শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কলেজের উপাধ্যক্ষ শরিফুর আলম, ,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামরুজ্জামান, ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহসহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান ডন। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠত হয়।