৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন স্পন্সরশীপ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আজ সকালে চেয়ারম্যানের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত বিতরণ সভায় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আতাউল হক কমল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও মতিউর রহমান, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বিতরণ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন ঝঙচ সহায়তাকারী যুবায়ের।