লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করার সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘লটারি তুলে দেওয়ায় আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, হচ্ছে| আমি নাকি ধনী-গরিবের ˆবষম্য করেছি| লটারি পদ্ধতি মেধাবী, কে অমেধাবী তা ঠিক করে না| আবার ধনী-গরিবের বৈষম্যও কমায় না| আজ দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|