চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহীবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শাহীবাগে প্রতিষ্ঠানটির ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলামসহ হাইকেয়ার একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় সুধীম-লী।

পদ্মা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে কিশোরের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর পদ্মা নদী থেকে আবু রায়হান শাহিন নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬নং বাঁধ এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শাহিন শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতের রশিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে সুন্দরপুরের ৬নং বাঁধ এলাকায় পদ্মা নদীতে শাহিন নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শাহিনের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিল। সে গত শনিবার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি। স্থানীয়রা জানান, সদর উপজেলার সুন্দরপুর ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়ন পাশাপাশি অবস্থিত।

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি ২ যুবকের ১৫ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র কারবারি ২ যুবকের ১৫ বছর করে কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে বিনা লাইসেন্সে ২টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় ২ যুবককে ১৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইবুনাল। দন্ডিতরা হলেন- গোমস্তাপুর উপজেলার নরশিয়া পলাশবোনা গ্রামের মো: ফয়মদ্দিনের ছেলে মামুন ও একই গ্রামের  ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া। আজ চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মিজানুর রহমান উভয় আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভোলাহাট উপজেলার বড়জামবাড়িয়া এলাকায় র‌্যাব-৫ রাজশাহীর অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি  ও ২টি ম্যাগজিনসহ আটক হন মামুন ও  দুলু মিয়া।  এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ওই ২ জনকে আসামী করে  ২০২০ সালের ১ জানুয়ারী ভোলাহাট  থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩১ জানুয়ারী ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল আজ মামুন ও দুলু মিয়া উভয়কে দোষী সাব্যস্ত করে সাজা  ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হক আর নেই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও যুগান্তরের সাবেক প্রতিনিধি জোবদুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও প্যারালাইসিস রোগে ভুগছিলেন। আগামীকাল সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে। সে উল্লেখ্য, ১৯৮৪ সালে সাংবাদিকতা পেশায় তিনি প্রথমে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ শুরু করেন। এরপর বাংলার বাণী ও সর্বশেষ যুগান্তরে কাজ করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলাকে জনবান্ধব করার আহ্বান মহাপরিচালকের চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ (সচিব পদমর্যাদা) মহোদয়ের সঙ্গে জেলার সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অুনষ্ঠিত মতবিনিময় সভায় ড. সৈয়দ জামিল আহমেদ বলেন-শিল্পকলা একাডেমিকে জনবান্ধব করতে হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমুখি করতে হবে,আপনাদের তরফ থেকে শিল্পকর্ম যদি গণমুখি, জনবান্ধব হয়, শিল্প চর্চা যদি মানুষের কথা বলে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। শিল্পকলা একাডেমির মহপরিচালক বলেন-ঢাকায় মহিলা সমিতি মঞ্চে আমরা যখন নাটক করতাম তখন সেলিম আল দীনের কির্তন খোলা নাটক করেছি ভাঙ্গ মঞ্চে। কাজেই মঞ্চ কোনো বিষয় নয়, আপনারা ভালোভাবে শিখুন, দক্ষতা অর্জন করুন। ৭০, ৮০ কিংবা ৯০ এর দশকে তোকে ভর্তুকি লাগত না। এখন কেন লাগে। এসময় তো নিরাপত্তার দরকার হতো না, এখন কেন হচ্ছে। কারণ মানুষের কথা বলা হয় না। তাই মানুষের কথা বলতে হবে। সব ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মতবিনিময় সভায় সূচনা বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন, গম্ভীরার নানা খ্যাত মাহবুব আলম, সংগীত শিল্পী সাদরুল ইসলাম তাজ, আলকাপের জয়রাম পাল, লুৎফর রহমানসহ অন্যরা। মাহবুব আলম তার বক্তব্যে জেলায় গম্ভীরা একাডেমি স্থাপনের দাবি জানান। কেউবা মঞ্চ সংস্কার, মঞ্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ জেলার লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান। প্রেক্ষিতে মহাপরিচালক বলেন-আমি এইসব দেখার জন্যই এসেছি। কিন্তু আমাদের টাকা নেই। আমি টাকা চেয়েছি। সরকারের মূল বাজের দশমিক ৫ ভাগ টাকা হলেও আমরা সারাদেশে শিল্পকলা একাডেমিগুলোকে টাকা দিতে পারব। এসময় জেলা প্রশাসনের জেরাত ডেপুটি কালেক্টর-এনডিসি মীর আল মনসুর শোয়াইব, সহকারী কমিশনার অনুজ চন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে চরমোহনপুরে মহাতাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিটি বেজ স্কাউট সমাবেশ। শনিবার রাতে মহাতাবু জলসায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এসময় তিনি বলেন, তার ভাই মুগ্ধ সেবা করতে করতে শহিদ হয়েছে, এই সেবার মনোভাব সে স্কাউটিং থেকেই অর্জন করেছিল। তোমরাও যারা এখন স্কাউটটিং করছ, আগামী দিনে তোমরা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এ প্রত্যাশা বাংলাদেশ স্কাউটসের। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক লিয়াকত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা। পরে ক্যাম্প ফায়ার, স্কাউট সদস্যদের একক, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। চাঁপাইনবাবগঞ্জের চারটি মুক্তদলসহ শতাধিক স্কাউট সদস্য তিন দিনের এ সমাবেশে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি। প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, ব্যবসায়ি সাদরুল ইসলাম সানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মিজানুর শিবগঞ্জ শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর নলডুবরি শান্তিমোড় এলাকার তৈমুর রহমানের ছেলে মিজানুর রহমান। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০২২ সালের ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়নের অভিযানে নিজ বসতবাড়ি থেকে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইনসহ আটক হন মিজানুর। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মিজানুরকে একমাত্র আসামী করে মামলা করেন ৫৯ বিজিবির চকপাড়া তৎকালীন হাবিলদার ফিরোজ আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো: নুরন্নবী ২০২২ সালের ৩ নভেম্বর মিজানুরকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ মিজানুরকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।  

টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন

টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে মানববন্ধন ‘ক্লিন এনার্জি-টেকসই ভবিষ্যৎ’ শিরোনামে নবায়নযোগ্য জ্বালানীতে দ্রুততর রুপান্তরসহ সুশাসিত দুর্নীতিমূক্ত ও টেকসই জ্বালানী ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে টিআইবি-সনাক চাঁপাইনবাবগঞ্জের উদ্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সনাক সভাপতি এড. সাইফুল ইসলাম রেজা, সদস্য সেলিনা বেগম, গোলাম ফারুক মিথুন, ওয়ালিউল আজিম, ইয়েস প্রতিনিধি আমিনুল ইসলাম আবির, একটিভ সিটিজেন গ্রুপ নসিপুর সমন্বয়ক আবুল আল মাসুদ জনি, একটিভ সিটিজেন গ্রপের ভুমি বিষয়ক সমন্বয়ক জেনাউর রহমান সাইদ, মহারাজপুর একটিভ সিটিজেন গ্রুপ সদস্য মোমেনা খাতুনসহ অন্যরা। মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্রের ১২টি দাবি পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। টিআইবি’র এরিয়া কোÑঅর্ঢিনেটর শফিকুল ইষামের সঞ্চালনায় কর্মসূচীতে টিআইবি-সনাক কর্মী, সহযোগি গ্রুপ সমুহের সদস্য সহ এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

“নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  “নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে “নতুন বাংলাদেশ জন্য যুব উৎসব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠ প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ ফাতেমা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। বাংলা বিভাগের ইন্সট্রাক্টর নূর নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ট্রেডের চিফ ইন্সট্রাক্টর, অন্যান্য ইন্সট্রাক্টর, প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষার্থীরা। কর্মশালায় শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।