সংগীতশিল্পী ইমরান বাবা হলেন

সংগীতশিল্পী ইমরান বাবা হলেন বাবা হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গত সোমবার ১ ডিসেম্বর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিন। এটি এই দম্পতির প্রথম সন্তান। আনন্দের খবরটি জানিয়ে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বলেন, “প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরো রঙিন করে দেবে ইন শা আল্লাহ। ২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান। স্ত্রী-সন্তানের জন্য দোয়া চেয়ে ইমরান মাহমুদুল বলেন, “সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আমিন। প্রিয় শিল্পীর বাবা হওয়ার খবরে আনন্দিত তার ভক্ত ও সহকর্মীরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি অভিবাদনও জানিয়েছেন। সংগীতশিল্পী কর্ণিায়া লেখেন, “অভিনন্দন নতুন বাবা।” কণ্ঠশিল্পী পুতুল লেখেন, “অভিনন্দন কন্যার বাবা-মাকে। ছোট্ট রাজকন্যাকে অনেক আদর।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেন ইমরান মাহমুদুল। তারপর একক গান ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এক যুগের সংগীত ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কার।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত   ‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সাধারণত একটা মানুষের শরীরে সহজে এইডস ধরা পড়ে না। যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, সর্দি জ্বর, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন অসুখের মাধ্যমে এইডস ধরা পড়ে। অনেকদিন পরে একটা পর্যায়ে গিয়ে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তখন বিভিন্ন ধরনের অসুখ হয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে এইডস। তিনি আরো বলেন, এই ভাইরাস হাঁচি-কাশি, বেড শেয়ার, হাত মেলানো এগুলোর মাধ্যমে ছড়ায় না। এই ভাইরাস ছড়ায় অনিরাপদ যৌনতা, রক্তের মাধ্যমে। এছাড়া একটা মায়ের থেকে বাচ্চার সংক্রমণ হতে পারে। সিভিল সার্জন বলেন, ২০০৭ সালের দিকে বাংলাদেশে মাত্র ৭-৮ হাজার এইডস রোগী ছিল। আস্তে আস্তে এটা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে এইডস রোগী প্রায় ১৬ হাজার। গতবছর ১ হাজার ৪শ’র উপর রোগী পাওয়া গেছে। ২০২৪ সালে মারা গেছে প্রায় ১৯৫ জন। এই বছরের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৮শ’র অধিক ডায়াগনোসিস হয়েছে। সিরাজগঞ্জে ২৫৫ জনের ডায়াগনোসিস হয়েছে, এর মধ্যে ৭০ শতাংশের উপরে আক্রান্ত হয়েছে; যারা ড্রাগ ইউজার। রাজশাহী জেলাতে এই বছর ২৮ জনের ডায়াগনোসিস হয়েছে। তিনি বলেন, এই রোগটি নির্দিষ্ট একটি কমিউনিটির মাধ্যমে ছড়াচ্ছ। এগুলো মূলত যারা ড্রাগ ইউজার, ট্রান্সজেন্ডার, সমকামী এদের মধ্যেমে এইডস ছড়াচ্ছে। সচেতন না হলে এই রোগ আগামীতে মহামারী আকার ধারণ করবে। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে যারা আছে তারা যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে অনেকদিন পর্যন্ত সমাজে সুস্থভাবে থাকতে পারবে। সিভিল সার্জন বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল এটাও ভয়াবহ। বর্তমানে দেখা যাচ্ছে যারা আইসিইউতে ভর্তি আছে তাদের কোনো ওষুধেই কাজ করছে না। আমরা যে কোনো ফার্মেসি থেকে নরমাল সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিচ্ছি। যেটার কমপ্লিট ডোজ পূরণ হচ্ছে না, যার ফলে পরবর্তীতে তা আর কাজ করছে না। এটা একটা বৈশ্বিক সমস্যা। তিনি আরো বলেন, আমরা রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এবং কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করতে পারবে না। ডাক্তার যেই পরিমাণ বা যেভাবে সেবন করতে বলবেন, সেভাবেই আমরা সেটা ব্যবহার করব। সিভিল সার্জন আরো বলেন, আমরা টাইফয়েড ক্যাম্পেইন সম্পন্ন করলাম। আমরা ৯৯ শতাংশ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার-কো-অর্ডিনেটর ডা. মো. ইনজামাম উল হক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাহিদা খাতুন ও সায়েমা খাতুন, সূর্যের হাসি ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাক, আপস, ফুড ফর দ্য হ্যাংরি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সূর্যের হাসি, সিসিডিবি, সমতা নারী উন্নয়ন সংস্থা। উল্লেখ্য, বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলাপ্লাজায় শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী কওে বিদেশী আস্ত্র ও গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে আটক যুবকের কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক যুবক শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে রয়েল হাসান অরন্য। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা বিদেশী পিস্তলসহ গুলি পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।    

 জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা

জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা জেলাপর্যায়ে পুনঃএকত্রীকরণ নীতি ও কাঠামো বাস্তবায়ন, পুনঃএকত্রীকরণের সমন্বিত পদ্ধতি (আইএআর) এবং রেফারেল প্রক্রিয়া সম্পর্কিত সক্ষমতা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলাশহরের বড় ইন্দারা মোড়ে একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী র্কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইওএম ও ওকাপসহ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশে জাতিসংঘ অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ্র প্রকাশ দে। কর্মশালা সঞ্চালনা করেন আইওএম’র প্রকল্প অ্যাসোসিয়েট সাবরিনা সোহানী। দিনব্যাপী কর্মশালায় নিরাপদ অভিবাসনের সুফল, অনিরাপদ অভিবাসনের কুফল, সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করা, সম্ভাব্য বিদেশগামীদের প্রশিক্ষণ প্রদান, বিদেশে অবস্থানরত অভিবাসীর পরিবারের সদস্যদের রেমিটেন্সের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা, মানবপাচারের শিকার বা বিদেশে ক্ষতিগ্রস্ত, মানবপাচার, মানব চোরাচালান, অভিবাস আইন ২০১৩, অভিবাসনের ধরন, জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটিকে শক্তিশালীকরণ, প্রতারিত হয়ে বিদেশ ফেরতদের কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাদের জন্য করণীয়সহ অভিবাসন সংক্রান্ত সকল বিষয় উঠে আসে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে। সিটিজেএ’র সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। উল্লেখ্য, গত ২৭ তারিখ গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রহের সময় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদকে মারধর ও লাঞ্ছিত করে।

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ভোলাহাট উপজেলায় পেছন থেকে ঢাকাগামী নৈশ কোচ চাপায় মিঠুন কুমার দাস নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত পৌনে ৮টার দিকে ভোলাহাট সদর থেকে মোটরসাইকেলে গোমস্তাপুরে যাবার পথে গোহালবাড়ি ইউনিয়নের ছাইতনতলা এলাকায় একটি নৈশকোচ পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থইে নিহত হন মিঠুন। নিহত মিঠুন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে এবং রানীহাটী ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। একই ঘটনায় আহত হয়েছেন নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের মনসুর আলীর ছেলে এমদাদুল হক মিলন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। ভোলাহাট থানার ওসি মতিউর রহমান বলেন, মিঠুন ও মিলন ভোলাহাটে মডার্নের একটি সেমিনারে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার এবং বাস ও চালককে আটক করেছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শাহনেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি ও কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লতিফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা করার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে বহির্বিশ্বে উপস্থাপন করা যায়। এসময় কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কামরুজ্জামানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯৫ হাজার ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১২২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০২ জন, খুলনা বিভাগে ৩১ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে সারা দেশে ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৬১৮ জন।

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারাল রিয়াল লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। টানা তৃতীয় ড্রয়ের পর শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ হাতছাড়া হলো জাবি আলোনসোর দলের। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে ১–১ গোলে ড্র করে তারা। তাতে পয়েন্ট হারানোর পাশাপাশি শীর্ষস্থানও হাতছাড়া হয় তাদের। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে সমতা ফেরানোর আগ পর্যন্ত জিরোনা এগিয়ে ছিল আজেদিন উনাহির গোলে। ২০২৩ সালের এপ্রিলের পর জিরোনা প্রথমবার রিয়ালের জালে বল জড়াল এই ম্যাচে। সপ্তাহের শুরুতে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। সপ্তাহশেষে অবস্থান হলো ঠিক উল্টো। এখন এক পয়েন্টে পিছিয়ে তারা। সব মিলিয়ে সব প্রতিযোগিতার শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিততে পেরেছে তারা। জিরোনার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খেতে থাকে রিয়াল। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে উনাহি দুর্দান্ত এক ফিনিশে গোল করে পিছিয়ে দেন অতিথিদের। ইনজুরি থেকে ফেরা এদার মিলিতাও মাঝমাঠে যথেষ্ট চাপ না দেওয়ায় ভিক্টর সিগাঙ্কভের পাস থেকে ১৪ গজ দূর থেকে নিখুঁতভাবে শট নেন উনাহি। আর তাতেই হয় গোল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে ওপেন প্লেতে জালে বল জড়াতে না পারলেও পেনাল্টি থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ২৩তম ম্যাচে ২৮তম গোল করেন। ভিনিসিউস জুনিয়রকে হুগো রিনকন ফাউল করলে রেফারি স্পট কিক দেন। যদিও গোলরক্ষক পাওলো গাজানিগা দিক ঠিক ধরেছিলেন। কিন্তু এমবাপের নিখুঁত প্লেসমেন্টের সামনে কিছুই করার ছিল না। জিরোনা পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে এবং পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতেছে। তারা রিয়ালের বিপক্ষে শেষ চার ম্যাচে ১২–০ ব্যবধানে হেরে এসেছিল। প্রথমার্ধের শুরুর ২০ মিনিট দেখে মনে হয়েছিল সেই ধারা হয়তো চলবে। কিন্তু রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও এমবাপ্পে, চুয়ামেনি আর ভিনিসিউস বারবার সুযোগ নষ্ট করায় শক্তির প্রমাণ কাগজে-কলমেই রয়ে যায়। মিলিতাও কর্নার থেকে একবার লক্ষ্যভেদ করতে চাইলেও গাজানিগা ঠেকিয়ে দেন। পরে এমবাপে একটি গোল করেছিলেন। কিন্তু ভিএআর চেকে সে গোল বাতিল হয় বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার হাত লাগার কারণে। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট-পিসে মিলিতাও আরও দুইবার গোলের খুব কাছাকাছি যান। কিন্তু ফরোয়ার্ড লাইনের ব্যর্থতা চলতেই থাকে; চুয়ামেনি ও ভিনিসিউস আবারও বার লক্ষ্য খুঁজে পাননি। সমতা ফেরানোর পর জয়ের জন্য চেষ্টা করেছে রিয়াল। জুদ বেলিংহাম হেডে পোস্ট মিস করেন। আর ম্যাচের শেষদিকে এসে ভিনিসিউসের একটি শট গাজানিগা দারুণভাবে রুখে দেন। শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয়নি রিয়ালের। তাতে পয়েন্ট হারিয়ে বার্সেলোনার নিচে অবস্থান নিয়ে মাঠ ছাড়ে তারা।

‘ফাইনাল’ ‌ম‌্যাচে সরল ভাবনায় বাংলাদেশ

‘ফাইনাল’ ‌ম‌্যাচে সরল ভাবনায় বাংলাদেশ আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। ১-১ সমতায় থাকা সিরিজটির শেষ ম‌্যাচ আগামীকাল চট্টগ্রামে দুপুর ২টায় শুরু হবে। বিশ্বকাপের আগে এই ম‌্যাচটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম‌্যাচ। এরপর লম্বা আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি।  মাঝে ক্রিকেটাররা খেলবেন বিপিএল। বছরের শেষ ম‌্যাচ, শেষ আন্তর্জাতিক ম‌্যাচ কি ভাবছেন ক্রিকেটাররা? ড্রেসিংরুমেই বা কি চলছে? জানতে চাওয়া হয়েছিল দলের কোচ শন টেইটের কাছে। পেস বোলিং কোচ জানালেন, স্রেফ ম‌্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ম‌্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেইট বলেছেন, “আমার মনে হয় আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার প্রয়োজন আছে। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং খেলা জিততে হবে। যখনই আপনি একটি ম্যাচ জেতেন আপনি তা থেকে কিছুটা আত্মবিশ্বাস অর্জন করেন। আমরা যা করতে পারি তা হল, আমাদের শেষ জেতা ম্যাচের আত্মবিশ্বাসকে পুঁজি করে ভালো খেলা এবং সেটাকে আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি, আমরা জিতব। যদি আমরা জয় নিশ্চিত করতে পারি, তবে বিরতির আগে এটাই আমাদের জন্য সেরা প্রাপ্তি হবে। সুতরাং, আমার মনে হয় না আমাদের চিন্তাভাবনাকে খুব বেশি জটিল করার দরকার আছে।’’ আয়ারল‌্যান্ডের বিপক্ষে সহজেই বাংলাদেশ সিরিজ জিতবে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছিল। কিন্তু তেমন কিছু হয়নি। আয়ারল‌্যান্ডর প্রথম ম‌্যাচে বাংলাদেশকে ৩৯ রানে হারায়। বাংলাদেশ দ্বিতীয় ম‌্যাচে কঠিন যুদ্ধ করে ৪ উইকেটে জয় পায়। চট্টগ্রামে শেষ ম‌্যাচটি লড়াই হবে এমনটাই প্রত‌্যাশা করা হচ্ছে। টেইট আইরিশ শক্তিকে বেশ সমীহ করছেন। তবে তার কাছে নিজেদের ভালো ক্রিকেট খেলা, প্রক্রিয়া অনুসরণ করা এবং নিজেদের কাজটা ঠিকঠাক করার গুরুত্ব অনেক, ‘‘সত্যি বলতে, প্রতিপক্ষ কে তা বড় কথা নয়। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলি না কেন, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো দিক হলো, আমরা আগামীকাল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যেখানে আমরা আবারও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করতে পারব এবং এটাই আমাদের কাম্য। যদিও আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে, তারা কী করছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে খেলছি। আমাদের কাল মাঠে গিয়ে ভালো খেলতে হবে। এটাই আন্তর্জাতিক ক্রিকেট; এখানে ভালো পারফর্ম করার প্রত্যাশা থাকে।”