সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০,৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন| কর্মকর্তারা আজ এ তথ্য জানিয়েছেন| বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে| হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর ¯^াভাবিক মৃত্যু হয়েছে| এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন| এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে|