের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪টি ইউনিয়ন এবং পৌরসভার ৩ ও ৫ নং ওয়ার্ড থেকে সর্বোস্তরের জনগণ বিশেষভাবে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় সরকার, ধর্মীয় প্রতিনিধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ৩দিন ব্যাপি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মপরিকল্পনা অংশগ্রহণ করে যেখানে শিশুকল্যাণে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে তার অগ্রাধিকার নির্ণয় করা হয়। উক্ত কর্মশালায় সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন করীম হাওলাদার, চৌধুরী এম. তাশফিক-ই-হাবীব, এবং মো. জাহাদুল ইসলাম, এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সেক্টর স্পেশালিষ্টগণ কর্মশালায় সহযোগীতা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক বিষয়ে সহযোগীতা করেন ওয়ার্ল্ড ভিশন চাঁপাই এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।

শিবগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। ফাইনালে ২-০ গোলে শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অন্যদিকে ১-০ গোলে বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।
শিবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদা খাতুন। প্রশিক্ষণে ফিল্ড সুপারভাইজার রেজাউল করিমসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে বিভিন্ন নির্দেশনা দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম।