শিবগঞ্জে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ

শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন জব্দ হয়েছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি টহল দল মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করে। আজ দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস বিফ্রিং এ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে দূস্কৃতিকারীরা দেশে বড় নাশকতা পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধ পথে যেন অস্ত্র,গুলি চোরচালান না করতে পাওে সেজন্য বিজিবি তৎপর রয়েছে বিজিবি।
অধিনায়ক আরও বলেন, সম্প্রতি বিজিবি সারা দেশে ৩৪টি পিস্তল,২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল,১টি ককটেল,৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাওডার এবং ৫৪টি অনান্য অস্ত্র জব্দ করেছে। এর মধ্যে ৫৩ বিজিবি একজন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক,৬টি বিদেশী পিস্তল,১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।