হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

 

হজযাত্রীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়| হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে| মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে হজযাত্রীদের হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে| আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ঔষধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ| ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে|