প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে ইরানে পাঠানোর জন্য জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।