স্যান্ডেল কিনে না দেয়ায় নাচোলে এক কিশোরের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে| ওই কিশোর নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজল কেশর গ্রামের রাসেল এর ছেলে আব্দুল্লাহ| নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুর ১টার দিকে কিশোর আব্দুল্লাহ তাঁর নিজবাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন| পারিবারিক সুত্রে জানাগেছে, আব্দুল্লাহকে স্যান্ডেল কিনে না দেয়ার কারনে অভিমানে আত্মহত্যা করে| নাচোল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন| এবিষয়ে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে|