১১ দিনে ঢাকা থেকে ৩৬৭ ফ্লাইট বাতিল জানিয়েছে বেবিচক

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিরপত্তা ঝুঁকির কারণে একের পর এক দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল হচ্ছে। আজ ৩২টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ জানিয়েছেন, এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ১১ দিনে মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হলো। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।