মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ

মে মাসের প্রথম সপ্তাহে মিলবে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ আগামী মে মাসের প্রথম সপ্তাহেই ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা| আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান| উম্মে রেহানা বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে| এতে মানুষের যে সংকট চলছে, তা কিছুটা হলেও কমানো সম্ভব হবে| তিনি আরও জানান, খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সেচকাজ এবং কলকারখানাকে বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে| কারণ, ফসল ও উৎপাদন ব্যাহত হলে সামগ্রিক ক্ষতি আরও বড় হয়ে যাবে| একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি আহ্বান জানান যুগ্মসচিব উম্মে রেহানা| তিনি এয়ার কন্ডিশনার বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না রাখার আহ্বান জানান

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা এবং আন্তঃজেলার প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আজ সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা। ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি আরও বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

মালাই লাচ্ছি তৈরির রেসিপি জেনে নিন

মালাই লাচ্ছি তৈরির রেসিপি জেনে নিন গরমে একগ্লাস ঠান্ডা লাচ্ছি হলে আর কী চাই! তার সঙ্গে যদি যোগ হয় মালাই, তাহলে তো কথাই নেই। অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মালাই লাচ্ছি। এই গরমে প্রাণ জুড়াতে চলুন জেনে নেওয়া যাক মালাই লাচ্ছি তৈরির সহজ রেসিপি- তৈরি করতে যা লাগবে : টক দই- ২ কাপ ঠান্ডা তরল দুধ- ১/২ কাপ চিনি- ৪-৫ টেবিল চামচ মালাই/ক্রীম- ১/২ কাপ এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ বরফ কুচি- ১ কাপ বাদাম কুচি- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন : ব্লেন্ডারে টক দই, ঠান্ডা দুধ, চিনি, মালাই, এবং বরফ কুচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। মসৃণ মিশ্রণ তৈরি হলে তাতে এলাচ গুঁড়া মেশান। লাচ্ছি গ্লাসে ঢেলে উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিন। এবার তার উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মালাই লাচ্ছি।

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর নতুন সিজন নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। এর আগে ‘সিটাডেল’ এর প্রথম কিস্তিতেও অ্যাকশন দেখিয়ে বেশ জমিয়েছিলেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে সিরিজটির। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে। ‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনী। নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে এই তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল। প্রিয়াঙ্কার এই নতুন মিশন দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

‘হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই’ : আইশা খান

‘হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই’ : আইশা খান বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সমসাময়িক ঝোঁকে গা ভাসিয়ে না দিয়ে বরাবরই কাজ নির্বাচনে সচেতন তিনি। নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা প্রতিটি মাধ্যমেই নিজেকে মেপে পথ চলছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও কাজের দর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন আইশা খান। নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি জানান, এখনই সব ধরণের কাজ করার তাড়না বোধ করছেন না তিনি। বরং নিজের খামতিগুলো শুধরে নিজেকে আরও যোগ্য করে গড়ে তোলাই তার বর্তমান লক্ষ্য। আইশা খান বলেন, ‘আমার কাছে এ মুহূর্তে মনে হচ্ছে যে, সবার আসলে সবকিছু করার প্রয়োজন নেই। হয়তোবা আমি এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই। এর আগে আমি যে কাজগুলো করেছি, সেগুলো হয়তো মানুষের সেভাবে পছন্দ হয়নি। আমারও হয়তো কমতি ছিল। যেহেতু আমি কোনো থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই শেখার অনেক কিছু আছে। আমি যদি অনেক কিছু জানতাম বা পারতাম, তবে হয়তো এ দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতো না।’ নিজের অভিনীত ‘শেকড়’ সিনেমাটি নিয়ে বিদেশের মাটিতে বেশ প্রশংসা কুড়িয়েছেন আইশা। সেখানে তার অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি দর্শক মহলে সমাদৃত হয়েছে। তবে এই সাফল্যের রেশ ধরে এখনই নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চান না তিনি। অভিনেত্রী বলেন, ‘শেকড়ের পর আসলে খুব শিগগির আর কোনো কাজের সঙ্গে যুক্ত হবো না। আপাতত তেমন ইচ্ছে নেই। আমি তো প্রতিনিয়ত অনেক ভুল করছি এবং সেই ভুল থেকে শিখছি। নিজেকে আরেকটু পরিণত করতে চাই।’ বাংলা চলচ্চিত্রের বর্তমান জোয়ার নিয়ে আইশা খান বেশ ইতিবাচক। বিশেষ করে ২০২২ সালে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছিল, তার প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘তখন আমাদের সবার মুখে একটা কথাই ছিল হাওয়া সিনেমা ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এখন ‘বনলতা এক্সপ্রেস’-এর যে সাফল্য দেখছি, তা সত্যিই উপভোগ করছি। ভালো লাগছে।’ ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস আমার প্রিয় এক নির্মাতার কাজ, যার সঙ্গে আমার দুটি কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমার পছন্দের শিল্পীরা আছেন, তাদের এই উন্নতি দেখে আনন্দ লাগছে। সামনে আবার ‘রইদ’ আসবে। এই নির্মাতার সঙ্গেই আমার বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করা হয়েছিল। তাই আশা করছি, ‘হাওয়া’ যেভাবে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল, ‘রইদ’ সিনেমাটিও চলচ্চিত্রের জন্য দারুণ কিছু নিয়ে আসবে।’

ফের মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী নাটালি

ফের মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী নাটালি অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান আবারও মা হতে চলেছেন। ৪৪ বছর বয়সী এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার তৃতীয় সন্তান আগমনের খবরটি নিশ্চিত করেছেন। বর্তমান সঙ্গী তাঙ্গি ডেস্টাবলের সঙ্গে এটিই তার প্রথম সন্তান। এক সাক্ষাৎকারে পোর্টম্যান বলেন, তিনি এবং তাঙ্গি দুজনেই অত্যন্ত আনন্দিত এবং এই নতুন অতিথির জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে নাটালি পোর্টম্যানের বাবা একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ বা প্রজননবিদ। সেই সূত্রে মা হওয়ার যাত্রা যে সবার জন্য সহজ হয় না, সে বিষয়ে তিনি সচেতন। এই গর্ভধারণকে একটি ‘অলৌকিক ঘটনা’ ও ‘বিশেষ প্রাপ্তি’ হিসেবে অভিহিত করে অভিনেত্রী জানান, তিনি প্রতিটি মুহূর্ত অত্যন্ত ইতিবাচকভাবে উপভোগ করছেন। সাবেক স্বামী বেঞ্জামিন মিলপিয়েডের সঙ্গে নাটালির আরও দুটি সন্তান রয়েছে। তবে এবারের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন জানিয়ে তিনি বলেন, এই বয়সেও তিনি প্রত্যাশার চেয়ে বেশি কর্মশক্তি অনুভব করছেন এবং একধরনের মানসিক প্রশান্তি ও স্পষ্টতা তার ভেতরে কাজ করছে। সম্প্রতি প্যারিসের রাস্তায় পোর্টম্যানকে তার বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, যা অবশেষে তিনি নিজেই নিশ্চিত করলেন। চল্লিশোর্ধ্ব বয়সে মা হওয়ার ক্ষেত্রে সমাজে যে ধরনের নেতিবাচক ধারণা বা দ্বিধা কাজ করে, নাটালি পোর্টম্যানের এই খবর তা ভাঙতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। হলিউডের অনেক তারকাও এর আগে চল্লিশের কোঠায় সন্তান গ্রহণ করে প্রমাণ করেছেন যে, জীবনের এই পর্যায়েও সুস্থ ও সুন্দরভাবে মাতৃত্ব উপভোগ করা সম্ভব। নাটালি এখন তার জীবনের এই নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় দিন গুনছেন।

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান আবারও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জনপ্রিয় তারকা তাহসান খান। এর আগেও সংস্থাটির শুভেচ্ছাদূত ছিলেন তিনি। আজ আজ আনুষ্ঠানিকভাবে ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে। তাহসান খান বলেন, ‘রোহিঙ্গারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর নয় বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমি এমন সব পরিবারের সঙ্গে কথা বলেছি, যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রাণিত করে। আমি তাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।’ বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে ২০২১ সালে নিয়োগ পান তাহসান খান। এরপর থেকেই তিনি সংস্থাটির হয়ে সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করে আসছেন। বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তার সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা এই সময়ে আমাদের সবার প্রয়োজন। তিনি আরও বলেন, তার চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমরা গর্বিত এবং শরণার্থীদের সুরক্ষা ও আশার প্রসারে তার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি। দশ লাখের বেশি শরণার্থীকে উদারভাবে আশ্রয় দেওয়া এই দেশে এমন একটি কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন, সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউএনএইচসিআরের ৩৬ জন শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনসমর্থন গড়ে তোলা এবং বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন ও অধিকার তুলে ধরার মাধ্যমে তারা সংস্থাটির কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করেন। ২০২৫ সালে ক্যাম্পের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন তাহসান। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন। তাদের বেশির ভাগ কক্সবাজার জেলার ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন, যা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী শিবির হিসেবে পরিচিত।

আল নাসরের হয়ে বাবার সঙ্গে মাঠে ফিরছেন জুনিয়র রোনালদো

আল নাসরের হয়ে বাবার সঙ্গে মাঠে ফিরছেন জুনিয়র রোনালদো দীর্ঘদিন ধরে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নতুন খবর এলো, শিগগিরই ৪১ বছর বয়সী এই ফুটবলার সঙ্গে মাঠে নামতে চলেছেন তার ছেলে জুনিয়র রোনালদোর। যা ক্রীড়া ইতিহাসের অন্যতম বিরল বাবা-ছেলের জুটি হয়ে উঠবে। এর আগে ভক্তরা লেব্রন জেমস এবং তার ছেলে ব্রনি জেমস এনবিএ ইতিহাসে প্রথম বাবা-ছেলে জুটি হিসেবে লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে একসঙ্গে খেলছেন।ফ্যাব্রিজিও রোমানোর একটি প্রতিবেদন অনুসারে, আল নাসর ১৫ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে আসন্ন মৌসুম থেকে সিনিয়র দলের অনুশীলনে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে। ক্লাবটি তাদের একাডেমিতে এই তরুণের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেখানে সে একজন লেফট উইঙ্গার হিসেবে খেলে। যাতে তার বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি তার বিকাশকে ত্বরান্বিত করা যায়। রোনালদো জুনিয়র ইতোমধ্যেই তার প্রতিভার ঝলক দেখিয়েছেন, যার মধ্যে রয়েছে যুব প্রতিযোগিতায় সাম্প্রতিক একটি হ্যাটট্রিক। সূত্রমতে, বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাবের আগ্রহের খবরের মধ্যেই এই কিশোরের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। রোনালদো জুনিয়র সম্প্রতি রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে অনুশীলন করেছেন, যা তার সম্ভাবনার প্রতি ক্রমবর্ধমান মনোযোগকেই তুলে ধরে। আল নাসরের কর্মকর্তারা মনে করেন, তাকে প্রথম দলের পরিবেশে রাখলে তা পেশাদারী আবহে তার দক্ষতাকে আরও উন্নত করতে সাহায্য করবে এবং একই সঙ্গে তাকে তার বাবার সঙ্গে একই পরিবেশে রাখবে। এই সফল পদোন্নতি পেশাদার ফুটবলে এক বিরল বাবা-ছেলের জুটি তৈরি করবে, যা রিভালদো এবং রিভালদিনহোর মতো অতীতের উদাহরণকে স্মরণ করিয়ে দেবে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো প্রায়শই তার ছেলের খেলার প্রতি অনুরাগ এবং তার বিকাশে সমর্থন করার ইচ্ছার কথা বলেছেন। যা ক্লাবের যুব থেকে সিনিয়র পর্যায়ে উত্তরণের কৌশলে একটি ব্যক্তিগত মাত্রা যোগ করেছে। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে যে, আগামী জুন রোনালদো জুনিয়রের ১৬ বছর পূর্ণ হবে। ৪১ বছর বয়সেও বড় রোনালদো লিগে শীর্ষে থাকায়, ফুটবলে একটি ঐতিহাসিক বাবা-ছেলের জুটির ভিত্তি স্থাপন করা হচ্ছে।

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটাররা সিরিজ জয়ের সুযোগও তৈরি করেছেন। তবে জয়ের ম্যাচে জরিমানা গুণতে হলো তাদের। বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশকে জরিমানা করার কারণ ধীর গতির বোলিং। নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট মেহেদী হাসান মিরাজ ও তার দলকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেন। আইসিসির আচরণবিধির ২.২২ নম্বর অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্দিষ্ট ওভার শেষ করতে ব্যর্থ হলে তা ন্যূনতম ওভার-রেট অপরাধ হিসেবে গণ্য হয়। এ ক্ষেত্রে দল নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম করবে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। ২ ওভার কম হওয়ায় টাইগারদের জরিমানা করা হয়েছে ১০ শতাংশ ম্যাচ ফি। অন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। হার দিয়ে সিরিজ শুরু করায় দ্বিতীয় ম্যাচে বেশ চাপে ছিল বাংলাদেশ। তাই শুরু থেকেই কিউইদের চেপে ধরেন টাইগার বোলাররা। ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড, ৮ বল বাকি থাকতে। তা সত্ত্বেও ধীর বোলিংয়ের কারণে শাস্তি পেতে হলো স্বাগতিক দলকে। ১৯৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশ অবশ্য হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। তানজিদ হাসান তামিমের ৭৮, নাজমুল হোসেন শান্তর ৫০ ও তাওহীদ হৃদয়ের ৩০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, সিরিজে ফেরাত সমতা। ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।