দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

দিয়াড় ধাইনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত সদর উপজেলায় বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প সংলাপের আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, গোবরাতলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম, ইমাম সেরাজুল ইসলাম, ডাসকো’র সুপার ভাইজার নির্মলা রাণী রায় সহ অন্যান্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।
বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান

বিশ্ব বেতার দিবস উপলক্ষে ওয়েবিনার: জলবায়ু-সংকট মোকাবিলায় রেডিওর আরো ভূমিকা রাখার আহ্বান বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস-২০২৫ উপলক্ষে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি’র আয়োজনে অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সহায়তায় অনুষ্ঠিত ওয়েবিনারে সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও অফিস প্রধান ড. সুজান ভাইজ এক ভিডিও বার্তায় বলেন, “রেডিও সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোর সর্বাধিক বিস্তৃত এবং কার্যকর মাধ্যম। রেডিওর জন্য ইন্টারনেট, ব্যয়বহুল ডিভাইস বা এমনকি সাক্ষরতার প্রয়োজন নেই। এ কারণেই রেডিও এত কার্যকর। এই শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা আমাদের গ্রহকে রক্ষা করতে পারি।” দিবসের প্রতিপাদ্যের ওপর উপস্থাপনা করেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। এরপর সাংবাদিক, কমিউনিটি রেডিওকর্মীসহ অন্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি রেডিওগুলো তাদের অনুষ্ঠানের মাধ্যমে জরুরি ইস্যুগুলো নীতিনির্ধারকদের নজরে আনতে এবং জলবায়ু ন্যায্যতার বিষয়ে জনপরিসরে আলোচনা তৈরিতে মতামত গঠন ও নীতি প্রভাবিত করতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক জাগরণ তৈরিতে কমিউনিটি রেডিওগুলো প্রহরীর ভূমিকা পালন করতে পারে। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান বলেন, “যেকোনো দুর্যোগ ও সংকট মোকাবেলায় কমিউনিটি রেডিও জলবায়ু সম্পর্কিত তথ্য প্রচার, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে জলবায়ু অভিযোজন এবং জরুরি পরিস্থিতিতে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।” নূরে জান্নাত প্রমা বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার বিষয়গুলো কমিউনিটি রেডিওতে আরো জোরালো ভাবে উপস্থাপিত হলে তাদেরকে সমতার অবস্থানে আনার পথ সুগম হবে।” ওয়েবিনারে রেডিও মহানন্দার পক্ষে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন ও রেডিও মহানন্দার প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী। মুক্ত আলোচনায় অংশ নিয়ে রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসিব হোসেন বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের কমিউনিটিকে বিভিন্ন ভাবে প্রভাবিত করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চেলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার ফলে এই এলাকার টিউবওয়েলে পানি উঠেছে না। ডিপ টিউবওয়েল গুলোতে পানি আগের চেয়ে অনেক কম উঠছে। ঠিকমত কৃষি জমিতে পানি দেওয়া দেওয়া যাচ্ছেনা। এতে বেড়েছে চাষিদের উৎপাদন খরচও। এদিকে খরার ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে প্রয়াসের ড্রট প্রকল্প কাজ করছে বলেও জানান তিনি। এছাড়াও ওয়েবিনারে বিভিন্ন কমিউনিটি রেডিও’র কর্মী, মিডিয়া পেশাজীবী, প্রতিবন্ধী অধিকার কর্মী, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত

বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বেতার প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভায় বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার মো: ফয়সল আলম, উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন, উপ আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল সহ বিভিন্ন কমিউনিটি রেডিওর কর্মকর্তা, কলাকুশলী, বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা, শুভানুধ্যায়ীবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো টি-১০ ক্রিকেট টূর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল থেকে শুরু হয়েছে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জেলা প্রশাসন শহরের পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সদস্য মো. আসিফ নেহাল, জেলা আহ্বায়ক মো. আব্দুর রাহিম, জেলা সদস্য সচিব মো. সাব্বিরসহ অন্যরা। এছাড়া ক্রীড়ামোদি দর্শক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা দল। টুর্নামেন্টে জেলার মোট ১০টি কলেজ ও মাদ্রাসা অংশ নিচ্ছে। আগামীকাল শুক্রবার চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার ও অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উম্মে জামিলা বেগম। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, পদ্মা ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সায়েদ, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ বাবর আলী, মো. হাকিম আলীসহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসজিদের ইমামসহ অন্যরা অংশ নেন। বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে সংলাপে। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯

চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট, বিশেষ অভিযান সহ নিয়মিত মামলায় গ্রেপ্তার ১৯ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’, বিশেষ অভিযান, নিয়মিত মামলা ও ওয়ারেন্টে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো। এর মধ্যে সদরে ১, গোমস্তাপুরে ১৬, নাচোলে ১ ও ভোলাহাটে ১ জন গ্রেপ্তার হয়েছে। জেলার শিবগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ’লীগ সহ-সভাপতি মো. বাবলু অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হন বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি রইস উদ্দিন। জেলায় ডেভিল হান্টে এটাই প্রথম গ্রেপ্তার। এদিকে, গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মাদকসহ নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামীরা রয়েছে বলে জানিয়েছেন ওসি খাইরুল বাশার। নাচোলে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম। ভোলাহাটে নিয়মিত মামলায় একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহীনুর রহমান।
কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত ‘কিশোর অপরাধ প্রতিরোধে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা’য় তিনি এ আহ্বান জানান। আক্তার জামীল বলেন- আমাদের নিজের ওপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, যে যার অবস্থান থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান, সদর থানার সেকেন্ড অফিসার মো. কবির হোসেন, শেহালা যগদীশ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকি। সভা সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমান।
চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে ৬১ কৃষককে কৃষি ঋণ দিল ৩৫টি ব্যাংক ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে এই ঋণ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, বাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো. রবিউল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ডিজিএম শওকত শহিদুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি’র অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের মো. নাজির হাসান। অনুষ্ঠানে প্রকাশ্যে ৩৫টি ব্যাংক ৬১ জন কৃষক ও কৃষি উদ্যোক্তাকে প্রায় অর্ধকোটি টাকার কৃষি ঋণ প্রদান করে। জেলা প্রশাসন ও লিড ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ এই ঋণ বিতরণের আয়োজন করে।
চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

চর অনুপনগরে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার/অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চর অনুপনগর ইউনিয়নের অনুপনগর উচ্চ বিদ্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সংলাপের আয়োজন করে। সংলাপে সভাপতিত্ব করেন কাকনহাট আলিম মাদ্রাসার শিক্ষক মো. মতিউর রহমান। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সংলাপে বক্তব্য দেন, অনুপনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি মো. আব্দুর রহিম, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, অনুপনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সমির আলী, শিক্ষার্থী মোসা. হাবিবা খাতুন খুসি সহ অন্যরা। সংলাপে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদে সদস্য, মসদিদের ইমাম সহ অন্যরা অংশ নেন। এতে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।
পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ

পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পলশা বাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে ৩০০ জনকে কম্বল এবং সমিতির ৩৫ জন সদস্যকে ২৫ লাখ ২০ হাজার টাকা কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল। সমিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী পলাশ কুমার প্রামিনক, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য আব্দুস সামাদ।