মহানন্দায় শিশুর মরদেহ উদ্ধার

মহানন্দায় শিশুর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মোবাশ্বির ওরফে রাব্বি নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া শিশু জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মো. মোজাফর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশে মহানন্দা নদীতে পড়ে ডুবে যায় শিশু রাব্বি। তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। শিশু রাব্বির মরদেহ ভাসতে ভাসতে রাবারড্যামের কাছে চলে আসে। এদিকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশে রাব্বির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবঞ্জে শিশু হত্যা ও মরদেহ গুমের দায়ে দোকানদারের যাবজ্জীবন ও ৩ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবঞ্জে শিশু হত্যা ও মরদেহ গুমের দায়ে দোকানদারের যাবজ্জীবন ও ৩ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে সাত বছরের শিশু হামিমকে হত্যা ও তার মরদেহ গুমের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় মোখলেছুর রহমান নামে এক চা দোকানদারকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার পৃথক আরেকটি ধারায় আসামীকে আরও তিন বছর সশ্রম কারাদন্ড,পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশও দেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। আদেশে বিচারক উল্লেখ করেন, দু’টি সাজার একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। নিহত শিশু হামিম জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা টেন্ডার গ্রামের রেজাউল করিমের ছেলে। দন্ডিত আসামী মোখলেসুর একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় হামিম। সে বাড়ি থেকে বের হয়ে মোখলেসের চায়ের দোকানে গিয়ে দোকানে থাকা টিভির রিমোট নিয়ে খেলতে শুরু করলে রাগে দোকানদার মোখলেস শিশু হামিমকে গলাটিপে হত্যা করে। হত্যার পর মরদেহ ওইদিন নিজ বাড়িতে লুকিয়ে রাখে ও রাত হলে গ্রামের নিকটবর্তী একটি আমবাগানের ভেতর খেসারী ক্ষেতে গুম করার উদ্দেশ্যে ফেলে আসে। পরদিন ২২ ফেব্রুয়ারী সকালে স্থানীয়রা ওই বাগানে মরদেহ দেখতে পেলে পরিবার ও পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন হামিমের পিতা রেজাউল। মামলার তদন্ত শুরু করে পুলিশ পরদিন ২৩ ফেব্রুয়ারী দোকানদার মোখলেসকে তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে আলামতসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মোখলেস আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩১মে মোখলেসকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার মোখলেসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আসিফ ইকবাল সুজন।

চাঁপাইনবাবগঞ্জে ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র

চাঁপাইনবাবগঞ্জে ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়ায় কোল ক্ষুদ্র জাতিসত্তার পরিবারের শিক্ষার্থীদের শিল্পচর্চায় চালু হয়েছে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। শনিবার (২২ জুন) বিকেলে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া ও সম্পাদক গোলাম রশীদ, কোলদের নারী নেত্রী কল্পনা মুরমু, কবি ইহান আরভিন, আনিফ রুবেদ, ইউনিয়ন পরিষদ সদস্য শরিয়ত আলী, সুশান্ত সাহাসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পরিচালক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের এগিয়ে নেয়ার জন্য রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র কাজ করবে। সামর্থ্য অনুযায়ী এ শিল্পচর্চা কেন্দ্রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। এ কেন্দ্রের পরিচালক জগন্নাথ সাহা বলেন, প্রাথমিক পর্যায়ের ১৫ জন ও মাধ্যমিক পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। এখানে চিত্রাঙ্কনসহ কুটির শিল্পবিষয়ক শিক্ষা দেওয়া হবে।

গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার (২২ জুন) বেলা পৌনে ১১টার দিকে রহনপুর পৌরসভার চিনিয়াতলা এলাকায় নিজ মোটরসাইকেল থেকে পড়ে মুকসাতুজ জামান তাসিন মিহাদ (১৮) ও গত শুক্রবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি মারা যান। নিহত মিহাদ রহনপুর পৌরসভার চিনিয়াতলা মহল্লার আসাদুর রহমানের ছেলে। অপর ঘটনায় নিহত আব্দুল খালেক বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত ওয়েজউদ্দিনের ছেলে। রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বলেন, শনিবার বেলা পৌনে ১১টার দিকে মুকসাতুজ জামান তাসিন মিহাদ রহনপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম চিনিয়াতলা ফিরছিলেন। পথে চিনিয়াতলা সরকারি প্রাইমারি স্কুলের সামনে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় আব্দুল খালেক ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল বংপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে ওই দুজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে।

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে ২৪ ক্যারেটের ৭টি স্বর্নবারসহ হামিদুল হক নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ হাজার ৮০০ ভারতীয় রুপী ও ১৮ হাজার ৪০০ বাংলাদেশী টাকাও জব্দ হয়। সে রাজশাহীর বোয়ালিয়া থানার কাজলা রানীনগর এলাকার মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল আইসিপি দিয়ে সোনা পাচারের সম্ভাবনার গোয়েন্দা তথ্য পেয়ে সতর্ক নজরদারি ও তল্লাশী কার্যক্রম বাড়ায় বিজিবি। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আইসিপিতে তল্লাশী করা হয়। তল্লাশীতে তার আন্ডারওয়্যারের বেল্টের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭টি সোনার বিস্কুট পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ সোনার গ্রেড ও ওজন জেলা জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর জব্দ সোনা ও অর্থ জেলা ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে গত ১০ জুন সোনমসজিদ আইসিপি দিয়ে ভারত যাবার সময় ৪টি সোনার বিস্কুটসহ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করে বিজিবি।

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম টানা ৮দিন বন্ধের পর আজ পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দর সূত্র জানায়,৮ দিন বন্ধের মধ্যে গত ১৪ ও ২১ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিল। সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে বন্দর বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল। বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাররা হল চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা চাকপাড়া গ্রামের রনজিত কর্মকার ওরফে ভুট্টু কর্মকারের ছেলে সুমন কর্মকার ও একই এলাকার মৃত মঞ্জুর আলীর ছেলে শরিফুল ইসলাম। আজ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, গতরাত পৌনে ৯টায় তেররশিয়া মুন্নাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হয় সুমন ও শরিফুল। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

ঈদ উপলক্ষে টানা ৭ দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরে প্রবেশ করল আমদানী পন্যবাহী ভারতীয় ট্রেন

ঈদ উপলক্ষে টানা ৭ দিন ছুটি শেষে রহনপুর রেলবন্দরে প্রবেশ করল আমদানী পন্যবাহী ভারতীয় ট্রেন পবিত্র ঈদ-উল-আজহা-২০২৪ উদযাপন উপলক্ষে দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত বৃহস্পতিবার (১৩জুন) থেকে গত বুধবার(১৯ জুন) পর্যন্ত টানা ৭ দিন ছুটি শেষে পূণরায় শুরু হয়েছে আমদানী-রপ্তানী কার্যক্রম। রেল সূত্র জানায়,বন্দর চালুর প্রথমদিন বৃহস্পতিবারই (২০জুন) বন্দও কর্মচঞ্চল হয়েছে। বন্দরে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দর হয়ে প্রবেশ করেছে ভারত থেকে আমদানীকরা খইল বা ড্রাই ওয়েল কেক(ডিওসি) যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়)। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের পর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ৪২টি মালবাহী ওয়াগনের একটি খইলবাহী ট্রেন বা র‌্যাক বন্দরে প্রবেশ করেছে। ট্রেনটির গন্তব্য সিরাজগঞ্জ বাজার। ট্রেনটির কাষ্টমস কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। অনান্য কার্যক্রম শেষে বাংলাদেশী ইঞ্জিন ট্রেনটি সিরাজগঞ্জ বাজার ষ্টেশন নিয়ে যাবে। ভারতীয় ট্রেনটির সাথে ২ জন চালক ও একজন গার্ডসহ তিনজন ক্রু এসেছে। রহনপুর ষ্টেশন মাস্টার আরও বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর,মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছ্।ে রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান। এর আগে শেষ গত ৮জুন পাথরবাহী একটি ট্রেন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের

চাঁপাইনবাবগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ গেল একজনের চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আব্দুল খালেক টিংকু নামের একজন নিহত হয়েছেন। নিহত টিংকু জেলার সদর উপজেলার বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, বাররসিয়া জয়নাল বিশ্বাসের টোলার তফজুল হকের ছেলেদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে আব্দুল খালেক টিংকুর সঙ্গে তার ভাই ভাতিজাদের মারামারি হয়। এতে আব্দুল খালেক আহত হলে স্বজনরা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়ি সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর

গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল এক শিক্ষার্থীর গোমস্তাপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে প্রাণ গেল তাহমিদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের। গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন বিল সংলগ্ন পুণর্ভবা নদীতে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী রাজশাহীর সিপাইপাড়ার আফতাব উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র আসফাক আহম্মেদ তাহমিদ ও তার বন্ধুরা গতকাল দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইল সংলগ্ন পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় একপর্যায়ে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়। পরে সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুজি করে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। রাতে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি তিনি।