উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত

উড়োজাহাজ বিধ্বস্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে বারামতি বিমানবন্দরে নামার চেষ্টা করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টায় মুম্বাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি ছিল বোম্বার্ডিয়ার লিয়ারজেট-৪৫ বিজনেস জেট। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে আছে। পাশাপাশি সেখানে আগুন জ্বলতে এবং ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে দুর্ঘটনাস্থলের কিছু ভিডিও ও ছবিতে বারামতির ওই এলাকায় দুর্ঘটনার পর ব্যাপক অগ্নিশিখা এবং চারদিকে ঘন ধোঁয়া দেখা গেছে। খবর অনুসারে, উড়োজাহাজটি বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিল। তবে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের কাছাকাছি একটি মাঠে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে। অজিত পাওয়ার বারামতীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শূন্যপদ পূরণে ৭ম (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের মেধাক্রম ও প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এনটিআরসিএ জানায়, সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫৪ জন রয়েছেন। এছাড়া কারিগরি ও মাউশি এবং মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন সংযুক্ত প্রতিষ্ঠানে আরও ১ হাজার ৩৬২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নতুন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এর আলোকে এই বিশেষ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩৫ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীদের কাছ থেকে গত ৪ জানুয়ারি আবেদন আহ্বান করা হয়েছিল। এর আগে, গত বছরের ১৯ আগস্ট ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪১ হাজার ৬২৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এনটিআরসিএ জানায়, সারাদেশে ১৯ হাজার ২০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৭ হাজার ১৩০টি শূন্য পদের চাহিদা পাওয়া যায়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ হাজার ৮৭টি পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১৮ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়লেও ইনডেক্সধারী হওয়ার কারণে ১ হাজার ২৭ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়। শেষ পর্যন্ত যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএ’র অফিশিয়াল ওয়েবসাইট (https://w.ntrca.gov.bd/) এবং টেলিটকের নির্ধারিত লিংক (http://ngi.teletalk.com.bd/ntrca/app/) থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। কারিগরি কোনো সমস্যার কারণে কেউ মোবাইল ফোনে খুদে বার্তা (SMS) না পেলে তাদের ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্স থেকে ফলাফল দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক

বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কল্যাণী মহিলা সমিতি এ বৈঠক আয়োজন করে। গ্রিনভিউ স্কুলের সামনে সমিতির মর্জিনা হক মিলনায়তনে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত ৩০ জন নারী। নারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ফারুকা বেগমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন— সমিতির সিনিয়র সদস্য মানসুরা, শামীমা আখতার জাহান, অ্যাডভোকেট আঞ্জুমান আরা, তাজকেরা খাতুন ও মহিলা বিষয়ক প্রশিক্ষক নিলুফার ইয়াসমিন। বৈঠকে যৌতুক, বাল্যবিয়ের কুফল, নারী ও শিশু নির্যাতন, মানবপাচার, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, একসময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন। তিনি বলেন— এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমজাদ হোসেন খাঁন আরো বলেন— বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটি করার নির্দেশনা দেন। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন— নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য। ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্য খাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে। সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিসহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে। দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, একসময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন। তিনি বলেন— এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমজাদ হোসেন খাঁন আরো বলেন— বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটি করার নির্দেশনা দেন। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন— নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য। ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্য খাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে। সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিসহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে। দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলাপর্যায়ে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি বলেন— গণভোটের ব্যাপারে প্রাপ্যতা বোঝানোর জন্য সরকারের মেসেজটা সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজন। তিনি আরো বলেন, ইমামরা হচ্ছেন রাষ্ট্রের মডেল, রাষ্ট্রের বড় একটা অংশের মানুষের সৃজনশীল জায়গাতে আপনারা কাজ করতে পারেন। তিনি আরো বলেন, সরকারের যে স্লোগান— ‘দেশের চাবি আপনার হাতে’ এবং পরিবর্তনের জন্য হ্যাঁ, না হলে কিছুই পাবেন না— এই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। জেলা প্রশাসক বলেন, প্রচারণার জায়গা থেকে সরকারের সকল বিভাগ কাজ করছে। আমরা বিশ্বাস করি, ইমামদের মাধ্যমে সকল স্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছানো সম্ভব। তিনি আরো বলেন, আমরা জানি আগামী ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। জেলা প্রশাসনসহ সকল দপ্তর একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের প্রেক্ষাপটের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা রাষ্ট্রের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনার ভোট আপনি দিবেন। তিনি আরো বলেন, আপনারা গণভোটের প্রচার করবেন, বিশেষ করে হ্যাঁ ভোটের। আমাদের সকলের ঐকমত্যের প্রয়োজনে হ্যাঁ ভোটের প্রয়োজন। হ্যাঁ, না— এর সিদ্ধান্ত মানুষের তবে আমাদেরকে এর বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। শাহাদাত হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। আপনারা সবাই জানেন, ফিৎনা-ফেসাদ কখনোই ইসলাম সমর্থন করে না। আমি চাইব, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারাই সামনের সারিতে থাকবেন। আমরা শান্তিপূর্ণ, ঐতিহাসিক এবং উৎসবমুখর নির্বাচন করতে যাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মুহাম্মদ জাকির হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা। বিশেষ আলোচক ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ, আল-জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুুবুর রহমান। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী। ইমাম সম্মেলনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। সম্মেলনে সদর উপজেলার ২০০, শিবগঞ্জ উপজেলার ২০০, ভোলাহাট উপজেলার ১০০, গোমস্তাপুর উপজেলার ১৫০, নাচোল উপজেলার ১০০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।
ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক সড়ক দুর্ঘটনা হ্রাস, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদানে চালকদের জন্য বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছে সরকার। আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)’-এর আওতায় পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় গ্লানি। তিনি বলেন, ‘দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু তা কমাতে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারছি না। এর প্রধান অন্তরায় হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, যা জনগণের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এবং মানবিক দায়িত্ববোধকে উপেক্ষা করছে।’ বর্তমান ড্রাইভিং লাইসেন্স প্রদানের পদ্ধতিকে বিশ্বের অন্যতম উদ্ভট নিয়ম আখ্যা দিয়ে তিনি বলেন, এই পদ্ধতি পরিবর্তন করে নতুন বিধিমালার আওতায় চালকদের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে চালকদের গাড়ি চালানোর দক্ষতা যাচাইয়ের পাশাপাশি শারীরিক সক্ষমতা, দৃষ্টিশক্তি ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্য চালকদেরই লাইসেন্স প্রদান করা হবে। হর্ন ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন চালকরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে ট্রাফিক সার্জেন্টরা সড়কে থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে পারেন এবং প্রয়োজনে জরিমানা করতে পারেন। তিনি বলেন, ‘লাঠি দিয়ে পিটিয়ে বা শুধু জরিমানা করে মানুষের আচরণ পরিবর্তন করা যায় না। মানুষের কল্যাণে এই উদ্যোগ-এই উপলব্ধি চালকদের অন্তরে ধারণ করতে হবে।’ বায়ুদূষণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশেষ করে বিআরটিসির অনেক বাস থেকে কালো ধোঁয়া বের হওয়া অগ্রহণযোগ্য। এ ধরনের যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি বিআরটিএ ও বিআরটিসির প্রতি আহ্বান জানান।
গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত : অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে অর্থদণ্ড গোমস্তাপুরে অবৈধভাবে অন্য উপজেলায় সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বিকেলে অটোভ্যানে করে অন্য উপজেলায় সার নেওয়ার সময় জনগন বিক্রেতাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেলে রহনপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আল আমিন ট্রেডার্স থেকে সার ক্রয় করে অটোভ্যানে করে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় সাধারণ জনগণ অটোভ্যানটি আটক করে। পরে সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমি ও কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনের উপস্থিতিতে, উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং অন্যত্র সার বিক্রির অপরাধে ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ওই ব্যবসায়ীকে সর্তকও করা হয়।
শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭

শহরে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ আটক ৭ চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তিকপাড়া জিয়ানগর মহল্লায় পৌরসভার সরবরাহকৃত পানি সংগ্রহকে কেন্দ্র „করে নারীদের ঝগড়ার জেরে প্রতিপক্ষের গাছের ডালের আঘাতে এক জেলে নিহত হয়েছেন। তিনি ওই মহল্লার মৃত আখতার মুন্সির ছেলে নাসির উদ্দিন বাসু। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ নারীসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নিহতের পরিবার, মহল্লাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে মহল্লার জন্য স্থাপিত পৌর পানি সরবরাহ কলে পানি সংগ্রহ করছিল ওই মহল্লার এরশাদের ছেলে অটোচালক বাবুর স্ত্রী নুরী। একই সময় পানি সংগ্রহে আসা নিহত বাসুর শ্যালিকা লাইলির সাথে তার মারামরি হয়। নিহত বাসু ওই মারামারি থামিয়ে বাড়ি চলে আসেন। পরে নুরী তার পিতার বাড়িতে খবর দিলে তার স্বজনরা এসে বাড়ির পাশেই বাসুর উপর চড়াও হলে ঘাড়ে ডালের আঘতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাসু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ বাবু, তাঁর স্ত্রী নুরী, তাঁর মা খোদেজা, তার শ্মাশুড়ি সহ ৪ জনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকেও নুরুীর ৩ স্বজনকে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। র্যাব ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ২টি ওয়ান শুট্যারগান বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিশেষ ট্রাইবুনাল। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক হ্যায়দার আলী খোন্দকার একমাত্র আসামীর উপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত যুবক রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর এলাকার আব্দুল মালেকের ছেলে নয়ন আলী । মামলার নথি ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ মরিচাডাঙ্গা এলাকায় র্যাব-৫ ব্যাটালিয়ন রাজশাহীর অভিযানে ২টি ওয়ান শুট্যার গান সহ আটক হন ময়েন। এ ঘটনায় পরের দিন ১৭ সেপ্টেম্বর একমাত্র ময়েনকে আসামী করে গোমস্তাপুর থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শ্রীকান্ত বিশ্বাস। ২০২৩ সালের ১৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ক্িরর একমাত্র ময়েনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল মঙ্গলবার ময়েন আলীকে দোষী সাব্যস্ত করে ১৪ বছর কারাদন্ডের আদেশ দেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.জাকির হোসেন।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। মন্ত্রণালয় প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও এ নীতিমালার বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে পারবে। দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/শিক্ষিকাদের বদলির ব্যবস্থা থাকার প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় একটি নীতিমালার আওতায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার’-এর মাধ্যমে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়। বদলির সাধারণ শর্তাবলী -মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের চাহিদা/বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। -প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। -সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে। -আবেদনকারী শিক্ষক/শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদনকারী শিক্ষক/শিক্ষিকা যে কোনো জেলায় অথবা স্বামী/স্ত্রীর নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। -প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে শিক্ষক/শিক্ষিকাগণ বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। -বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। -একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন। -একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে অগ্রাধিকার বিবেচনা করতে হবে। এক্ষেত্রে- -নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল (সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) এবং জ্যেষ্ঠতা-এই চার বিষয় বিবেচনা করা হবে। -চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে। -একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। -একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। -একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের নিজ-নিজ জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে। -দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় অনুসৃত মডেল অনুসরণ করা হবে। -অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। -বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে। -একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে [নারী ও জ্যেষ্ঠতা] বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। -আবেদনকারী শিক্ষক-শিক্ষিকা বদলির আবেদনে সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বদলি কার্যক্রম তদারকি করবে। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া -বদলির সমগ্র প্রক্রিয়া নির্ধারিত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। -মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। -বদলিকৃত শিক্ষকের ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। -পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি/পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। -বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। -বদলির আবেদনের ভিত্তিতে বদলি অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। -আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। -অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। -অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। -কোনো শিক্ষকের বিষয়ে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত ও ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না। রহিতকরণ এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জারিকৃত ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪’ রহিত করা হয়েছে।