চীনের ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, একই দিন স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ডব্লিউইএফের ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিরোনাম
নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার
রাফিনিয়ার জায়গায় ১৯ বছরের তারকা, ব্রাজিলের সম্ভাব্য একাদশ
বিশ্বকাপে ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা
বিঠাবাই হয়ে চমকে দিলেন শ্রদ্ধা
বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল
ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!
এক নাটকে তিন কিংবদন্তি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
ভরিতে সোনার গহনার দাম কমলো ৫৪৮২ টাকা
সর্বশেষ খবর
নিষিদ্ধ হলেন ‘ভিনি আইনে’ লাল কার্ড পাওয়া ফুটবলার
Jun 24, 2026
আইসিসির মাতৃত্বকালীন নীতির প্রশংসায় দীপিকা
Jun 24, 2026
বিঠাবাই হয়ে চমকে দিলেন শ্রদ্ধা
Jun 24, 2026