সংসদে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করব বলেছেন স্পিকার

ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। স্পিকার বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখবো।