শিবগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ১

শিবগঞ্জে পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে| আজ দুপুরে উপজেলার একাডেমি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে| শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন| তিনি জানান, রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে শিবগঞ্জ বাজার আসছিলেন| এ সময় একাডেমি মোড় দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন| হঠাৎ একটি পিকআপ তাকে ধাক্কা দেয়| এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি| পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি|