সন্দেহজনক হামে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের আরও এক শিশুর মৃত্যু

সন্দেহজনক হামে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রাইসা নামের ৫ মাসের ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ সদরের মাসুদ রানার মেয়ে। গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসাধীণ অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমাজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম মৃত্যুটি তালিকাভূক্ত করার পর চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। এনিয়ে জেলায় সন্দেহভাজন হামে মৃত্যু হল ৭ শিশুর। বাকী ৬টি মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসে বলেও জানান সিভিল সার্জন। এছাড়াও কয়েকটি মৃত্যু নিয়ে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা সেগুলো তালিকাভূক্ত করে নি। সিভিল সার্জন জানান, ওই শিশু গত ৫ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হামের উপসর্গ ছাড়াও ওই শিশু মারত্মক অপূষ্টি, রক্তে ইনফেকশন এবং নিউমোনিয়ায় ভূগছিল। বিশ^ স্¦াস্থ্য সংস্থার প্রতিনিধি মৃত্যুটির বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছেন বলেও জানান সিভিল সার্জন। জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মশিউর রহমান জানান, রাইসা নামের ওই শিশু চাঁপাইনবাবগঞ্জ থেকে রেফার্ড হয়ে রাজশাহী গিয়েছিল কিনা তা নিশ্চিত নয়। ২০ দিন সে রাজশাহীতে ভর্তি ছিল। এছাড়া টিকা গ্রহণের বয়সও হয় নি ওই শিশুর। এদিকে গতকাল হাম সন্দেহে নতুন করে ২১ জন জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ৮৯ জন সন্দেজনক হাম রোগি চিকিৎসাধীণ। যার বেশিরভাগই শিশু। জেলা হাসপাতাল সূত্র জানায়, আজ জেলা হাসপাতালে আরও ১৯ রোগি ভর্তি হয়েছে।