গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালার আয়োজন করে। বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের উপপরিচালক মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বিএমপিএমএ’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর গ্রামের একজন উদ্যোক্তা, রুহুল আমিন। এবারই প্রথম বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কোরবানি ঈদ উপলক্ষে এ পদ্ধতিতে ৭টি গরু বিক্রয়ের উপযোগী করে তোলেন। আর এসব গরু বিক্রি করে ৪ মাসে ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেন তিনি। আর রুহুল আমিনের মতো পরিশ্রমী ব্যক্তিদের সামনের দিকে এগিয়ে নিতে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দিয়েছে প্রয়াস মানবিক সোসাইটি। বুধবার (২৬ জুন) রুহুল আমিনসহ সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ৬ জনকে এ ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দেয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে রুহুল আমিন এই প্রতিবেদককে জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন শুরু করেন। আর প্রয়াস থেকে সাশ্রয়ী দামে গরুর খাবার এবং বিভিন্ন ধরনের ডাক্তারি পরামর্শ পেয়েছেন বলেও জানান তিনি। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আতিকুল ইসলাম, নাচোল উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মোট ৬ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তাদের কাজের গতি বাড়াতে সহায়ক হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইউনিট-১১’র ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।

চাঁপাইনবাবগঞ্জে খরা প্রবণ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে খরা প্রবণ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সদরে পানি সমস্যা নিরসনে কাজ শুরু করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই কার্যক্রম বাস্তবায়নে ‘বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তন প্রকল্প-খরা (ইসিসিসিপি-ড্রাউট’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পটির অবহিতকরণ কর্মশালায় এইসব তথ্য জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুনের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, পিকেএসএফ’র ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী প্রকল্প সমন্বয়কারী ড. ফিরোজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক আলেয়া ফেরদৌস। সূচনা বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন মোমেনা ফেরদৌস অরণী। পরে, কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত, প্রকল্পের কার্য এলাকার ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। আলোজনায়, পানির সমস্যা সমাধান, জলবায়ুর পরিবর্তনের পরিণতি কি? জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবস্থান। এছাড়া ও প্রকল্পের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রকল্পের মূল লক্ষ হলো, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির বিষয়ে কমিউনিটির দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। ভূ-উপরিস্থ পানির মজুত বৃদ্ধি করা হবে, এ জন্য বাস্তবায়নকারী সংস্থা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫টি পুকুর ও ২টি খাল পুনর্খনন করবে, ৫০টি ছাদ ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। ১টি পুকুর ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। এছাড়াও খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে সহযোগিতা করবে।

সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের অভিযান, আদা ও মরিচ গাছের নীচে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের অভিযান, আদা ও মরিচ গাছের নীচে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সীমান্তবর্তী পদ্মার দূর্গম চর এলাকা চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইনসহ আলমগীর নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলমগীর ওই এলাকার মঞ্জুর আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মার চরে নিজ বসতবাড়িতে এক মাদক কারবারি বিক্রির জন্য মাদকদ্রব্য মজুদ রেখেছে এমন খবরে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি নজরে রাখে। এরই ধারবাহিকতার গতকাল সন্ধ্যায় ওই মাদক কারবারি আলমগীরকে প্রথমে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বসত বাড়ির আঙ্গিনায় আবাদকৃত বেগুন ও মরিচ ক্ষেতের ভেতর মাটি খুঁড়ে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড

গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের ম্যাথর পাড়া মোড়ে গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদ- দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। আজ বিকেলে তাকে এই দ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাফিন আলী। মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, বিকেলে বালুবাগান এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব নেতৃত্বে এই মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে বিচার করা হয়। বিচারে তাকে ১ মাসের কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- প্রদান করা হয়।

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়   চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ৩৬টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।g অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন- অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের উপমহাব্যবস্থাপক আবুল হাসনাত মো. নাজমুল কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, শরিফা খাতুন ডেজি, আদিবা সুলতানা। মতবিনিময় সভায় প্রধান অতিথি সকল ব্যাংকের ব্যবস্থাপকদের বলেন, আপনারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবেন। গ্রাহকদেরকে সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধি করবেন। এ ব্যাপারে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলের প্রিন্সিপাল অফিসার নাজির হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি সদর ঘাট শাখার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক গোমস্তাপুরে চলতি রোপা আমন মৌসুমে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এই উপলক্ষ্যে আজ সকালে উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর আয়োজিত বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, কৃষক রবিউল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য চলতি ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৪/২৫ মৌসুমে রোপা আমণ ধান চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি উফসি রোপা ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা   চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে এ বছর উপজেলার আয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৫ হাজার ১১৬ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৮৪ টাকা। এছাড়া সরকারি উন্নয়ন তহবিল থেকে আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৫০০ টাকা। বাজেট ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার ওসি মেহেদি হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালাটি আয়োজন করে। সংস্থাটির সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা. আজম আলী। বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশরে সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। এসময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন

মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় গত এপ্রিল ও মে মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান। তিনি জানান, গত এপ্রিল ও মে মাসে দস্যুতার মামলা হয়েছে একটি করে, গৃহ চুরির মামলা দুটি করে, এপ্রিল মাসে গবাদিপশু চুরির একটি মামলা হলেও মে মাসে গবাদিপশু চুরির ঘটনা ঘটেনি। এছাড়া গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুটি এবং মে মাসে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এপ্রিল মাসে মামলা হয়েছে ৩৫টি ও মে মাসে ৩৪টি, চোরাচালানের ঘটনায় এপ্রিল মাসে ২টি ও মে মাসে ১টি, নারী অপহরণ মামলা হয়েছে একটি করে, এপ্রিলে ধর্ষণ মামলা হয়েছে ২টি ও মে মাসে মামলা হয়েছে ১টি, শিশু নির্যাতনের মামলা হয়েছে একটি করে, অন্যান্য ঘটনায় এপ্রিলে মামলা হয়েছে ১৬টি ও মে মাসে ২৫টি। সব মিলিয়ে এপ্রিল মাসে মোট মামলা হয়েছে ৭১টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৫৯ জনকে। অন্যদিকে গত মে মাসে মোট মামলা হয়েছে ৭১টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৮০ জনকে। সভায় ডায়াবেটিক হাসপাতালের পেছন, বালিয়াডাঙ্গা গ্রামের পেছন-নদী এলাকা, নামোশংকরবাটী এলাকা, পিয়ারা বাগান এলাকা, শাহীবাগের মসজিদ এলাকাসহ সার্কিট হাউস মোড় হতে রিংপার্ট তৈরির কারখানার রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তা, চাঁপাইনবাবগঞ্জ-পলশা-নয়াগোলা এলাকা, জামতলা এলাকা, সন্ধ্যা সিনেমা হলের পেছন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মহানন্দা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, বিশ্বরোড মোড় হতে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা, রেলবস্তি/প্রান্তিক পাড়া এলাকা, হরিমোহন গাবতলা মোড়, আহমদুল্লা উকিলের মোড়, শিবতলা, উপর রাজরামপুর মোড়, বড় ইন্দারা মোড়, শান্তিবাগ, টিবি হাসপাতাল মোড়, ট্রাক টার্মিনাল রাস্তা, রেলস্টেশন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ রাস্তা, বটতলাহাট হতে চরমোহনপুর পর্যন্ত রাস্তা, টিকরামপুর গ্রামের পশ্চিম এবং নামোটিকরামপুর পূর্বের ফাঁকা এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাঁঠালবাগিচার ছোট ছোট গলি, রাস্তা ইত্যাদিসহ চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল জোরদারকরণসহ অপরাধ প্রবণতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে সর্তক দৃষ্টি রাখতে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে সভায় বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।