শিবগঞ্জে কবরস্থান থেকে ১টি বন্দুক, গুলি ও ২টি ম্যাগজিন জব্দ

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশী বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব| তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি| র্যাব জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশী করে একটি সন্দেহজনক কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়| ওই ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র উদ্ধার হয়| দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে| এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে|